১৯৮ . সীরাতুননবী (সা) এরপর আমি আমার পিতার কাছে ফিরে এলাম । পিতা ইতিপূর্বেই আমার সন্ধানে লোক পাঠিয়েছিলেন । তিনি সকল কাজকর্ম ছেড়ে দিয়ে আমার চিন্তায় অধীর হয়ে পড়েছিলেন । তার কাছে যখন এলাম, তখন তিনি বললেন, তুমি কোথায় ছিলে, বাবা ? তোমার কাছ থেকে আমি যে অংগীকার নিয়েছিলাম, তা কি তুমি ভুলে গেছ ? আমি বললাম, বাবা, যাওয়ার পথে একটি গীর্জায় কিছু লোককে উপাসনা করতে দেখলাম । পরে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান দেখে আমার বড়ই ভালো. লাগল। তাই সূর্যাস্ত পর্যন্ত তাদের সাথে থেকে গেলাম । তিনি বললেন, এ ধর্ম ভালো নয় বাবা । তোমার ও তোমার পিতৃপুরুষদের ধর্ম তার চেয়ে ভালো । আমি বললাম, : কখনো নয়। এ ধর্ম আমাদের ধর্মের চেয়ে ভালো। এতে তিনি আমাকে নিয়ে ভীত হয়ে পড়লেন । আমার পায়ে একটি শিকল পরিয়ে তিনি আমাকে তার ঘরে আটক করে রাখলেন। এ সময় আমি গোপনে গীর্জার খ্রিস্টানদের নিকট খবর পাঠালাম যে, আপনাদের কাছে সিরিয়া থেকে কোন কাফেলা এলে আমাকে জানাবেন । কিছুদিন পর তাদের কাছে সিরিয়া থেকে খ্রিস্টানদের একটা বাণিজ্যিক কাফেলা এল। তারা যথাসময়ে আমাকে খবরটি জানাল । আমি বলে পাঠালাম, এই কাফেলার কাজ যখন শেষ হবে এবং তারা দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নেবে, তখন আমাকে জানাবেন । তারপর কাফেলা স্বদেশে ফেরার প্রস্তুতি নেয়া শুরু করলে তারা আমাকে এ খবর জানাল । আমি পায়ের বেড়ী ফেলে দিয়ে তাদের সাথে সিরিয়া চলে গেলাম । সিরিয়ায় গিয়ে আমি জিজ্ঞেস করলাম : এ ধর্মাবলম্বীদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কে ? তারা আমাকে বলল, গীর্জার প্রধান যাজকই সবচেয়ে জ্ঞানী । একজন খারাপ পাদ্রীর সাথে সালমান সালমান বলেন, আমি তার কাছে হাযির হলাম। তাকে বললাম, আমি এ ধর্মের প্রতি আগ্রহী । আমি আপনার সহচর হতে চাই । আমার ইচ্ছা আপনার এ গীর্জায় আপনার সেবা করি এবং আপনার কাছ থেকে ধর্মীয় শিক্ষা লাভ করি এবং আপনার সাথে উপাসনা করি । তিনি বললেন, গীর্জার ভেতরে চল । আমি তার সাথে গীর্জায় প্রবেশ করলাম । পরে বুঝতে পারলাম, লোকটি ভীষণ অসৎ। সে জনগণের কাছ থেকে সাদকা আদায় করে এবং তা গরীবদের না দিয়ে নিজে আত্মসাৎ করে। এভাবে সে বিপুল সম্পদ সঞ্চয় করে। আমি তাকে খুবই দৃণা করতে লাগলাম। | | সে মারা গেলে, তার শেষকৃত্য সম্পন্ন করতে খ্রিস্টানরা সমবেত হল। আমি তাদের বললাম, লোকটি অসৎ। তোমাদের সাদকা দিতে উপদেশ দিত ও উদ্ুদ্ধ করত; কিন্তু তোমাদের দেয়া সাদকাগুলো সে আত্মসাৎ করত এবং গরীবদের এ থেকে কিছুই দিত না। তারা আমাকে বললো, তুমি যা বলছ, তার প্রমাণ কি ? আমি বললাম, সে যে সম্পদ জমা করেছে, তা আমি _ তোমাদের দেখাতে পারি । তারা বলল, দেখাও তো । আমি তাদের যাজকের থাকার জায়গাটা ফ্/,8110001179.0010)
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।