সালমান ফারসী (রা)-এর ইসলাম গ্রহণ ১৯৭ পরে যখন রাসুল (রা) বনু কুরায়যার বসতি ঘেরাও বরলেন, তখন এঁ যুবকেরা বলল হে বনূ কুরায়রা, ইব্ন হায়্যাবান তোমাদেরকে যে নবীর পূর্বাভাস দিয়েছিল, এই তো সেই নবী । তারা বলল : না, ইনি তিনি নন। যুবকরা বলল, আল্লাহ্র কসম, ইনিই সেই নবী । এই বলে হাযির বুনি টিনএজ রনি ভরত লিন্ডে হিফাযত করল । ইব্ন ইসহাক বলেন : হী সর্কএুহ আমর জা আহে সালমান ফারসী রো)-এর ইসলাম গ্রহণ সালমান আগে অগ্নিউপাসক ছিলেন। একটি গীর্জায় গিয়ে খরিস্টবাদ সম্পর্কে অবহিত হন. ইব্ন ইসহাক বলেন : আসিম ইব্ন উমর রে) ... ... আবদুল্লাহ্ ইবৃন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, সালমান ফারসী (রা) আমার কাছে বর্ণনা করেছেন : আমি একজন পারসিক ছিলাম । পারস্যের ইসফাহান প্রদেশের “জাঈ' নামক গ্রামের অধিবাসী ছিলাম । আমার পিতা ছিলেন জাঈ গ্রামের দিহকান বা মোড়ল। তিনি আমাকে এত বেশি শ্নেহ করতেন যে, আমাকে বাড়ি থেকে কোথাও যেতে দিতেন না। দাসদাসীর মত তিনি আমাকে বাড়িতে আটকিয়ে রাখতেন । এ সময়ে আমি অগ্নি-উপাসনায় খুবই দক্ষতা অর্জন করি। এক মুহূর্ত যাতে আগুন নিভতে না পারে এমনভাবে কুগুলী জ্বালিয়ে রাখার দায়িতে ছিলাম আমি । আমার পিতার একটি বিরাট ভূসম্পত্তি ছিল। একটা ভবন তৈরির কাজে ব্যস্ত থাকার কারণে তিনি এ ভূসম্পত্তিটি দেখাশোনা করতে পারতেন না। অগত্যা এ সম্পত্তির দেখাশোনা এবং সেই সাথে তার ঈন্সিত আরো কাজের দায়িত্ তিনি আমার ওপর ন্যস্ত করলেন এবং সেখানে যেতে বললেন। তবে সেই সাথে বলে দিলেন যে, তুমি আমার দৃষ্টির আড়ালে যাবে না । মাঝে মাঝে দেখা করবে। তা না হলে এ ভূ-সম্পত্তির চেয়েও তোমাকে নিয়ে আমি বেশি চিন্তিত হয়ে পড়ব। র পিতার নির্দেশ অনুসারে আমি সেই ভূসম্পত্তিটি দেখতে চলে গেলাম । পথে একটি খ্রিস্টীয় গীর্জায় লোকজনকে উপাসনারত অবস্থায় শব্দ করতে দেখলাম। পিতার অন্ধ স্নেহের শিকার হয়ে বাড়িতে বন্দী হয়ে থাকার কারণে সমাজের কোন খবরই আমি রাখতাম না। তাদের হৈচৈ শুনে সেখানে তারা কি করছিল, তা দেখার জন্য আমি গীর্জার ভেতরে ঢুকে গেলাম । তাদের , উপাসনা দেখে আমি মুগ্ধ হলাম এবং আমি তাদের এ কাজের প্রতি আকৃষ্ট হলাম । মনে মনে বললাম, আমাদের ধর্মের চেয়ে এটা অবশ্যই ভালো। আল্লাহ্র কসম! সূর্যাস্ত পর্যন্ত আমি সেখানে অবস্থান করলাম । পিতার ভূসম্পত্তি দেখতে যাওয়ার ইচ্ছা ত্যাগ করলাম । এরপর আমি গীর্জার লোকদের জিজ্ঞেস করলাম : এ ধর্মের উৎস কোথায় ? তারা বলল, সিরিয়ায় । ........ ফ্/.8110001179.0010)
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।