Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

১৯৬ | সীরাতুননবী (সা) তাহলে তার কিছু লক্ষণ বল। সে বলল, এই অঞ্চল থেকে অচিরেই একজন নবী আবির্ভূত হতে _ যাচ্ছেন। সে হাতের ইশারা দিয়ে মক্কা কিংবা ইয়ামানকে দেখাল। লোকেরা বলল, কতদিনের মধ্যে তিনি আসতে পারেন বলে তোমার ধারণা ? সে আমার দিকে তাকিয়ে বলল, এই বালকটি যদি পূর্ণ আয়ু পায়, তাহলে সে তাকে দেখতে পাবে । সালামা বলেন : এর কিছুদিন পর আল্লাহ রাসূল (সা)-কে পাঠালেন। আমরা তীর প্রতি ঈমান আনলাম কিন্তু এ ইয়াহুদীটি হিংসা ও বিদ্বেষবশত ঈমান আনল না। আমরা বললাম, কি হে তুমি না এইসব ভবিষ্যদ্বাণী করেছিলে ? সে বলল : হ্যা, করেছিলাম । তবে তিনি ইনি নন। সা*লাবা আসীদ ও আসাদ-এর ইসলাম গ্রহণ ইব্ন হায়্যাবান নামক জনৈক ইয়াহুদীর কারণে বনূ কুরায়যা, গোত্রের মিত্র বন্‌ হাদলের 555555 রা বিজ পারা ও আরা উর কুরায়যার শাখা গোত্র বনূ হাদনের কিছু লোক কেন ইসলাম গ্রহণ করেছিল? তারাও বনু কুরায়যার সাথে জাহিলিয়াতে ছিল। তারপর তাদের নেতারা ইসলাম গ্রহণ করে ?” এ বৃদ্ধ বলল : “আমি বললাম, না।” লোকটি বলল : সিরিয়ার অধিবাসী ইবনে হায়্যাবান ইসলামের অভ্যুদয়ের বু বছর আগে বনূ হাদলের কাছে আসে । সে তাদের সাথে বসবাস করতে থাকে । আল্লাহ্‌র শপথ ! তার মত নিয়মিত উত্তমরূপে নামায পড়তে আর কাউকে দেখিনি । দেশে অজন্মা ও দুর্ভিক্ষ দেখা দিলে বনূ হাদল তাকে দিয়ে ইসতিস্কার নামাঘও পড়াত এবং তার | কাছে ইসতিসকার নামাযের অনুরোধ করলে সে বলত, আল্লাহ্র কসম! তোমরা সাদকা না দেয়া পর্যন্ত আমি পড়াব না। আমরা বলতাম কত? এক সা* (৩৩০০ গ্রাম) খেজুর বা দুই “মুদ' যব (৫২০ দিরহাম পরিমাণ) আমরা দিয়ে দেয়ার পর সে যখনই ইসতিস্কার নামায পড়ে বৃষ্টির দু'আ করত, তখনই বৃষ্টি হত। এ রকম ঘটনা একবার-দু*বার বা তিনবার নয়, বহুবার ঘটেছে। এরপর যখন তার মৃত্যু ঘনিয়ে এলো, তখন সে মদীনার ইয়াহুদীদের ডেকে বলল, কি কারণে আমি সমৃদ্ধি ও প্রাচ্যের দেশ থেকে এ ক্ষুধার দেশে এসেছি তা জান ? তারা বলল, তুমিই ভালো জান। সে বলল : একজন নবীর আগমনের প্রতীক্ষায় রয়েছি। তীর সময় আসন্ন। এ শহরে তিনি হিজরত করবেন । আমি আশা করেছিলাম, আমার জীবদ্দশায়ই তিনি আসবেন এবং আমি তার অনুসারী হব। যদি আমি বেঁচে থাকতে তিনি না আসেন, তবে তিনি আসার পর তোমরা তার ওক্ষ্র ঈমান আনতে বিলম্ব করো না। কেননা, তার হাতে তার বিরোধীদের অনেকের রক্তপাত হবে, শিশু ও নারীরা বন্দী-হবে। দেখ, তোমাদের আগে যেন অন্যরা তার ওপর ঈমান না আনতে পারে। : ৃ ফ্/.2110001179.0010)

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।