১৯৪ সীরাতুননবী (সা) হযরত উমর (রা) তাকে বললেন, তুমি কি ইসলাম গ্রহণ করেছে ? সে বলল : হ্যা, হে আমীরুল মু'মিনীন! তিনি তাকে বললেন : তুমি কি জাহিলী যুগের জ্যোতিষী ছিলে? সে বলল : সুবহানাল্লাহ! হে আমীরুল মু'মিনীন! আপনি আমার ব্যাপারে অনুমান করেছেন । আপনি আমার সাথে এমন বিষয় আলোচনার অবতারণা করেছেন, যা আপনি খিলাফতের দায়িত্ব গ্রহণের পর, আপনার প্রজার মাঝে কারো সাথে আপনি আলোচনা করেননি । হযরত উমর বললেন : হে আল্লাহ্, আমাকে. মাফ কর। বস্তুত আমরা জাহিলী যুগে এর চেয়েও খারাপ কাজে লিপ্ত ছিলাম। মূর্তিপূজা করতাম । অবশেষে আল্লাহ্ আমাদের তার রাসূল ও ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। সে বলল, সত্যিই আল্লাহ্র কসম ! হে আমীরুল মু'মিনীন ! আমি জাহিলী যুগে একজন জ্যোতিষী ছিলাম । হযরত উমর (রা) বললেন : তাহলে আমাকে বল, তোমার জিন সংগীটি তোমাকে কি কি খবর দিত? সে বলল : ইসলামের আবির্ভাবের একমাস বা তার কিছু আগে আমার কাছে সে এসেছিল । বলল : জিনদের অধপতন, ধর্মে হতাশা এবং স্বপ্নভঙ্গ লক্ষ্য - করছনাঃ ইব্ন হিশামের মতে, এ কথাটা কবিতা নয়, তবে ছন্দোবদ্ধ ছিল। আবদুল্লাহ ইব্ন কাব বলেন : তারপর হযরত উমর রো) জনগণকে সম্বোধন করে বললেন : আল্লাহ্র কসম ! ইসলাম গ্রহণের একমাস আগে একবার আমি কতিপয় কুরায়শীর সাথে একটি মূর্তির সামনে উপস্থিত ছিলাম । তার আগেই জনৈক আরব এ মূর্তির সামনে একটি বাছুর বলি দিয়েছিল। আমরা সবাই এ বলির গোশতের অংশ লাভের অপেক্ষায় ছিলাম । এ সময় মৃত বাছুরটির পেট থেকে এমন আওয়াজ শুনলাম, যা থেকে বিকট আওয়াজ এর আগে আমি আর কখনো শুনিনি । আওয়াজ ছিল : হে যবেহ্কৃত বাছুর । একটি সাফল্যজনক ব্যাপার আসন্ন । এক ব্যক্তি চিৎকার করে বলছে : লা ইলাহা ইন্রান্নাহ। আমি এ আওয়াজ খুবই স্পষ্টভাবে শুনেছিলাম । ইব্ন হিশাম বলেন : অন্য বর্ণনায় আছে, আওয়াজটা. এরূপ ছিল যে, একজন লোক চিৎকার করে বিশুদ্ধ ভাষায় লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। জনৈক কবি এ সম্পর্কে আমাকে বলেছেন : 45555505559955555825585985 হয়েছি।” হি সিরাত ডিও নিরব সিনিছি। টিটু ভারতের ভর সুতা তারা অীকার করে উরে দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।