Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

১৮০ * সীরাতুন নবী সা), কাছ থেকেও বিবরণ পাওয়া গেল। বস্তুত হে খাদীজা, আমার প্রতীক্ষা-অনেক দীর্ঘ হয়েছে। আমার প্রত্যাশা, মন্কার উচ্চভূমি ওনিম্নভূমির মাঝখান থেকে যেন তোমার কথার বাস্তবরূপ প্রতিভাত হতে দেখতে পাই, যে কথা তুমি ঈসায়ী.ধর্মযাজকের বরাত দিয়ে জানালে । বস্তুত: ধর্মযাজকের কথা হেরফের হোক, তা আমি পসন্দ করি না । সে প্রতীক্ষিত ব্যাপারটি এই যে, মুহাম্মদ অচিরেই আমাদের নেতা ও সরদার হবেন এবং তার বিরদদ্ধবাদীদেরকে পরাজিত করবেন । দেশের সর্বত্র তিনি এমন আলো ছড়াবেন, যা ছারা সমগ্র সৃষ্টিজগতকে তিনি উদ্ভাসিত করে দেবেন। যারা তীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে, তারা শ্রর্ুদস্ত ও ক্ষতিগ্রস্ত হবে । আর যারা তার সঙ্গে শান্তি ও সম্প্রীতি অন্বেষণ করবে, তারা হবে স্থিতিশীল ও বিজয়ী । আফসোস ! যখন এসব-ঘটনা ঘটবে, তখন দি আমি উপস্থিত থাকতাম, তাহলে তোমাদের সবার আগে আমিই তার দলভুক্ত হতাম । আমি সেই দলের অন্তর্ভুক্ত হতাম, যাকে কুরায়শ খুবই অপসন্দ করত। যদিও তারা নিজেদের মক্কা নগরীতে তার বিরুদ্ধে চিৎকার করে আকাশ-বাতাস মুখরিত করে তুলত। যে জিনিসকে তারা সবাই অপসন্দ করত, আমার প্রত্যাশা এই যে, তা আরশের অধিপতির নিকট পৌঁছে যাবে__যদিও তারা অধঃপতিত হবে। সুউচ্চ প্রাসাদের ওপর আরোহণ- কারীকে যারা গ্রহণ করে তাদেরকে প্রত্যাখ্যান করা ছাড়া এই অধঃপতনের আর কোন কারণ করবে যে, শাশ্বত ধ্যান-ধারণা ও মূল্যবোধের সাংঘাতিক ঘাটতি দেখা দিয়েছে।” ্ঃ কা'বা শরীফ সংস্কার ও পাথর স্থাপনের প্রশ্নে কুরায়শ নেতৃবৃন্দের . -.বিবাদ মীমাংসায় রাসূলুল্লাহ্‌ সো)-এর-ফায়সালা ৃ _ কেরায়শ কর্তৃক কাবা সংস্কারের স্কারের কারণ) ইক্‌ন ইসহাক বলেন : রাসূলুল্লাহ (সা)-এর বয়স যখন পঁয়ত্রিশ বছর, তখন কুরায়শ বংশের লোকেরা কা'বা সংস্কারের সিদ্ধান্ত হণ করে। তাদের গুরুত্পূ্ণ লক্ষ্য ছিল পবিত্র কা“বার ছাদ তৈরি করা। কেননা ছাদ নির্মাণ না করলে দেয়াল ধসে যাওয়ার আশংকা ছিল ॥আর-তাও শুধু পাথরের উপর পাথর সাজিয়ে মানবদেহ থেকে সামান্য উঁচু করে নির্মাণ করা হয়েছিল.॥ কোন গীঁথুনি ছিল না। তারা কাবার দেয়াল আরো উচু করা ও ছাদ নির্মাণ করার উদ্যোগ নিল। এর প্রধান কারণ ছিল এই যে, একদল চোর কা“বা. শরীফের অভ্যন্তরের কৃপে রক্ষিত মূল্যবান রত্বরাজি চুরি করেছিল। যার কাছে এই চোরাই মাল পাওয়া যায়, সে ছিল খুযাআ গোত্রের বনূ মুলায়হ ইব্ন আমর পরিবারের জনৈক মুক্ত গোলাম । তার নাম দুওয়ায়ক ৷ ইব্‌ন হিশাম বলেন, কুরায়শ নেতৃবৃন্দ দুওয়ায়কের হাত কেটে দিল। তবে তাদের ধারণা ছিল যে, প্রকৃতপক্ষে দুওয়ায়ক আসল চোর নয়-__যারা চুরি করেছে তারাই দুওয়ায়কের কাছে এ মাল রেখেছিল। ফডড/.211000119.0010)

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।