Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

১৭৪ সীরাতুন নবী (সা) আবু তালিব বললেন : “সে আমার ভাই-এর ছেলে ।” বহীরা বললেন, “ওর পিতার কি হয়েছিল ?” আবূ তালিব বললেন : “এই ছেলে মায়ের পেটে থাকতেই তার পিতা মারা গেছেন।” বহীরা বললেন : “এই রকমই হওয়ার কথা । আপনি আপনার এই ভাতিজাকে নিয়ে দেশে ফিরে যান। খবরদার, ইয়াহুদীদের থেকে ওকে সাবধানে রাখবেন । আল্লাহ্র কসম, তারা যদি এই বালককে দেখতে পায় এবং আমি তার যে নিদর্শনাবলী দেখে চিনেছি, তা যদি চিনতে পারে, তাহলে তারা ওর ক্ষতি সাধনের চেষ্টা না করে ছাড়বে না। কেননা আপনার এই ভাতিজা ভবিষ্যতে এক মহামর্যাদাবান হিসাবে আবির্ভূত হবেন।” তারপর আবূ তালিব তাকে নিয়ে স্বদেশে ফিরে গেলেন। | আবু তালিব-এর প্রত্যাবর্তন : যুরায়র ও তার দু'সাথীর ফড়যনত আবূ তালিব তাকে নিয়ে দ্র্ত বেরিয়ে পড়লেন এবং সিরিয়ায় বাণিজ্যিক সফরের সমান্তি টেনে মক্কায় উপনীত হলেন। তবে জনশ্রুতি রয়েছে যে, সিরিয়া সফরে থাকাকলে বহীরার মত আহলে কিতাবের আরো তিন ব্যক্তি যুরায়র, ত তাম্মাম ও দারীস রাসূল (সা)-এর নবুয়তের নিদর্শনাবলী অবগত হয় এবং তারা তীর বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটে। কিন্তু বহীরা তাদেরকে নিবৃত্ত করেন। তিনি তাদেরকে আল্লাহ্‌র কথা এবং আসমানী কিতাবের শেষনবী সম্পর্কে যে বিবরণ ও নিদর্শনের উল্লেখ রয়েছে, তা স্মরণ করিয়ে দেন। তিনি তাদেরকে এ কথাও জানান যে, তারা যদি সবাই এক্যবদ্ধ হয়েও তীর ক্ষতি করতে চায়, তবু তা তারা করতে সমর্থ হবে না। এই তিন ব্যক্তি যতক্ষণ বহীরার কথা মেনে না নিয়েছে, ততক্ষণ বহীরা তাদের সঙ্গ ত্যাগ করেননি। শেষ পর্যন্ত তারা তাদের দুরভিসন্ধি পরিত্যাগ করে চলে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম যৌবনে পদাপর্ণ করেন। আল্লাহ্‌ তাঁকে তীর রিসালাত ও সম্মান রক্ষার্থে হিফাযত করতে থাকেন । তাই তীকে জাহিলিয়াতের সকল দোষ-ক্রটি, _ কলঙ্ক-কালিমা ও নোতরামি থেকে সম্পূর্ণ নিফলুষ ও পবিভ্র রেখেছিলেন । ফলে তিনি যখন যৌবনে পদার্পণ করলেন, তখন তিনি হলেন আরবের সবচেয়ে সচ্চরিত্র, সবচেয়ে উদারমনা, সবচেয়ে দয়ালু, স্্ত্ান্ত, সবচেয়ে ধৈর্যশীল, সবচেয়ে সৎ প্রতিবেশী, সবচেয়ে সত্যবাদী, সর্বাপেক্ষা বিশ্বস্ত ও আমানতদার এবং খারাপ ও অস্্রীল কাজ থেকে সবচেয়ে বেশি দূরের (সংযমী) বাজাজ রিয়ার রাড গার তর সমাজ 'আল-আমীন' খেতাবে ভূষিত করা হয়। শিশুকালে আল্লাহ্‌ কিভাবে তকে রক্ষা-করেছেন সে সম্পর্কে স্বয়ং তীর বক্তব্য জাহিলিয়াতের দোষক্রটি থেকে শিশুকাল থেকেই আল্লাহ কিভাবে রাসূল (সা)-কে রক্ষা করেছেন, রাসূল সো) নিজেই তার বিবরণ দিতে গিয়ে বলেন : শৈশবে কুরায়শী শিশুদের সাথে আমি নানা রকমের খেলায় অংশগ্রহণ করতাম । তন্যুধ্যে বড় বড় পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোরও একটা খেলা ছিল। এই খেলা খেলতে গিয়ে প্রায় সব শিশু চাদর খুলে দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।