বহীরার ঘটনা | ৃ ১৭৩ এদিকে খাওয়ার জন্য যে কুরায়শী বণিকরা সমবেত হয়েছেন, পাদ্রী বহীরা তাদের সবাইকে ভালোভাবে পরখ করতে লাগলেন । কিন্তু তাদের কারো মধ্যে সেই হাবভাব ও চালচলন দেখতে পেলেন না, যা একটু আগে বালক মুহাম্মদের মধ্যে লক্ষ্য করেছিলেন। এজন্য তিনি বললেন, হে কুরায়শী অতিথিবৃন্দ! আপনাদের কেউ যেন আমার খাবার গ্রহণ থেকে বাদ না পড়ে। তারা বলল : “হে বহীরা, যারা এখানে আসার মত, তারা সবাই এসে গেছেন। শুধু একটি বালক কাফেলার বহরে রয়ে গেছে। সে কাফেলার মধ্যে সবচেয়ে অল্পবয়স্ক । বহীরা দৃঢ়ভাবে বললেন : “না, তাকে বাদ রাখবেন না। তাকেও ডাকুন। সেও আপনাদের সাথে আহার করুক” এই সময়. জনৈক কুরায়শী বলে উঠল : “লাত ও উধ্যার কসম, আবদুল মুর্তালিবের পৌত্র আমাদের সাথে থাকবে অথচ আমাদের সাথে ভোজনে অংশ নেবে না, এটা ' হতেই পারে না। আমাদের জন্য এটা খুবই নিন্দনীয় ব্যাপার” এ কথা বলেই সে উঠে গিয়ে রাসূল (সা)-কে কোলে করে নিয়ে এলো এবং সবার সাথে খাবারের মজলিসে বসিয়ে দিল। এই সময় বহীরা, তার আপদমস্তক গভীরভাবে নিরীক্ষণ করতে লাগলেন এবং দেহের বিশেষ বিশেষ অঙ্গ ও লক্ষণগুলো পর্যবেক্ষণ করলেন। কারণ এ অঙ্গ ও লক্ষণগুলো সম্পর্কে তিনি পূর্ববর্তী আসমানী কিতাবে তাৎপর্যপূর্ণ তথ্য পেয়েছিলেন। সমাগত অতিথিদের সকলের খাওয়া- দাওয়া শেষ হলে এবং তারা একে একে সবাই বেরিয়ে গেলে বহীরা রাসূল (সা)-এর কাছে এসে বললেন : “হে বালক! আমি তোমাকে লাত ও উধ্যার কসম দিয়ে অনুরোধ করছি, তুমি আমার প্রশ্নগুলোর জবাব দেবে ।” বহীরার লাত ও উধ্যার কসম দেয়ার কারণ এই যে, তিনি : কুরায়শী বণিকদের কথাবার্তায় এ দুই দেবতার শপথ করতে শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম বহীরাকে বললেন : “আমাকে লাত-উধ্যার কসম দিয়ে কিছু জিজ্ঞেস করবেন না। আল্লাহ্র কসম, আমি এ দুই দেবতাকে সবচেয়ে বেশি ঘৃণা করি।” বহীরা বললেন, “ঠিক আছে, আমি তাহলে আল্লাহ্র কসম দিয়ে বলছি, যা জিজ্ঞেস করব, তার জবাব দেবে ।” রাসূল (সা) বললেন : “বেশ, কি কি জানতে চান বলুন।” তারপর বহীরা তাকে নানা কথা জিজ্ঞেস করতে লাগলেন। তার ঘুমের কথা, দেহের গঠন প্রকৃতি ও অন্যান্য অবস্থার কথা জানতে চাইলেন। রাসূল (সো) তার প্রশ্নগুলোর যে জবাব দিলেন, তা বহীরার আগে থেকে জানা তথ্যাবলীর সাথে হুবহু মিলে গেল। তারপর তিনি তার পিঠ দেখলেন। পিঠে দুই কাধের মাঝখানে নবুয়তের মোহর অংকিত দেখতে পেলেন । মোহরটি অবিকল সেই জায়গায় দেখতে পেলেন, যেখানে বহীরার পড়া আসমানী কিতাবের বর্ণনা অনুসারে থাকার কথা ছিল। ইব্ন হিশাম বলেন : নবুয়তের মোহরটি দেখতে ঠিক শিংগা লাগানোর যন্ত্রের অংকিত চিহ্ের মত বৃত্তাকার ছিল। | ইব্ন ইসহাক বলেন : এ সব করার পর বহীরা আবূ তালিবকে জিজ্ঞেস করলেন, “এই বালকটি আপনার কে ? তিনি বললেন, “আমার ছেলে ।” 285 “সে আপনার ছেলে নয়। এই ছেলের পিতা জীবিত থাকার কথা নয়।” দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।