১৭২ | _ সীরাতুন নবী (সা) সকল প্রস্তুতি যখন সম্পন্ন হল, তখন বালক মুহাম্মদ (সা) আবূ তালিবকে জড়িয়ে ধরলেন। তা দেখে আবু তালিবের মন নরম হয়ে পড়ল। তিনি বললেন, ওকে আমার সাথে করে নিতেই হবে! একে কিছুতেই রেখে যেতে পারব না।আর লেও সামার ছাড়া থাকতে পারে সাং তারপর রাসূল (সো) আবু তালিবের সফরসঙ্গী হলেন। কাফেলা সিরিয়ার অন্তর্গত বুসরা এলাকায় যাত্রা বিরতি করল। সেখানে ছিলেন বহীরা নামক এক খ্রিস্টান যাজক । ওখানকার এক গির্জায় তিনি থাকতেন। ঈসায়ী ধর্ম সম্পর্কে তার যথেষ্ট ব্যুৎপত্তি ছিল। এ গির্জায় সর্বদাই একজন পাদ্রী নিযুক্ত থাকত, যার ধর্মতত্ত্ জ্ঞানের ওপর এ এলাকার মানুষ নির্ভরশীল ছিল। দীর্ঘকালব্যাপী এ গির্জায় একখানা আসমানী কিতাব রক্ষিত থাকত। পুরুানুক্রমে এ আসমানী কিতাব থেকে জ্ঞানের উত্তরাধিকার চলে আসছিল । রহীরার কাছ দিয়ে ইতিপূর্বে বহু বাণিজ্য কাফেলা আসা-যাওয়া করত। তিনি কারো সামনে বেরুতেনও না, কারো সাথে কথাবার্তাও বলতেন না। কিন্তু এই বছর যখন কুরায়শ কাফেলা আবূ তালিব ও বালক মুহাম্মদ সো)-কে সাথে নিয়ে এ স্থানে বহীরার গির্জার পার্থ যাত্রাবিরতি করল, তখন বহীরা তাদের জন্য প্রচুর খাদ্যের আয়োজন করলেন। এঁতিহাসিকদের অভিমত এই যে, এ : কাফেলার অবস্থান গ্রহণের পর নিজ গির্জার ভেতরে বসেই পান্্রী বহীরা এমন কিছু অসাধারণ উদুদ্ধ হন। এ্তিহাসিকগণ বলেন, কাফেলার ভেতরে রাসূলুল্লাহ (সা) উপবিষ্ট থাকা অবস্থায় -যখন তা এগিয়ে আসছিল, তখন গির্জার ভেতর থেকেই পাদ্রী বহীরা দেখতে পান যে, সমগ্র কাফেলার মধ্য থেকে কেবল বালক মুহাম্মদ (সা)-এর মাথার ওপর একখানি মেঘ ছায়া দিয়ে আসছে । কাফেলাটি গির্জার নিকটবর্তী গাছের ছায়ার নীচে এসে থামল । তখনো পান্্রী দেখলেন যে, মেঘটি এখনো গাছের ওপর ছায়া বিস্তার করে আছে এবং গাছের ডালপালা রাসূল (সা)-এর দিকে ঝুঁকে পড়েছে। এ দৃশ্য দেখে বহীরা গির্জা থেকে বেরিয়ে এলেন এবং লোক পাঠিয়ে কাফেলার লোকদেরকে বললেন, “হে কুরায়শ বণিকগণ ! আমি আপনাদের জন্য খাওয়ার আয়োজন করেছি । আপনাদের ছোট-বড়, আযাদ ও গোলাম. নির্বিশেষে সকলকে এসে খাদ্য গ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি।” কাফেলার মধ্য থেকে একজন বলল, আজ আপনি এক অভিনব কাজ করলেন । আগে আমরা এই পথে বহুবার যাতায়াত করেছি কিন্তু কখনো আপনি এরূপ আতিথেয়তা দেখাননি । আজ আপনার এরূপ করার হেতু কি? বহীরা বললেন : “আপনি ঠিকই বলেছেন। আপনি যা বলেছেন, সে রকমই হয়ে আসছে কিন্তু আজ যেহেতু আপনারা যাত্রাবিরতি ঘটিয়ে আমার মেহমানে পরিণত হয়েছেন, তাই আমি আপনাদের আপ্যায়ন করতে আগ্রহী । আপনাদের জন্য আমি খাদ্য তৈরি করছি। আপনারা সকলে তা খেয়ে যাবেন এই আমার অনুরোধ |” এরপর সকলেই খাবার জায়গায় সমবেত হলো । কিন্তু অল্পবয়স্ক বিধায় রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম কাফেলার বহরের সাথে গাছের ছায়ার নিচে বসে রইলেন। ফ্ড/.2110001179.0010)
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।