বহীরার ঘটনা | ১৭১ অতিক্রম করতে পারত না। শুধুমাত্র তোমার পিতা ছাড়া, যিনি বহু গুণে গুণাৰ্বিত, দানশীল ও অতিথিপরায়ণ, যার নাম মুত্তালিব ।” ইব্ন ইসহাক বলেন : আবদুল মুস্তালিবের ইন্তিকালের পর যমযম কূপের তদারকীর দায়িতৃ ন্যস্ত হয় তার পুত্র আব্বাসের ওপর । আব্বাস ছিলেন সে সময় তার ভাইদের মধ্যে বয়সে তরুণ। তিনি ইসলামের অভ্যুদয়কাল পর্যন্ত এই দায়িতে বহাল থাকেন। রাসূল (রা) তাকে এ দায়িত্বে বহাল রাখেন। এখনো আব্বাসের বংশধররাই এই কূপের ছারকীতে : নিয়োজিত আছেন। চাচা আবূ তালিবের অভিভাবকততে রাসূলুল্লাহ্ (সা) আবদুল মুত্তালিবের ইন্তিকালের পর রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম স্বীয় চাচা আবূ তালিবের কাছে লালিত-পালিত হতে লাগলেন । কথিত আছে যে, আবদুল মুত্তালিব এ ব্যাপারে আবু তালিবকে ওসীয়ত করে গিয়েছিলেন। কারণ রাসূল (সা)-এর পিতা আবদুল্লাহ্ এবং আবু তালিব সহোদর ভ্রাতা ছিলেন এবং তাদের উভয়ের মা ছিলেন ফাতিমা বিন্ত আমর ইব্ন রর যাহা মাখযূম। ভোর টা ছার রা ইব্ন ইসহাক বর্ণনা করেন যে, লাহাব গোত্রের এক ব্যক্তি মানুষের ভাগ্য গণনা করত । সে যখনই মক্কায় আসত, কুরায়শ বংশের লোকেরা তাদের শিশুদের নিয়ে তার কাছে হাযির হত এবং সে তাদের মুখমণ্ডলের ওপর দৃষ্টি দিয়ে ভবিষ্যদ্বাণী করত । আবু তালিবও রাসূল (সা)-কে সাথে নিয়ে তার কাছে এলেন। সে সময় সেখানে আরো অনেক শিশু-কিশোর ছিল। গণকটি রাসূল (সা)-কে প্রথমে একনযর দেখেই কি এক চিন্তায় মগ্ন হল। তারপর সে বলল : বালককে আমার কাছে নিয়ে এস। আবূ তালিবের রাসূল (সা)-এর প্রতি তার এই অস্বাভাবিক আগ্রহ দেখে তাকে লুকিয়ে ফেললেন। লোকটি কেবলই বলতে লাগল : “তোমাদের কি. হলো! বালকটিকে আমার কাছে আন। আন্রাহ্র কসম, সে একটি অসাধারণ সম্ভাবনাময় ছেলে ।” এরপর আবূ তালিব সেখান থেকে প্রস্থান করলেন । আবু তালিব কর্তৃক রাসূলুল্লাহ (সা)-কে নিয়ে সিরিয়া যাত্রা]: ইব্ন ইসহাক বলেন, এরপর আবূ তালিব এক-কাফেলার সাথে বাণিজ্য উপলক্ষে সিরিয়ায় যাত্রার উদ্যোগ নিলেন । সফরের ফড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।