১৬৬ | সীরাতুন নবী (সা) - ইব্ন ইসহাক বলেন : সাঈদ ইবনু মুসায়্যাব (র)-এর পুত্র মুহাম্মদ আমার কাছে বর্ণনা করেছেন যে, যখন আবদুল মুত্তালিবের মৃত্যু আসন্ন হল এবং তিনি বুঝতে পারলেন যে তার মৃত্যু ঘনিয়ে এসেছে, তখন তার সব কন্যাকে একত্র করলেন। তার সর্বমোট ছয়জন কন্যা ছিল। তাদের নাম হলো : সফিয়্যা, বাররা, আতিকা, উম্মে হাকীম আল-বায়যা, উমায়মা ও আরওয়া । তিনি তাদেরকে বললেন : আমার মৃত্যুর পর তোমরা কে কি বলে বিলাপ করবে বল, আমি মরার আগে সেটা একটু শুনে,যেতে চাই। | ইব্ন হিশাম বলেন : আমি কবিতা সম্পর্কে অভিজ্ঞ এমন কোন কবি দেখিনি, যিনি এসব শোকগাথা সম্পর্কে জানেন । তবে মুহাম্মদ ইব্ন-সাঈদ ইব্ন মুসায়্যাব থেকে কিছু কবিতা বর্ণিত হয়েছে, যা আমরা এখানে উধৃত করছি। | সফিয়্যা কর্তৃক তার পিতা আবদুল মুত্তালিবের শোকগাথা “কবরের পাশের রাস্তার -ওপর দীড়িয়ে এক মহান ব্যক্তির মৃত্যুর শোকে ক্রন্দনরত এক মহিলার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙ্গে যায়। সে বিলাপ শুনে আমার চোখের পানি মুক্তোর মত গণ্ুদেশ বেয়ে গড়িয়ে পড়ল। সে বিলাপ ছিল সম্মানিত এক মহৎ ব্যক্তির প্রতি, যিনি কখনো নিজেকে অন্য বংশের অন্তর্ভূক্ত বলে মিথ্যা দাবি করতেন না। যিনি আল্লাহ্র বান্দাদের মধ্যে শ্রেষ্ঠত্রে অধিকারী ছিলেন, শায়বার প্রতি যিনি ছিলেন মহাদানশীল এবং অনেক গুণের অধিকারী । তোমার উত্তম পিতা, যিনি ছিলেন সকল বদান্যতার উত্তরাধিকারী । আমি বিলাপ করছি সেই ব্যক্তিত্বের ওপর, যিনি কোন বিষয়ে তার সঙ্গীদের পেছনে থাকতেন না এবং যুদ্ধের ময়দানে খুব বীরত্বের সাথে মুকাবিলা ফরতেন। যিনি ছিল উচ্চ মর্যাদাসম্পন্ন এবং উচ্চ বংশীয় । বিলাপ তীর প্রতি, যিনি ছিলেন দানবীর, দারাযদস্ত, সৌন্দর্য ও বীরত্বের অধিকারী এবং প্রশংসার পাত্র তার নিজে গোত্রীয়দের কাছে এবং সর্বজনমান্য । তার প্রতি, যিনি ছিলেন উচু বংশের সুদর্শন চেহারার অধিকারী ও গুণে গুণা্িত এবং দুর্ভিক্ষের সময় মানুষের প্রতি দানশীল। তীর প্রতি, যিনি ছিলেন অত্যন্ত ধৈর্যশীল এবং সম্মানিত লোকদের অন্তর্ভূক্ত, সম্মানিত বাহাদুর গোত্রসমূহের পৃষ্ঠপোষক, যদি কোন ব্যক্তি তার পুরানো ইযযত ও সম্মানের কারণে চিরস্থায়ী'হত, তবে সেই ব্যক্তি বংশ মর্যাদা ও গুণাবলীর কারণে চিরস্থায়ী হতেন। কিন্তু চিরস্থায়ী হওয়ার কোন উপায় নেই।” বাররা রচিত শোকগাথা | আর বাররা বিন্ত আবদুল মুত্তালিব স্বীয় পিতার শোকগাথায় বলেন :: “ওহে আমার চোখঘ্বয়! তোমরা সেই গুণবান ব্যক্তির জন্য মুক্তার ন্যায় অশ্রু ঝরাও। উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তিত্ৃ, মানুষের প্রয়োজন পূরণকারী, সুদর্শন চেহারার অধিকারী । মহাসম্মানিত শায়বা প্রশংসার পাত্র, বহুপুণের অধিকারী এবং সম্মান ও গৌরবমগ্তিত। বিপদে ধৈর্যশীল ও ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।