আবদুল মুত্তালিবের ইন্তিকাল | ১৬৫ তাকে তার মামাবাড়ি মদীনার বনূ আদি গোত্রের কাছে দেখাতে নিয়ে যান। তারপর মন্কায় ফিরে আসার সময় পথিমধ্যে আবওয়া নামক স্থানে বিবি আমিনা ইন্তিকাল করেন ১ বনু আদি ইব্ন নাজ্জারকে রাসূল (সা)-এর মাতুল গোত্র বলার কারণ পইবৃন হিশাম বলেন : আবদুল মুত্তালিব ইবৃন হাশিম-এর মা সালমা বিনতে আমরও ছিলেন বনূ আদী ইবন নাজ্জার গোত্রের মেয়ে। এ কারণেই ইব্ন ইসহাক (রো) বনু নাজ্জারকে রাসূলুল্লাহ (সা)-এর মাতুল গোত্র বলে অভিহিত করেছেন। রাসূলুল্লাহ সো)-এর শৈশবকালেই তার প্রতি আবদুল মুস্তালিবের সম্মান প্রদর্শন ইব্ন ইসহাক (র) বলেন : বিবি আমিনার ইন্তিকালের পর. রাসূলুল্লাহ (সা) তার দাদা আবদুল মুত্তালিব ইব্ন হাশিমের সাথেই অবস্থান করতে থাকেন। কাঁবা শরীফের পাশেই আবদুল মুত্তালিবের জন্য বিছানা পেতে রাখা হত এবং তার পুত্ররা সকলে তার সেই বিছানার চারপাশে বসত। তিনি যতক্ষণ বের না হতেন, ততক্ষণ তারা স্থির হয়ে বসে থাকত এবং তার মর্যাদার খাতিরে কেউ তার বিছানার ওপর বসত না। এই সময় রাসূলুল্লাহ (সো) সেখানে আসতেন। তখন তিনি সুদর্শন কিশোর । তিনি সে বিছানার ওপর বসে পড়তেন । তীর চাচাগণ তাকে ধরে সরিয়ে দিতে গেলেই আবদুল মুত্তালিব তাদেরকে বলতেন : আমার সন্তানকে ছেড়ে দাও। আল্লাহ্র কসম, সে নিশ্চয়ই সম্মানিত। তারপর তীকে নিজের বিছানায় নিজেই বসাতেন, পিঠে হাত বুলাতেন এবং তিনি যা কিছুই করতেন তাতেই তিনি আনন্দিত হতেন। আবদুল মুস্তালিবের ইস্তিকাল এবং তার শোকে রচিত কবিতা রাসূলুল্লাহ সো) আট বছর বয়সে উপনীত হলে অর্থাৎ আবরাহার হস্তীবাহিনী নিয়ে কা“বা শরীফ আক্রমণ করার আট বছর পর আবদুল মুত্তালিব মারা যান। ইব্ন ইসহাক বলেন : আব্বাস ইব্ন আবদুল্লাহ্ ইবৃন মা“বাদ ইব্ন আব্বাস তার পরিবারের কারো সূত্রে আমার কাছে বর্ণনা করেছেন যে, আবদুল মুস্তালিবের মৃত্যুকালে রাসূলুল্লাহ (সা)-এর বয়স ছিল আট বছর ।. . ১. কুরতুবীর “তাযকিরা' নামক গ্রন্থে হযরত আয়েশা রো) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সো) আমাদেরকে সাথে নিয়ে যখন বিদায় হজ্জে গমন করেন, তখন তীর মায়ের কবরের কাছ দিয়ে যাওয়ার সময় কাদতে থাকেন। তীর কান্নায় আমিও যোগ দিই। তারপর তিনি উটের পিঠে থেকে নেমে বললেন : হে হুমায়রা (আয়েশা) ! একটু থামো ৷ আমি উটের পিঠে হেলান দিয়ে কিছুক্ষণ দীড়ালাম। রাসূলুল্লাহ্ (সা) দীর্ঘ সময় আমার কাছ থেকে দূরে চিন্তিতভাবে কাটালেন। তারপর হাসিমুখে আমার কাছে ফিরে এলেন। আমি এই হাসির কারণ জানতে চাইলে তিনি বললেন : আমি আমার মা বিবি আমিনার কবরের কাছে যেয়ে আল্লাহ পাকের নিকট মুনাজাত করলাম, তাকে জীবিত করুন। তারপর আম্নাহ পাক তাকে জীবিত করলেন, জীবিত হয়ে তিনি আমার ওপর ঈমান আনলেন, তারপর আল্লাহ তাকে পুনরায় অদৃশ্য করে দিলেন। দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।