১৬৪ | _ সীরাতুন নবী সো) হালিমা রাসূল (সা)-কে মক্কা শরীফ নিয়ে আসার সময় হারিয়ে ফেলেন এবং ওয়ারাকা ইব্ন ইসহাক বলেন : এই মর্মে জনশ্রুতি রয়েছে যে, হালিমা যখন রাসূল (সা)-কে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে মক্কায় এলেন, তখন শহরে ভিড়ের মধ্যে মুহাম্মদ (সা)-কে হারিয়ে ফেলেন। অনেক খোঁজাখুঁজি করেও যখন তীকে পেলেন না, তখন আবদুল মুত্তালিবের কাছে গেলেন এবং বললেন : আমি আজ মুহাম্মদ সো)-কে নিয়ে মক্কায় এসেছি। কিন্তু মক্কার উচু এলাকায় তাকে হারিয়ে ফেলেছি। আমি জানি না এখন সে কোথায় আছে। তৎক্ষণাৎ আবদুল মুত্তালিব কাবা শরীফের কাছে এসে আল্লাহ্র কাছে দু'আ করলেন যেন তাকে ফিরিয়ে দেন। কথিত আছে যে, ওয়ারাকা ইব্ন নাওফল ইব্ন আসাদ এবং কুরায়শের অপর এক ব্যক্তি তাকে উদ্ধার করেন এবং তাকে আবদুল মুস্তালিবের কাছে নিয়ে আসেন। আবদুল মুত্তালিবও তাকে পেয়ে ঘাড়ে তুলে কা“বার চারপাশে কয়েক চক্কর তওয়াফ করলেন এবং আল্লাহ্র কাছে তার নিরাপত্তা চেয়ে দু'আ করলেন। এরপর তাকে তার মা আমিনার কাছে পাঠিয়ে দিলেন। ইব্ন ইসহাক বলেন : আমার কাছে কোন কোন আলিম বর্ণনা করেছেন যে, হালিমা কর্তৃক মুহাম্মদ (সা)-কে তার মায়ের কাছে ফেরত দিতে আসার আরো একটি কারণ এই যে, দুধ ছাড়ানোর পর যখন হালিমা আমিনার কাছে নিয়ে যাওয়ার পর তাকে পুনরায় নিজের কাছে নিয়ে এলেন, তখন আবিসিনীয় খ্রিস্টানদের একটি দল রাসূলুল্লাহ (সা)-কে তার আপাদমস্তক নিরীক্ষণ করার পর হালীমাকে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে । তারপর তারা মুহাম্মদ (সা)-কে একটি অসাধারণ শিশু বলে অভিহিত করে এবং তীকে নিজেদের দেশে নিয়ে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করে। সেই থেকে হালিমা তাকে এ লোকদের চোখের আড়াল করে রাখেন | মা আমিনার ইন্তিকাল ও দাদা আবদুল মুত্তালিবের কাছে রাসূলুল্লাহ সো)-এর অবস্থান ইব্ন ইসহাক বলেন : এরপর রাসূলুল্লাহ (সা) স্বীয় মাতা এবং দাদা আবদুল মুত্তালিব ইবৃন হাশিম-এর সাথে শান্তিতে বাস করতে থাকেন। আল্লাহ্ তাকে নিজের তত্বাবধানে নিরাপদে রাখেন বনিক মোজার রানার মা এর ছয় বছর বয়সে তার . ঈভিলারিনানিন রা হিরন ক: কনে ভান ইতি ১. হালিমা মুহাম্মদ (সা)-কে পাঁচ বছর এক মাস বয়সে তার মাতা আমিনার কাছে ফিরিয়ে দেন। এরপর হযরত খাদীজার সাথে বিয়ে হবার পর একবার এবং হুনায়ন যুদ্ধের পর একবার_এই দুইবার ছাড়া রাসূলুল্লাহ সো)-এর সাথে হালীমার আর দেখা হয়নি । বিবি খাদীজার সাথে বিয়ের পর হালিমা তার সাথে দেখা করে অভাবের কথা জানান । তখন খাদীজা তাকে বিশটি ভেড়া ও ছাগল দান করেন। দড$৮.21170001109.0017 -
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।