রাসূল (সা)-এর জন্ম ওদৃষ্ধপান : রড স্বপ্নে দেখলেন যে, তার শরীরের ভেতর থেকে একটা জ্যোতি বেরুল ন্মা দ্বারা সিরিয়ার প্রাসাদসমূৃহ আলোকিত হয়ে গেল” আর বনূ সাদ ইব্ন বাকর-এর গোত্রের ধান্রীর কোলে আমি লালিত-পালিত হচ্ছিলাম । এই সময় আমার এক দুধভাই-এর সাথে আমাদের (ধাত্রীমাতা হালীমার) বাড়ির পেছনে মেষ চরাতে যাই। তখন সাদা কাপড় পরা দু'জন লোক আমার কাছে এলেন। তাদের কাছে একটি সোনার গ্রেটভর্তি বরফ ছিল। তারা আমাকে ধরে আমার পেট, চিরে ফেললেন। তারপর আমার হৃৎপিওড বের করে তাও চিরলেন এবং তা থেকে একফোটা কালো জমাট রক্ত বের করে তা ফেলে দিলেন। তারপর এঁ বরফ দিয়ে আমার পেট ও হৃৎপিগুকে ধুয়ে পরিষ্কার করে দিলেন। তারপর তাদের একজন অপরজনকে বললেন, মুহাম্মদ (সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম)-কে তার উম্মতের দশজনের সাথে ওজন কর। তিনি আমাকে ওজন করলেন এবং আমি দশজনের চাইতেও ভারী প্রমাণিত হলাম। তারপর বললেন, তাকে তার উম্মতের একশ" জনের সাথে ওজন.কর। তিনি আমাকে একশ জনের সাথে ওজন করলেন । আমি ওযনে একশ" জনের চেয়েও ভারী হলাম । এরপর তিনি বললেন, তাকে তার উম্মতের এক হাজার জনের সাথে ওজন কর । আমাকে এক হাজার জনের সাথে ওজন করলে এবারও আমি এক হাজার জনের চেয়ে ভারী হলাম । তারপর তিনি বললেন, রেখে দাও, সবার চাইতে ভারী অের্থাৎ শ্রেষ্ঠ) হবেন। রাসূল (সা) এবং তার পূর্ববর্তী নবীগণ বকরী চরিয়েছেন ইব্ন ইসহাক বলেন : রাসূল (সা) বলতেন, প্রত্যেক নবীই বকরী চরিয়েছেন। বলা হল : ইয়া রাসূলাল্লাহ, আপনিও ? তিনি বললেন : হ্যা, আমিও ।২ কুরায়শ বংশে শে জন্মগ্রহণ এবং বনু সা'দ গোত্রে লালিত হওয়ায় রাসূলুল্লাহ (সা) গর্ববোধ করতেন। ইব্ন ইসহাক বলেন, রাসূলুল্লাহ (সা) তার সাহাবিগণকে বলতেন, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ আরবীভাষী | কেননা যাননি হি ০০০98 হয়েছি। ১. সিরিয়া বিজিত হওয়া এবং সমগ্র উমাইয়া শাসনকালে সিরিয়ার রাজধানী দামেশক ইসলামী সাম্রাজ্যের রাজধানী থাকার পূর্বাভাস দেয়া হয়েছিল এই স্বপ্নে। অনুরূপভাবে বর্ণিত আছে যে, রাসূল (সা)-এর জন্মের কয়েকদিন আগে সাঈদ ইব্নুল আস স্বপ্নে দেখেন যে, যমযম কুপ থেকে একটি আলোকরশ্মি বেরিয়ে এলো এবং সেই আলোকে মদীনার খেজুর বাগানের কীটা খেজুর পর্যন্ত পরিদৃষ্ট হল। এ ঘটনা যখন তিনি তার ভাই আমর ইবনুল আসকে জানালেন, তখন তিনি বললেন : যমযম তো আবদুল মুত্তালিবের পুণর্থনন করা কৃপ। সুতরাং এই জ্যোতি আবদুল মুস্তালিবের বংশধর থেকেই আবির্ভূত হবে। এ ঘটনার কারণেই সাঈদ ইবনুল আস ইসলাম গ্রহণে আগ্রগামী হতে পেরেছিলেন । ২ ইবন ইসহাক বকরী চরানো দ্বারা বনূ সা“দে থাকা অবস্থায় দুধভাইয়ের সাথে চরানোর কথা বুঝিয়েছেন বুখারীতে মন্কায় কুরায়শের বকরী কয়েক কীরাতের বিনিময়ে চরিয়েছেন বলেও উল্লেখ আছে। ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।