১৬২ ্ | সীরাতুন নবী (সা) এ কথা শুনে আমি ও আমার স্বামী তৎক্ষণাৎ তার কাছে ছুটে গেলাম । গিয়ে দেখলাম, মুহাম্মদ (সা) বিবর্ণ মুখ নিয়ে দীড়িয়ে আছেন । আমরা উভয়ে তাকে বুকে জড়িয়ে ধরলাম এবং বললাম : বাবা, তোমার কি হয়েছে ঃ তিনি বললেন : আমার কাছে সাদা কাপড় পরা দুই ব্যক্তি এসেছিলেন । তারা আমাকে শুইয়ে দিয়ে আমার পেট চিরেছেন। তারপর কি যেন একটা জিনিস তন্নতন্ন করে খুঁজেছেন। আমি জানি না জিনিসটা কি ! এরপর আমরা মুহাম্মদ (সা)-কে সাথে নিয়ে বাড়িতে ফিরলাম । হালীমা রাসূল (সা)-কে নিয়ে তার জননীর কাছে গেলেন হালিমা (রা) বলেন, আমার স্বামী বললেন :' আমার মনে হয়, এই ছেলের ওপর কোন কিছুর আছর হয়েছে। সুতরাং কোন ক্ষতি হওয়ার আগেই তীকে তীর পরিবারের কাছে ' পৌছে দাও। ্ | যথার্থই আমরা তীকে তীর মায়ের কাছে নিয়ে গেলাম । তার মা বললেন : “ওহে বোন, তুমি তো ওকে নিজের কাছে রাখতে খুবই উদ্থীব ছিলে । হঠাৎ কি হয়েছে যে, ওকে নিয়ে এলে : আমি বললাম : “আল্লাহ্ আমার ছেলেকে বড় করেছেন এবং আমার যা দায়িতৃ ছিল, তা পালন করেছি। আমি তার ব্যাপারে দুর্ঘটনার আশংকা করছি। তাই আপনার ছেলেকে ভালোয় ভালোয় আপনার হাতে তুলে দিলাম ।” আমিনা বললেন : তুমি যা বলছ তা প্রকৃত ঘটনা নয়। : আসল ব্যাপারটা কি, আমাকে সত্য করে বল। এভাবে পুরো ঘটনা খুলে না বলা পর্যন্ত তিনি . আমাকে ছাড়লেন না। ঘটনা শুনে আমিনা বললেন : তুমি কি মনে কর ওকে ভূতে ধরেছে ? আমি বললাম, হ্যা । তিনি বললেন : কখনো তা হতে পারে না। আল্লাহ্র কসম, শয়তান ওর ধারে-কাছেও ঘেঁষতে পারে না। আমার ছেলে অসাধারণ মর্যাদার অধিকারী । আমি কি তোমাকে তার শানের কথা বলব : আমি বললাম : হ্যা, বলুন। তিনি বললেন : সে গর্তে থাকা অবস্থায় ' আমি স্বপ্নে দেখি যে, আমার দেহের ভেতর থেকে একটা জ্যোতি বেরিয়ে এলো এবং তার জ্যোতিতে সিরীয় ভূখণ্ডের বুসরার প্রাসাদগ্ডলো আলোকিত হয়ে গেল। এরপর সে গর্ভে বড় হতে লাগল । আল্লাহ্র বসম, এত হালকা ও সহজ গর্ভধারণ আমি আর কখনো দেখিনি । সে যখন ভূমিষ্ঠ হল, তখন মাটিতে দুহাত রাখা ও আকাশের.দিকে মাথা তোলা অবস্থায় ভূমিষ্ঠ হল। তুমি ওকে রেখে নিথধিধায় চলে যেতে পার। যখন ভীর পরিচয় জিজ্রেস করা হয়, তখন রাসূল (সা) কর্তৃক নিজের পরিটর প্রদান ইব্ন ইসহাক বলেন : সাওর ইব্ন ইয়াধীদ কতিপয় বিদ্বান ব্যক্তির নিকট থেকে (আমার ধারণা, একমাত্র খালিদ ইব্ন মাঁদান আল-কালাঈর নিকট থেকেই) বর্ণনা করেছেন যে, কতিপয় সাহাবী একবার রাসূল (সা)-কে বলেন : হে আন্মাহ্র রাসূল ! আপনার নিজের সম্পর্কে আমাদেরকে কিছু জানান। তিনি বললেন : তাহলে শোন। আমি আমার পিতা ইবরাহীমের দু'আ ও আমার ভাই ঈসার সু-সংবাদের ফল । আমি গর্ভে আসার পর আমার মা দ$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।