Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

রাসূল (সা)-এর জন্ম ও দুপ্ধপান ০ ১৬১ সকালবেলা আমার স্বামী বললেন : হালিমা, জেনে রেখ, তুমি এক মহাকল্যাণময় শিশু এনেছ। আমি বললাম : আমারও তাই মনে হয়। এরপর আমরা রওয়ানা দিলাম ৷ আমি গাধার পিঠে সওয়ার হলাম । আমাদের গাধা সমগ্র কাফেলাকে পেছনে ফেলে এগিয়ে চলল । কাফেলার কারো গাধাই তার সাথে পেরে উঠল না। আমার সহ্যাত্রী মহিলারা বলতে লাগল : হে যুয়ায়বের কন্যা, একটু দীড়াও। আমাদের জন্য একটু থাম। যে গাধার পিঠে চড়ে তুমি এসেছিলে, এটা কি সেই গাধা নয় ? আমি বললাম : হ্যা, সেই গাধাই তো! তারা বলল : আল্লাহ্‌র কসম, এখন এর ভাবগতিই আলাদা । শেষ পর্যন্ত আমরা বনু সা'দ গোত্রের বসতিতে আপন আপন গৃহে এসে পৌছলাম। আমাদের এঁ এলাকাটার মত খরাপীড়িত জমি তখন আর কোথাও ছিল বলে মনে হয় না। কিন্তু শিশু মুহাম্মদ (সো)-কে নিয়ে বাড়ি পৌঁছার পর প্রতিদিন আমাদের ছাগল-ভেড়া-উট ইত্যাদি খেয়ে পেট পূর্ণ করে ও পালানভর্তি দুধ নিয়ে সন্ধ্যায় বাসায় ফিরতে লাগল। অথচ অন্যরা তাদের ছাগল-ভেড়া থেকে একফৌটাও দুধ দোহাতে পারত না। এমনকি আমাদের গোত্রের . লোকেরা তাদের রাখালদেরকে বলতে লাগল : বোকার দল, আবু যুয়ায়বের কন্যার রাখাল যে মাঠে পশু চরায়, সেই মাঠে পশুদের চরাতে নিয়ে যেতে পারিস না? তারপর রাখালরা আমার মেষ চরানোর মাঠে নিয়ে তাদের মেষ চরাতে লাগল । কিন্তু তবুও তাদের মেষপাল ক্ষুধার্ত অবস্থায় ফিরে আসতে লাগল । অথচ আমার মেষগুলো ফিরে আসতো ভরা পেট ও দুধে টইটুক্কুর পালান নিয়ে। এভাবে ক্রমেই আমার সংসার প্রাচূর্য ও সুখ-সমৃদ্ধিতে ভরে উঠতে , লাগল। এ অবস্থার ভেতর দিয়েই দু'বছর কেটে গেল এবং আমি মুহাম্মদ (সা)-এর দুধ ছাড়িয়ে দিলাম। অন্যান্য সমবয়সী শিশুদের চেয়ে দ্রুতগতিতে তিনি বেড়ে উঠতে লাগলেন । দু'বছর হতেই তিনি বেশ চটপটে ও নাদুস-নুদুস হয়ে উঠলেন। এই পর্যায়ে আমি তীকে তার মায়ের কাছে নিয়ে গেলাম, যদিও আমরা তাকে আরো ' কিছুকাল রাখতে আগ্রহী ছিলাম । কারণ তার আসার পর থেকে আমাদের কপাল খুলে গিয়েছিল এবং বিপুল সমৃদ্ধি অর্জিত হয়েছিল। তার মাকে আমি বললাম : আপনি যদি এই ছেলেকে আরো একটু হষ্টপুষ্ট হওয়া পর্যন্ত আমার কাছে থাকতে দিতেন, তাহলে ভালো হতো । আমার আশংকা হয় যে, সে মক্কার রোগ-ব্যাধি ও মহামারীতে আক্রান্ত হতে পারে । অনেক বুঝিয়ে-সুঝিয়ে বলতে বলতে শেষ পর্যন্ত তিনি তাকে আমাদের সাথে ফেরত পাঠালেন । ণ রাসূলের বক্ষ বিদারণকারী দুই ফেরেশতার বিবরণ আমরা তাকে নিয়ে বাড়ি ফেরার একমাস পরের ঘটনা । একদিন তিনি তার দুধ-ভাই-এর সাথে আমাদের বাড়ির পেছনের মাঠে মেষশাবক চরাচ্ছিলেন। হঠাৎ তার বড় ভাই হন্তদত্ত হয়ে বাড়ি ছুটে এলো এবং আমাকে ও তার পিতাকে বলল : আমাদের এ কুরায়শী ভাইটাকে সাদা 1 রি ডিভি করে নাড়াচাড়া করছে। সীরাতুন নবী সো) (১ম খণ্ড)__২১. ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।