Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাত লেখক মুহাম্মদ ইব্ন ইসহাকের সংক্ষিপ্ত জীবনী বংশ পরিচয় ও ব্যক্তিত্বের বিকাশ : (জন্ম-৮৫ হি., মৃত্যু ১৫১ হি.) তার কুনিয়াত বা উপনাম আবু আবদুল্লাহ্‌ মতান্তরে আবু বকর । পূর্বপুরুষদের ধারাবাহিকতা অনুসারে তিনি হচ্ছেন : মুহাম্মদ ইবৃন ইসহাক ইবৃন ইয়াসার ইব্‌ন যিয়ার । কারো কারো মতে তার দাদা হলেন সাইয়ার ইবৃন.কাওসান। উয়ুনুল-আসার'-এর গ্রন্থকার ইব্‌ন সাইয়িদুন্নাস বলেন, তিনি হচ্ছেন : মুহাম্মদ ইব্ন ইসহাক ইবৃন ইয়াসার ইব্‌ন জিখয়ার। আবার কেউ কেউ ইয়াসারের পিতার নাম কাওসান মাদানী বলে উল্লেখ করেন । মুহাম্মদের, পিতামহ ইয়াসার হলেন ইরাক থেকে মদীনায় আগত প্রথম যুদ্ধবন্দী ৷ খালিদ ইব্‌ন ওয়ালীদ ১২ হিজরী মুতাবিক ৬৩৩ খ্রিস্টাব্দে তাকে ইরাকের আশ্বারের নিকটবর্তী আইনুত্তামারের' একটি খ্রিস্টীয় গীর্জা থেকে গ্রেফতার করেন৷ এরপর থেকে তিনি কুরায়শ বংশের আবদুল মানাফের পুত্র আবদুল মুত্তালিব, তদীয় পুত্র মাখরামা, তদীয় পুত্র কায়স, তদীয় পুত্র আবদুল্লাহর পরিবারের ভৃত্য হিসাবে অবস্থান করেন। এই কারণে ইয়াসারকে আবদুল মুস্তালিবের বংশধরের' দাসত্রে কারণে মুালিবী এবং বসবাসের কারণে মাদানী বলা হয়। মুহাম্মদ ইবৃন ইসহাক মদীনাতেই যৌবনে পদার্পণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন সংক্রান্ত তথ্য ও ঘটনাবলী সংগ্রহের কাজে আত্মনিয়োগ করেন। উমর ও আবূ বকর নামে তার দুই ভাই ছিলেন এবং তারা উভয়েই হাদীস বর্ণনাকারী ছিলেন। | আলিম সমাজের কাছে তার মর্যাদা টু অধিক আপিমের মত সুহান ইবন হাহা ছা পারে ন্বতাগা এবং রাসূল (সা)-এর জীবনের সাধারণ ঘটনাবলী এবং বিশেষভাবে 'যুদ্ধ-বিগ্রহ সংক্রান্ত তথ্যের ব্যাপারে তিনি পথিকৃৎ। ইবৃন শিহাব যুহরী বলেন : যে ব্যক্তি রাসূলুল্লাহ সো)-এর সামরিক জীবনের তথ্য সংগ্রহ করতে উচ্ছক, তাকে অবশ্যই মুহাম্মদ ইব্ন ইসহাকের শরণাপন্ন হতে হবে । ইমাম বুখারী স্বীয় ইতিহাসে তার নাম উল্লেখ করেছেন। বর্ণিত আছে যে, ইমাম শাফিঈ বলেছেন : যে ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর সামরিক অভিযানসমূহ সম্পর্কে পারদর্শী হতে চায়, তাকে অবশ্যই মুহাম্মাদ ইবৃন ইসহাকের ওপর.নির্ভর করতে হবে । শু"বা ইবৃন হাজ্জাজ বলেন : ইব্ন ইসহাক হাদীস শাস্ত্রে মুসলমানদের নেতা । সাজী বর্ণনা করেছেন যে, ইমাম যুহরীর শিষ্যগণের . যখন যুহরীর বর্ণিত কোন হাদীসে সন্দেহ দেখা দিত, তখন তারা মুহাম্মদ ইব্‌ন ইসহাকের শরণাপন্ন হতেন। কারণ তারা তীর স্থৃতিশক্তির ওপর আস্থাশীল ছিলেন। বিশিষ্ট মনীষী ইয়াহইয়া ইব্‌ন মুঈন, আহমদ ইব্‌ন হাম্বল এবং ইয়াহইয়া ইব্ন সাঈদ কাত্তান মুহাম্মদ ইব্‌ন ইসহাককে নির্ভরযোগ্য মনে করতেন এবং তার বর্ণিত হাদীসকে দলীল হিসাবে গ্রহণ করতেন। ইমাম মারবানী বলেন : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামরিক জীবন সংক্রান্ত তথ্যাবলী যিনি সর্বপ্রথম সংগ্রহ ও সংকলন করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ ইব্ন ইসহাক । ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।