১২৮ সীরাতুন নবী (সা) পরবর্তীতে তার সন্তানদের । তাকে এবং তার সন্তানদেরকে সুফা (-$+) বলা হত। এ সম্মান লাভের প্রেক্ষাপট হল, তার মা জুরহুম গোত্রীয়া জনৈকা মহিলা গর্ভধারণে বিলম্ব হওয়ায় মানত করেছিলেন যে, তীর পুত্র সন্তান হলে কা"বাঘরের খিদমত ও ইবাদতের জন্য উৎসর্গ করে দিবেন। এরপর তিনি তার সন্তান গাওসকে প্রসব করেন। প্রথমদিকে তিনি আপন মাতৃকুল জুরহুম গোত্রের সাথে মিলে কা'বাঘরের খিদমত করতেন। কা'বাঘরের সাথে তার বিশেষ সম্পর্কের কারণে হজ্জ মওসুমে আরাফা থেকে যাত্রা তদারকি ও অনুমতি দানের সৌভাগ্য তিনি ও পরবর্তীতে তার সন্তানরা লাভ করেন এবং তাদের ধ্বংসপ্রাপ্তির পূর্ব পর্যস্ত তাদের মাঝে এ সৌভাগ্য বিদ্যমান ছিল। গাওস ইবৃন মুররা ইবৃন উদ্দ তীর মাতার নিষ্নোক্ত মানত পূর্ণ করা সম্পর্কে বলেন : ূ ্ “হে পালনকর্তা! আমি আমার পুত্রকে পবিত্র কা'বাঘরের খিদমতের জন্য “ওয়াকফ' করে দিলাম । “তাকে আমার জন্য সেখানে বরকত দান করুন এবং আমার জন্য তাকে সৃষ্টির সেরা করে দিন।” কথিত আছে যে, গাওস ইব্ন মুররা লোকদের নিয়ে আরাফা থেকে যাত্রার সময় বলতেন : “হে আল্লাহ্! আমি তো পুরাপুরি আনুগত্য করে যাচ্ছি। যদি কোন গুনাহ্ হয়, তবে তার জন্য কুযা'আ গোত্র দায়ী।” | সুফা ও কংকর নিক্ষেপ আব্বাদ থেকে বর্ণনা করেন যে, “সৃফা গোত্রের লোকেরা আরাফা থেকে লোকদের যাত্রা করাত এবং মিনা থেকে (মক্কার দিকে) যাওয়ার অনুমতি দিত। এমনকি লোকেরা যখন কংকর নিক্ষেপের জন্য সমবেত হত তখন সূফা গোত্রের জনৈক লোক কংকর নিক্ষেপের সূচনা করত, পরে অন্যরা নিক্ষেপ করত । তাদের আগে কেউ নিক্ষেপ করত না। যাদের ব্যস্ততা থাকত, তারা তীর কাছে এসে বলত, আপনি উঠুন এবং নিক্ষেপ করুন, যাতে আপনার সাথে আমরা নিক্ষেপ করতে পারি। তিনি বলতেন, না, আল্লাহ্র কসম! সূর্য ঢলার আগে কংকর নিক্ষেপ করা যাবে না। সূর্য ঢলার পর তিনি উঠে কংকর নিক্ষেপ করতেন, তারপর অন্য লোকেরা কংকর নিক্ষেপ করত । সুফার পরে সা“দ গোত্রের কর্তৃত্ব লাভ ইব্ন ইসহাক বলেন : কংকর নিক্ষেপের পর মিনা থেকে ফেরার সময় সুফা গোত্রের লোকেরা পথের দু'ধারে দীড়িয়ে যেত এবং তাদের লোকেরা সম্পূর্ণ যাওয়ার আগে অন্যদের যেতে দিত না। যতদিন তাদের কর্তৃত্ ছিল, ততদিন তারা এরূপ করে। তারপর নিকটতর পৈতৃক সূত্রের সুবাদে তাদের উত্তরসূরী বনূ সা'দ ইবন যায়দ মানাত ইব্ন তামীম এর ফ্/.8110001179.0010)
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।