জুরহুম গোত্র ও তাদের যমযম কুয়া মাটি চাপা দেওয়া প্রসঙ্গে ১২৭ (কুসাই-এর সন্তান-সন্ততি) ইব্ন ইসহাক বলেন, কুসাই ইব্ন কিলাব হুলায়ল ইব্ন হুবশিয়্যার কাছে তার কন্যা হুব্বায়ের বিয়ের প্রস্তাব পাঠালে তিনি তা সাদরে গ্রহণ করেন এবং তার কন্যাকে কুসাইয়ের সাথে বিয়ে দেন। হুব্বায়ের গর্ভে “আবদুদ্দার, 'আবদে মানাফ, 'আবদুল উষ্যা ও 'আবদ জনুগরহণ করেন। তারপর কুসাই যখন ধনেজনে প্রচুর প্রতিপত্তি অর্জন করলেন, তখন হুলায়লের মৃত্যু হল। কুসাই কর্তৃক বায়তুল্লাহর কর্তৃত্ব লাভ এবং এ ব্যাপারে রিযাহের সাহায্য হুলায়লের অবর্তমানে কা'বাঘরের তন্্াবধান ও মক্কার কর্তৃত্রে জন্য কুসাই নিজকে খুযা'আ ও বাকর গোত্রের চেয়ে অধিক যোগ্য মনে করলেন। তাছাড়া কুরায়শরা হলেন ইসমাঈল ইব্ন ইবরাহীম (আ)-এর প্রত্যক্ষ ও শ্রেষ্ঠ বংশধর। তারপর তিনি কুরায়শ ও বনূ কিনানার গণ্যমান্যদের সাথে আলোচনা করে বনূ খুযা“আ ও বনূ বাকরকে মক্কা থেকে বিতাড়নের জন্য তাদেরকে রাধী করলেন। এর পূর্বের ঘটনা হল : “উযরা ইব্ন সাণ্দ ইব্ন যায়দ বং রাবীআ ইব্ন হারাম, কিলাবের মৃত্যুর পর মক্কা এসে ফাতিমা বিনতে সাণ্দ ইবৃন সায়ালকে বিবাহ করেন। তখন ফাতিমার (পূর্ব স্বামীর পক্ষের) পুত্র যুহ্রা ছিলেন যুবক এবং কুসাই ছিলেন দুগ্ধপোষ্য শিশু। রাবী'আ, ফাতিমা ও তার দুপ্ধপোষ্য সন্তান কুসাইকে নিয়ে দেশে চলে যান। আর যুহরা মক্কাতেই থেকে যান। নতুন স্বামীর ওঁরসে ফাতিমার গর্ভে রিযাহ-এর জন্ম হয়। কুসাই যখন যৌবনে পদার্পণ করেন, তখন পুনরায় মক্কায় এসে বসবাস শুরু করেন। যখন কুসাই স্ব-গোত্রীয়দের পক্ষ থেকে অনুকূল সাড়া পেলেন, তখন তিনি তার বৈপিত্রেয় ভাই রিযাহ্ ইব্ন রাবী'আকে সাহায্যের আবেদন জানিয়ে পত্র লিখলেন। রিযাহ্ ইব্ন রাবীআ তার বৈমাত্রেয় ভাই হুন্না ইব্ন রাবী'আ, মাহমুদ ইব্ন রাবীআ, যুলহুমা ইব্ন রাবী“আসহ বনু কুযাআর হজ্জযাত্রীদের সাথে নিয়ে মক্কায় আগমন করলেন । এরা সকলে কুসাই-এর সাহায্যের থেকে যখন কুসাই-এর বহু সন্তান জন্ম নিল, তখন হুলায়ল কুসাই-এর অনুকূলে মন্কার কর্তৃত্ ও কা'বার তত্বাবধানের ওসীয়ত করে বলেছিলেন যে, এ ব্যাপারে বনূ খুযাআর চেয়ে তুমিই অধিক যোগ্য। সে কারণেই কুসাই এ দাবি তুলেছিলেন। কিন্তু এ বর্ণনাটি বন্ খুযাআ ছাড়া অন্য কোন সূত্রে শুনি নি। আল্লাহ্ পাকই ভাল জানেন, কোনটি সঠিক। হজ্জ মওসুমে আরাফা থেকে যাত্রা তদারকের দায়িতে গাওস ইব্ন মুররা আরাফাতে অবস্থানের পর আরাফার ময়দান থেকে যাত্রার তদারকি ও অনুমতি প্রদানের দায়িত্ব ছিল গাওস ইব্ন মুররা ইব্ন উদ্দ ইব্ন তাবিখাহ্ ইব্ন ইলয়াস ইব্ন মুযারের এবং ফডড/.2110001179.0010)
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।