জুরহুম গোত্র ও তাদের যমযম কুয়া মাটি চাপা দেওয়া প্রসঙ্গে ১২৫ এই পংক্তিটি আমান ইব্ন কাব ইবৃন আমর ইব্ন সাদ ইব্ন যায়দ মানাত ইব্ন তামীমের ৷ ইব্ন ইসহাক বলেন : আমূর ইব্ন হারিস ইব্ন মুযাষ জুরহুমী কাবার স্বর্ণ হরিণ+ দুটো এবং হাজরে আসওয়াদকে যমযমে দাফন করে এবং জুরহুম গোত্রকে সাথে নিয়ে ইয়ামানে চলে যায়। মক্কা থেকে বহিষ্কৃত হওয়া এবং মক্কার কর্তৃত্ চলে যাওয়ার বেদনায় আমির ইব্ন হারিস (ইব্ন আমর) ইব্ন মুযাষ নিম্নের কবিতা আবৃত্তি করেন : (মুযায আকবার নামে যিনি পরিচিত, ইনি সেই মুযায নন)। “বহু বিলাপকারীর অবস্থা এই ছিল যে, প্রবল ধারায় তাদের অশ্রু ঝরছিল। কারো চোখে অশ্রু টলমল করছিল। যেন “হাজুন' ও সাফা পাহাড়ের মাঝে আমাদের আপন বলতে কেউ ছিল না। আর মন্কায় কখনো কোন নৈশ গল্পকারী গল্প করেনি। “আমি আমার প্রিয়াকে বললাম, তখন আমার মন এত চঞ্চল ছিল, যেন একে পাখি দু'পাখার মাঝে ঝাপ্টাচ্ছে। “হ্যা, আমরা তো মক্কারই অধিবাসী ছিলাম, রনি কারণে আমরা বিতাড়িত হয়েছি। “নাবিতের পর আমরাই ছিলাম বায়দুল্লাহর তত্তাবধায়ক। আমরা এ ঘরের তাওয়াফ করতাম, আর কল্যাণই প্রকাশ পেত । “নাবিতের পর মর্যাদার সাথে আমরা বায়তুল্লাহর তন্বাবধান করেছিলাম । সুতরাং আমাদের কাছে সম্পদশালীদের কি মর্যাদা হতে পারে। “আমরা সেখানে রাজত্ করেছি এবং রাজত্বকে মহিমান্বিত করেছি। আমরা ছাড়া আর কোন গোত্রের এ নিয়ে গর্ব করার কিছু নেই। “তোমরা কি আমার জানামতে শ্রেষ্ঠতম ব্যক্তি ইসমাঈল (আ)-কে কন্যাদান করনি । কাজেই তার সন্তানরা তো আমাদেরই এবং আমরাই তো তার শ্বশুরকুল। এরর রিভিডি সুর টির ভারিরভা তরল দুনিয়াটা পরিবর্তনশীল ও সংঘাতময় । “সর্বশক্তিমান আল্লাহ্ আমাদেরকে সেখান থেকে বের করেছেন। হে মানুষ! শোন, এমনই হল ভাগ্যের লীলাখেলা । “মানুষ যখন নিশ্চিন্তে নিদ্রামগ্ন ছিল, তখন আমি বিনিদ্র অবস্থায় ফরিয়াদ করছিলাম । হে আরশের অধিপতি! সুহায়ল ও “আমির থেকে যেন বিতাড়িত না হই। “তাদের পরিবর্তে দীর্ঘস্থায়ী দুর্ভিক্ষ এমন কিছু সামনে এসেছে, যেগুলো আমি পসন্দ করিনা। ১. কাবার জন্য প্রেরিত উপটৌকন সামগ্রীর মধ্যে স্বর্ণের তৈরি দুটো হরিণও ছিল। ২ মক্কার দু'টি পাহাড় । ফ/,9110000109.001)
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।