১২৪ সীরাতুন নবী (সা) বলেই সে জায়গাটি মাতাবিখ নামে পরিচিত হয়েছে। কোন কোন আলিমের মতে এ এলাকার নাম মাতাবিখ হওয়ার কারণ হল তুব্বা সম্প্রদায় জন্তু যবেহ করে লোকদের আপ্যায়নের পর এখানেই বসতি স্থাপন করেছিল। কথিত আছে যে, মুযায ও সামায়দা'র যুদ্ধই ছিল মন্কার বুকে সংঘটিত প্রথম যুদ্ধ । মক্কায় ইসমাঈল ও জুরহুমের সন্তান-সন্ততি তারপর আল্লাহ তা"আলার মেহেরবানীতে ইসমাঈল (আ)-এর বংশ বেশ বিস্তার লাভ করে। কিন্তু মক্কায় অবস্থিত বায়তুল্লাহ্র তত্বাবধান এবং শাসনভার তাদের মামা জুরহুম গোত্রের কাছেই থেকে যায় । আত্মীয়তা ও হারাম শরীফের মর্যাদার কথা বিবেচনা করে জুরহুম গোত্রের সাথে তাঁরা এ বিষয়ে কখনো বিরোধ-লড়াইয়ে লিপ্ত হয়নি। তারপর মন্ধায় স্থান সংকটের কারণে ইসমাঈল (আ)-এর বংশের লোকেরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ল এবং যাদের সাথে তাদের লড়াই হত, তাদের দীনদারীর কারণে আল্লাহ্ তাদেরকে জয়ী করতেন। কিনানা ও খুযা*আ গোত্রের বায়তুল্লাহর উপর আধিপত্য এবং জুরহুমের অত্যাচার ও মক্কায় জুরহুম গোত্রের বিদ্রোহ এবং বন্ বাকর কর্তৃক তাদের বিতাড়ন) তারপর জুরহুম বংশীয়রা বিদ্রোহী হয়ে হারামের পবিত্রতা বিনষ্ট করল। বহিরাগতদের উপর অত্যাচার এবং বায়তুল্লাহর নামে প্রেরিত অর্থ আত্মসাৎ করতে লাগল । ফলে তাদের অবস্থা নাজুক হয়ে গেল। বাক্র ইবৃন 'আবদে মানাত ইব্ন কিনানাহ ও খুযা“আ গোত্রের গুবশান শাখা এ অবস্থা দেখে তাদেরকে মক্কা থেকে বিভাড়নের জন্য যুদ্ধ ঘোষণা করল। যুদ্ধে তারা তাদের পরাজিত করল এবং মক্কা থেকে বের করে দিল। জাহিলী যুগে মক্কায় যুলুম-অত্যাচার করে কেউ টিকতে পারত না, বরং বিতাড়িত হত। এজন্যই মক্কার আরেক নাম ছিল নাস্সা। তন্রূপ মক্কার পবিত্রতা বিনষ্টকারী কোন হানাদারও রেহাই পেত না, স্বস্থানেই ধ্বংস হয়ে যেত। তাই মক্কার আরেক নাম ছিল বাক্কা। কেননা মক্কা পরাক্রমশালীদের ঘাড় ভেঙ্গে দিত-_যখন তারা মক্কার বুকে কোন অনাচার করত। ৃ বাক্কার আভিধানিক অর্থ _ ইব্ন হিশাম রে) বলেন : আমাকে আবু উবায়দা এ তথ্য শুনিয়েছেন যে, বান্ধা হল, মক্কার একটি উপত্যকার নাম । কেননা মানুষ সেখানে সমবেত হত, প্রন তার হায়রে বাড়া এ প্রসঙ্গে তিনি নিম্নোক্ত পংক্তিটি আবৃত্তি করেছেন : “যখন পানি পান করানকারী কোন বিপদে পড়ে, তখন তুমি তাকে ছেড়ে দাও, যাতে তার উট পানির কাছে গিয়ে ভিড় জমাতে পারে । বায়তুল্লাহ্ ও মসজিদের স্থান হল বাক্কা ।” ফ্/.811000119.0010)
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।