Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

জুরহুম গোত্র ও তাদের যমযম কুয়া মাটি চাপা দেওয়া প্রসঙ্গে ১২৩ শাসকবর্গ সম্পর্কিত যে সকল তথ্য যিয়াদ ইব্‌ন আবদুল্লাহ বাক্কায়ী, মুহাম্মদ ইব্‌্ন ইসহাক মুস্তালিবীর বরাতে শুনিয়েছেন তা হল : ইসমাঈল ইব্ন ইবরাহীমের ইন্তিকালের পর থেকে আল্লাহর যত দিন ইচ্ছা ছিল, ততদিন তার ছেলে নাবিত ইব্‌ন ইসমাঈল ছিলেন বায়তুল্লাহ্‌্র তত্তাবধায়ক ৷ এরপর বায়তুল্লাহ্‌র তন্বীবধায়ক হন মুযায ইব্‌ন আমর জুরহুমী। জুরহুম ও কাতুরা প্রসঙ্গে ইব্‌ন হিশাম বলেন : রী ইব্‌ন ইসহাক বলেন : বনূ ইসমাঈল, বনূ নাবিত তাদের নানা মুযাষ্‌ ইবৃন আমর এবং তাদের মামারা ছিলেন জুরহুম গোত্রের । আর সে সময় জুরহুম ও কাতুরা গোত্রের লোকেরাই ছিল মন্কার বাসিন্দা, বন্‌ জুরহুম ও বনূ কাতুরা ছিল পরস্পর চাচাতো (মামাতো) ভাই । এরা কাতুরা গোত্রের নেতা ছিলেন তাদেরই গোত্রভুক্ত জনৈক সামায়দা। ইয়ামান ত্যাগের সময় সর্বদা তারা নিজেদের কর্মকাণ্ড পরিচালনার জন্য শাসক নিযুক্ত করে নিতেন। উভয় গোত্র মক্কায় এসে সেখানকার পানি ও গাছপালাময় পরিবেশে মুগ্ধ হয়ে সেখানেই স্থায়ীভাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত করল। মুযায ইবন. আমর ও তার জুরহুমী সাথীরা মক্কার উচু এলাকার কু'আয়কি'আন ও তৎসংলগ্ন এলাকায় বসতি স্থাপন করল । আর সামায়দা-এর নেতৃত্বে বনু কাতুরা মক্কার নিন্নভূমি আজয়াদ ও তার আশেপাশে বসতি স্থাপন করল। তখন থেকে উচু এলাকা দিয়ে মক্কায় প্রবেশকারীদের থেকে বনূ মুযায উশর আদায় করত । আর নিম্নাঞ্চল দিয়ে প্রবেশকারীদের থেকে সামায়দা উশর আদায় করত। এরা নিজ নিজ এলাকায় থাকত । কেউ কারো এলাকায় হস্তক্ষেপ করত না। কিন্তু পরবর্তীতে জুরহুম ও কাতুরা গোত্রের লোকেরা ক্ষমতার ছন্দে একে অপরের উপর চড়াও হল। বনু ইসমাঈল এবং বনূ নাবিত তখন মুযাযের পক্ষে ছিল এবং বায়তুল্লাহর কর্তৃত্‌ মুযাষের হাতেই ছিল, সামায়দার হাতে নয়। তারপর তারা _ পরস্পরের বিরুদ্ধে অভিযান চালাল । মুযাষ ইব্‌ন “আমর কু'আয়কি'আন থেকে বর্ম, বর্শা, ঢাল অগ্রসর হয় । কথিত আছে যে, সেখান থেকেই কু'আয়কি'আন নামকরণ হয় । অন্যদিক থেকে সামায়দা পদাতিক ও অশ্বারোহী সৈন্যদল নিয়ে আজয়াদ থেকে বের হয়। কথিত আছে যে, তাদের সাথে উৎকৃষ্ট ঘোড়া ছিল বলেই তাদের এলাকার নাম হয়েছে আজয়াদ। ফাধিহ নামক এলাকায় উভয় দল মুখোমুখি হল । তুমুল যুদ্ধের পর সামায়দাঁ নিহত হলেন এবং কাতুরা গোত্র বিপর্যস্ত হল। কথিত আছে যে, এখান থেকেই এ এলাকার নাম ফাযিহ তথা অপদস্থকারী হয়েছে । তারপর সন্ধির উদ্দেশ্যে মক্কার উচু অঞ্চলের মাতাবিখ নামক এলাকায় উভয় গোত্রের সকল শাখার লোকেরা মিলিত হল এবং সর্বসম্মতিক্রমে মক্কার সর্বময় কর্তৃতি মুযাষের হাতে অর্পণ করল । মুযায তখন সকলকে আপ্যায়নের ব্যবস্থা করলেন । সেখানে রান্নাবান্না হয়েছে ফ্ড/,211000109.001)

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।