১২২ সীরাতুন নবী (সা) ইব্ন মুররা ইব্ন কা'ব ইব্ন লুআই ইব্ন গালিব ইব্ন ফিহ্র ইব্ন মালিক ইব্ন নযূর। বাররার মা হলেন : উন্মু হাবীব বিনত আসাদ ইব্ন আবদুল উষযা ইব্ন কুসাই ইব্ন কিলাব ইব্ন মুররা ইব্ন কা'ব ইব্ন লুআই ইব্ন গালিব ইবন ফিহর ইব্ন মালিক ইব্ন নযর। উম্মু হাবীবের মা হলেন : বার্রা বিন্ত 'আওফ ইব্ন উবায়দ ইব্ন উওয়ায়জ ইবৃন আদী ইব্ন কা'ব ইব্ন লুআই ইব্ন হিশাম বলেন : রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম পিতামাতা উভয় দিক থেকে মানবকুলে শ্রেষ্ঠ বংশের সর্বশ্রেষ্ঠ সন্তান ছিলেন। যমযম খনন প্রসঙ্গে (যমযম সম্পর্কে কিছু কথা) মুহাম্মাদ ইব্ন ইসহাক মুত্তালিবী বলেন : 'জাবদুল সুক্তালিব ইব্ন হাশিম একবার কা'বা সংলগ্ন হাতীমে” ঘুমিয়েছিলেন। তখন স্বপ্নে তিনি যমযম খননের নির্দেশ পেলেন। যমযম কুরায়শদের দু'টি মুর্তি ইসাফ ও নায়েলার মধ্যবর্তী স্থানে, তাদের পশুবলির জায়গায় মাটিচাপা অবস্থায় ছিল। জুরহুম গোত্র মক্কা থেকে বিদায়কালে এটা মাটির নিচে চাপা দিয়ে যায়। এ কুয়াটি ছিল মূলত ইসমাঈল ইব্ন ইবরাহীম (আ)-এর। ছোটবেলায় যখন তিনি তৃষ্তার্ত হন, তখন আল্লাহ্ তাকে এই কুয়ার পানি পান করান। ঘটনার বিবরণ এই : তিনি যখন তৃষ্ণার্ত হলেন, তখন তার মা হাজেরা বহু খোঁজাখুজি করে পানি না পেয়ে প্রথমে সাফা' পাহাড়ে তারপর 'মারওয়া' পাহাড়ে চড়ে আল্লাহ্ তা'আলার কাছে ইসমাঈলের জন্য বৃষ্টির ফরিয়াদ করলেন। তখন আল্লাহ্ তা“আলা জিবরাঈল (আ)-কে পাঠালেন । তিনি যমীনে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলে সেখান থেকে পানি বের হতে লাগল এমন সময় হযরত ইসমাঈল (আ)-এর মা হিংস্র জন্তুর আওয়াজ শুনে পুত্রের জীবনাশংকায় তার দিকে দৌড়ে আসলেন । দেখতে পেলেন তার গন্ডদেশের নীচ থেকে পানি প্রবাহিত হচ্ছে, আর তিনি হাতে পানি পান করছেন। হযরত ইসমাঈল (আ)-এর মা সেখানে একটি ছোট গর্ত তৈরি করে নিলেন। ভুরহুম গোত্র ও তাদের বমবম কুষ্না মাটি চাপা দেওয়া প্রসঙ্গে বায়তুল্লাহর তত্বাবধায়কগণ ইব্ন হিশাম বলেন : মক্কা থেকে জুরহুম গোত্রের গমন, জুরহুম গোত্রের রিকি কূপ মাটিচাপা দেয়া এবং তারপর থেকে আবদুল মুত্তালিবের যমযম কূপ পুনঃখনন পর্যন্ত মক্কার ১. হাতীম হল কা'বাঘরের দক্ষিণদিকের দেয়াল ঘেরা অতিরিক্ত অংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের নবুয়াতপ্রাপ্তির পাচ বছর পূর্বে কুরায়শরা যখন কা“বাঘর পুনঃনির্মাণ করেছিল, তখন তারা 2 এরি ফিরত জান এ অংশটুকু বর্তমানে দেয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে। দ$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।