Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

ভুমি প্রচলিত অর্থে ইতিহাস কি জিনিস আরবদের কাছে তা স্পষ্ট ছিল না। তাদের কাছে বীরত গাথা, যুদ্ধ-বিগ্বহ ইত্যাদির বংশানুক্রমিক স্থৃতিচারণ। নিছক জনশ্রুতি-নির্ভর ইতিহাস সংরক্ষণের এ ধারাটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের নবুওয়াতের মাধ্যমে ইসলামের স্পষ্ট আকার ধারণ করেছিল। আমাদের কাছে প্রতীয়মান হয় যে, সাহাবায়ে কিরামের কেউ যে ইতিহাস সংরক্ষণের ব্যাপারে মনোযোগী হতে পারেননি, তার কারণ, তাঁরা জিহাদ ও দেশজয়ের কাজে অতিমাত্রায় ব্যস্ত ছিলেন। এ কাজে সর্বপ্রথম উদ্যোগী হয়েছিলেন তাবিঈদের (সাহাবীদের পরবর্তী প্রজন্ম) একটি দল । রাসূলুল্লাহ সাল্লল্লাহু আলায়হি ওয়া সাল্লামের আমলে মুসলমানদের জীবনে যে সব ঘটনা এবং রাসূল (সা)-এর প্রত্যক্ষ তদারকীতে যে সব যুদ্ধ-বিগ্রহ সংঘটিত হয়েছিল, তাতে সাহাবীদের মধ্য থেকে কারা কারা অংশগ্রহণ করেছিলেন, সে সম্পর্কে তথ্য সংঘহ করতে শিয়েই তাদেরকে এ কাজের দিকে মনোনিবেশ করতে হয়েছিল।.... কিন্তু ইতিহাসের প্রচলিত ও বিস্তারিত রূপটি আত্মপ্রকাশ করে উমাইয়া যুগে । অবশ্য বনূ উমাইয়ার এতিহাসিকদের ইতিহাস রচনার মূলে যে একটিমাত্র উদ্দেশ্য সক্রিয় ছিল, তা হল বনু উমাইয়া আমূলের প্রধান প্রধান প্রশাসকদের প্রশংসা অথবা. এমন কোন বংশীয় বৃত্তান্ত সং্হ করা, যার. সাথে রাষ্ট্রীয় স্বার্থ জড়িত ছিল। তবে অধিকাংশ ক্ষেত্রে আর্থিক সুবিধা লাভই ছিল এ সব তৎপরতার প্রধান লক্ষ্য । দুঃখের বিষয় এই যে, বিভিন্ন বর্ণনাকারীর বর্ণনা থেকে উদ্ধৃত ও সাহিত্য গরস্থাবলীর অভ্যন্তরে বিবৃত কিছু কিছু তথ্য ছাড়া এ আমলের সংগৃহীত ইতিহাসের কোন উপাদানই আমাদের কাছে পৌঁছেনি। এর কারণ এই যে, উমাইয়াদের শাসনামলে বিভিন্ন গোলযোগ ও যুদ্ধ-বিগ্রহ সংঘটিত হয় । গ্রমনও-হতে পারে যে, আব্বাসী শাসকরা উমাইয়া দিয়েছিল। অথবা আব্বাসীয়দের প্রতি শুভেচ্ছার 'নিদর্শন স্বরূপ জনগণ এ আমলেব্র রচিত রস্থাবলীকে বর্জন করেছে। তাছাড়া এও একটি বাস্তব ব্যাপার যে, আব্বাসী যু না আসা পর্যন্ত ইসলামের সত্যিকার ইতিহাস প্রণয়নের পথ সুগমই হয়নি। এ যুগেই সাধারণ মানুষের ও শাসক শ্রেণীর জীবন বৃত্তান্ত রচিত হয়েছে। সবচেয়ে বস্তুনিষ্ঠ কথা এই যে, এরতিহাসিক তত্ব, তথ্য ও উপাদান নিয়ে সর্বপ্রথম যে গ্রন্থের আবির্ভাব ঘটে, তা হলো মহাগ্রন্থ “আল-কুরআন আল্লাহ্‌র আয়াতসমূহে বর্ণিত বিভিন্ন ঘটনাবলী থেকে শিক্ষণীয় বিষয় তুলে ধরা এ গ্রন্থের অন্যতম এঁতিহাসিক বৈশিষ্ট্য এরপর যখন মুসলিম মনীষিগণ পবিত্র কুরআনের সংশ্রহ, তার ব্যাখ্যা-বিশ্লেষণ ও হাদীস সংকলনের কাজে নিয়োজিত হন, আর এ কাজ সম্পাদনৈর লক্ষ্যে যখন তারা কুরআনের আয়াতসমূহ নাযিলের স্থান, কাল ও উপলক্ষ এবং এতদৃসংক্রান্ত ঘটনাবলীর রহস্য উদ্‌ঘাটনের তীব্র প্রয়োজনীয়তা অনুভব করেন, এমনকি হাদীস সংগ্রহ করতে গিয়েও যখন তারা অনুরূপ প্রয়োজন অনুভব করেন, তখন তাদেরকে বাধ্য হয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।