Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

বংশ পরিচয়ের পরিশিষ্ট | ১১৭ “হাবাআত ও ইয়ামালাহ্‌ যুদ্ধের দিন হাশিম ইবৃন হারমালাহ্‌ তার পিতৃনাম স্মরণ করিয়ে দিয়েছেন। “তুমি দেখবে রাজা-বাদশাহ সবাই তার সামনে জড়সড়। অপরাধী ও নিরপরাধ সবাইকে সে কতল করে। “এবং তার বল্পম মাকে সন্তান শোকে কাতর করে ছাড়ে ।” তার কাছে আমি আরও শুনেছি যে, হাশিম একবার আমিরকে বলেছিল, কোন উৎকৃষ্ট কবিতায় তুমি আমার প্রশংসা কর। যার বিনিময়ে তুমি পুরস্কৃত হবে। তখন আমির তাকে একে একে তিনটি পংক্তি শুনাল কিন্তু কোন্টিই তার পসন্দ হল না। চতুর্থবারে যখন সে বলল : “সে অপরাধী ও নিরপরাধ সবাইকে কতল করে” তখন সে খুশি হয়ে তাকে পুরস্কৃত করল। ইব্‌ন হিশাম বলেন : এদিকে ইংগিত করেই কবি কুমায়ত ইব্‌ন যায়দ বলেছেন : “মুররাহ বংশীয় হাশিম সেই বীরশ্রেষ্ঠ, যার হাতে অপরাধী ও নিরপরাধ সবাই কতল হয়।” আর আমিরের কবিতায় ০1৮4 '৬ শব্দটি আবু উবায়দাহ্‌ ছাড়া ভিন্ন সূত্রে প্রাপ্ত হয়েছে। মুর্রাহ ও বাস্ল বংশ ইব্ন ইসহাক বলেন : গাতফান ও কায়স বংশে এদের সুখ্যাতি বিরাজমান ছিল। আর এরা নিজস্ব বংশধারার উপরে সুপ্রতিষ্ঠিত ছিল৷ এদের মধ্যে ছিল বাস্ল। বাস্ল প্রসংগে (বাস্ল'-এর পরিচয় এবং কবি যুহায়র-এর বংশ পরিচয়) : পণ্ডিতদের মতে “বাস্ল' হল সম্মানিত আটটি মাস। এ মাসগুলো আরবরা সর্বসম্মতভাবেই সম্মান করত। তখন তারা আরবের যে কোন এলাকায়ই ইচ্ছা, নির্ভয়ে যাতায়াত করত । যুহায়র ইব্ন আবূ সালমা বনূ মুররাহ্‌ সম্পর্কে বলেন, ইব্‌ন হিশাম বলেন, যুহায়র হলেন বনূ মুযায়নাহ্‌ ইবৃন উদ্দ ইব্‌ন তাবিখাহ ইব্‌ন ইলিয়াস ইব্ন মুযার বংশের । মতান্তরে যুহায়র ইবৃন আবূ সালমা হলেন গাত্ফান বংশের । অন্য মতে তিনি ছিলেন গাতফান গোত্রের মিত্র । “ভেবে দেখ, মারাওয়া এলাকা এবং তার বাড়িঘরগুলো কখনো তাদের থেকে শূন্য থাকে না। এগুলো শূন্য হলেও 'নাখল' এলাকা তাদের থেকে শূন্য হবে না। “আমি যে সব শহরে এদের সাথে অবস্থান করেছি, তাদের সাথে আমার বন্ধুতু ছিল, সে সব এলাকায় তারা না থাকলেও ভয়ের কারণ নেই, কেননা তারা সম্মানের অধিকারী (বাস্ল)।” ইব্‌ন হিশাম (র) বলেন : এই পর্‌ক্তি দুটো তার একটি কবিতার অংশবিশেষ । ইব্‌ন ইসহাক (র) বলেন : কায়স ইবৃন সা'লাবা গোত্রের কবি আশা বলেন : “বাস্ল-এর উসীলাতেই তোমরা আশ্রয় পেলে যা আমাদের দৃষ্টিতে সম্মানিত । আর আমরা আমাদের প্রতিবেশী যাদেরকে আশ্রয় দিয়েছি, তারা তোমাদের জন্য হালাল এবং তাদের স্ত্রীও। “ইবৃন হিশাম বলেন, এ পংক্তিটি তার এক কবিতায় অংশবিশেষ ।” দ$/৬$.21111001109.0011

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।