১১৬ সীরাতুন নবী (সা) “এ যেন সেই নির্বুদ্ধিতা যে নিজের কাছে রাখা পানি ফেলে দিয়ে মরীচিকার পেছনে ছুটে যায়। “তোমার জীবনের শপথ, আমি তাদের অনুগত হয়ে থাকলে অজীবন তাদের মাঝেই থাকতে পারি, ঘাস পানির সন্ধানে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। “রাওয়াহা কুরায়শী বিনিময় ছাড়াই আমার বাহনরূপে নিজের তেজব্বী উটনী সাজিয়ে দিয়েছে ।” ইব্ন হিশাম বলেন : আবু উবায়দা আমাকে এ কবিতা থেকে শুনিয়েছিলেন। ইব্ন ইসহাক বলেন : হুসায়ন ইব্ন হুমাম আল-মুর্রী গাত্ফান বংশভুক্ত হওয়ার দাবিদার বনু সাহম ইব্ন মুররা গোত্রের একজন হারিস ইব্ন যালিমের বক্তব্য খন্ডন করে বলেছেন : “জেনে রাখ, তোমরা আমাদের থেকে নও এবং আমরাও তোমাদের থেকে নই। লুআঈ ইব্ন গালিবের সাথে বংশ সম্পর্কের ব্যাপারে আমরা তোমাদের থেকে সম্পূর্ণ মুক্ত। উপত্যকার কষ্টদায়ক স্থানে ।” এখানে কুরায়শ বংশই হলো কবির লক্ষ্য । তারপর হুসায়ন হারিস ইবৃন যালিমের কথা বুঝতে পেরে লজ্জিত হয় এবং কুরায়শ বংশতুক্ত হওয়ার কথা মেনে নিয়ে নিজের তুল স্বীকার করে বলে : “আমি ইতিপূর্বে যা বলেছিলাম, তাতে আমি লঙ্জিত। নিঃসন্দেহে আমার আগের বক্তব্য ছিলো মিথ্যা “হায়! যদি আমার জিহ্বা দু-টুকরা হয়ে যেত যার এক টুকরা বোবা হয়ে থাকত এবং অপর টুকরা কুরায়শের প্রশংসায় তারকালোকে পৌছে যেত (তবে কতই না ভাল হতো)! “আমাদের পূর্বপুরন্ষ কিনানা বংশেরই ছিলেন, যার কবর ছিলো মক্কা শরীফের দু'পাহাড়ের মাঝে বালুকাময় উপত্যকায় কষ্টদায়ক স্থানে । “ওয়ারিস সুত্রে বায়তুল হারামের এক-চতুর্থাংশ এবং ইব্ন হাতিবের বাড়ির কাছে বালুকাময় উপত্যকার এক -চতুর্থাংশ আমাদের ।” লুআইঈ-এর চার ছেলে ছিল-কা“আব, আমির ও সামাহ্ এবং আওফ। ইবন ইসহাক বলেন : তাদের থেকে নির্ভরযোগ্য এক ব্যক্তি আমাকে এ তথ্য দিয়েছেন যে, হযরত উমর ইবৃন খাত্তাব (রা) বনূ মুররার কতক লোককে বলেছিলেন, যদি তোমরা চাও, তবে তোমাদের নিজেদের বংশের দিকে ফিরে যেতে পার। | মুররাহ্ বংশের নেতৃবৃন্দ | ইব্ন ইসহাক বলেন : এরা ছিল বনূ গাতফানের নেতৃস্থানীয় । তাদের মধ্যেই ছিলেন হারাম আওফ, হুসায়ন ইবন আল-হুমাম এবং হাশিম ইব্ন হারমালাহ্, যার সম্পর্কে কবি বলেন : ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।