Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

১১৪ সীরাতুন নবী (সা) সামাহ ইব্ন লুআঈ (ভোইয়ের ভয়ে ওমানে পলায়ন ও মৃত্যুবরণ) | ইব্‌ন ইসহাক বলেন : সামাহ ইব্‌ন লুআঈ ওমানে গিয়ে বাস করেন। আরবদের ধারণা, পারস্পরিক তিক্ততার কারণে তার ভাই আমির ইব্‌ন লুআঈ তাকে দেশছাড়া করেছিলেন। একবার ঝগড়ার সময় সামাহ্‌ আমিরের চোখ ফুঁড়ে দিয়েছিলেন । তখন আমির তাকে চরম, হুমকি দিলে তিনি ওমানে চলে যান। কথিত আছে যে, ওমান যাওয়ার পথে সামাহ-এর উটনী চরছিল। এমন সময় এক সাপ তার ঠোট কামড়ে দেয় । ফলে উটনী ঢলে পড়ে । তখন সামাহও সর্প দংশনে মৃত্যুমুখে পতিত হন। আসন্ন মৃত্যু টের পেয়ে সামাহ্‌ এই কবিতা বলেছিলেন : “কাদো হে চোখ! সামাহ্‌ ইব্‌ন লুআঈর শোকে কাঁদো । এক ভয়ংকর আক্রমণকারী তাকে আজ পাকড়াও করে ফেলেছে । যেদিন লোকজন এখানে অবতরণ করে, সেদিন উটনীর জন্য মৃত্যুবরণকারী সামাহ্‌ ইব্‌ন লুআঈর মত আর কাউকে আমি দেখিনি । আমির ও কা“বকে এ খবর বলো যে, আমার আত্মা তাদের জন্য অধীর |” “ওমান আমার বাসস্থান হলেও আমি গালিবের বংশধর । পেটের তাগিদে আমি ঘরছাড়া হইনি। . "হে লুসি স্তন দার ভয়ে এমন কোন পেয়ালা ভুমি উপুড় করেছ যা উপুড় করা উচিত ছিল না। “হে লুআঈ সন্তান! তুমি মারে প্রতিহত করতে চেয়েছিলো অমন হা করে কে - মৃত্যুর কবল থেকে রেহাই পায়নি। “নিরন্তর চেষ্টা ও তীর নিক্ষেপের পর ধীর শান্তগতিতে যাত্রারত উটনীকে তুমি মরণ কামড় দিয়েই বসলে ।” ইব্‌ন হিশাম বলেন : আমি এ মর্মে সংবাদ পেয়েছি যে, সামাহ্‌ বংশীয় জনৈক ব্যক্তি হযরত রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়া সাল্লামের দরবারে এসে বংশ পরিচয় দিয়ে বলল, আমি সামাহ-এর বংশধর । তিনি জিজ্ঞেস করলেন : “সেই কবি সামাহ? জনৈক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি কি এই কবিতার কথা বলছেন : 451০5 ০ ৮ ০১৯ ১০৬ ৮ 9 ৩2 ৪০৪০১ ০০৬ ৬১ “হে ইবন লু'আই মৃত্যুর ভয়ে তুমি বহু পেয়ালা ঢেলেছ।” তিনি বললো, হ্যা । আওফ ইব্ন লুআঈ ও তার বিদেশ ভ্রমণ (গাতফান গোত্রের সাথে তার অন্তভুক্তির কারণ) ইব্‌ন ইসহাক বলেন : আরবদের ধারণামতে আওফ ইব্‌ন লুআঈ কুরায়শের এক কাফেলার সাথে সফরে গেল। কিন্তু গাত্ফান ইব্‌ন সাদ ইব্‌ন কায়স ইবৃন আয়লান-এর দ$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।