বংশ পরিচয়ের পরিশিষ্ট ১১৩ গালিবের সন্তান-সম্ভতি ইব্ন ইসহাক বলেন : গালিবের দুই ছেলে -লুআঈ ও তায়ম। এদের মা হলেন, সালমা বিন্ত আমর খুযাঈ । আর বনূ তায়মই বনু আদরাম নামে পরিচিত । ইবৃন হিশাম বলেন : কায়স নামে গালিবের আরেক ছেলে ছিল। তার মা হলেন ০4945 তায়মের মা। | লুআঈ-এর সন্তান-সন্ততি ইবৃন ইসহাক (র) বলেন : লুআঈ ইব্ন গালিবের চার ছেলে -কাব, আমির, সামাহ ও আওফ। কুযা'আ গোত্রের মাবিয়াহ বিন্ত কা'ব ইব্ন কায়ন ইবৃন জাসর হলেন কা“ব, আমির ও সামাহ-এর মা। ইব্ন হিশাম বলেন : কথিত আছে, হারিস নামে লুআঈর আরেক পুত্র ছিল। লুআঈর এই পুত্রের বংশধররাই হল বনূ জুশাম ইব্ন হারিস। তারা রবীআহ্ গোত্রের হিয্যান উপগোত্রীয়। জারীর বলেন : “হে বনূ জুশাম তোমরা হিয্যান গোত্রীয় নও । কাজেই লুআইঈ-ইবৃন গালিবের উর্ধতিন মহান ব্যক্তিদের সাথে নিজেদের বংশ সম্পৃক্ত কর আর যাওর ও শুকায়স গোত্রে কন্যা প্রদান করো না। কেননা “পর' কখনো ভাল নয়” সাদ ইব্ন লুআইঈ লুআঈর আরেক ছেলে হল সাঁদ। তারা সকলে রবীআহ্ গোত্রে শায়বান ইব্ন সা'লাবাহ্ ইবৃন উকাবাহ্ ইবৃন সা“আব ইব্ন আলী ইব্ন বাকর ইব্ন ওয়ায়ল শাখার বুনানাহ গোত্রের সাথে সম্পৃক্ত । “বুনানাহ' উক্ত গোত্রের ধাত্রী ও প্রতিপালিকা ৷ তিনি কায়ন ইবৃন জাসর ইবৃন শায়উল্লাহ্। মতান্তরে সায়উল্লাহ্ ইবন আসাদ ইবৃন ওয়াবরাহ ইব্ন সা“লাবাহ্ ইব্ন হুল্ওয়ান ইবৃন ইমরান ইব্ন ইলহাফ ইব্ন কুযা'আ গোত্রীয়। মতান্তরে, তিনি ছিলেন আন্-নামীর ইব্ন কাসিতের কন্যা । অন্য মতে, জারম ইব্ন রাব্বান ইবৃন হালাওয়ান ইব্ন ইমরান ইব্ন ইলহাফ ইব্ন কুযা'আহ-এর কন্যা । খুযায়মাহ লুআঈ-এর আরেক ছেলে। তারা সবাই শায়বান ইব্ন সা'লাবাহ্ গোত্রের শাখা “আইযার সাথে সম্পৃক্ত । আইযাহ ইয়ামানের মেয়ে এবং উবায়দা ইব্ন খুযায়মাহ্ ইব্ন লুআঈ-এর সন্তানদের মা । “আমির ইবন লুআইঈ ব্যতীত লুআইঈ-এর অন্য সব সন্তানের মা মাবিয়াহ্ বিন্ত কা'ব ইব্ন কায়ন ইবন জাসর আর আমির ইব্ন লুআঈর মা মাখশিয়াহ্ বিন্ত শায়বান ইব্ন সীরাতুন নবী (সা) (১ম খণ্ড)---১৫ ফ্ড,2110000109.001)
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।