00100910105 ৮৬ মা'আরিফুল হাদীস শিক্ষা £ কোন কোন মানুষ এসব হাদীসে সন্দেহ করতে শুরু করে, যেগুলোর মধ্যে কোন আমলের সওয়াব ও প্রতিদান তাদের ধারণার চাইতে খুববেশী ও অসাধারণ বর্ণনা করা হয়েছে। যেমন, এ হাদীসে আরাফার দিনের রোযা সম্পর্কে বলা হয়েছে, “এর বরকতে পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গুনাহ্ মাফ হয়ে যাওয়ার আশা রয়েছে ।” এ ধরনের সন্দেহের ভিত্তি হচ্ছে মহান দয়াময়ের দয়া ও অনুগ্রহের ব্যাপকতা ও বিস্তৃতি সম্পর্কে তাদের অজ্ঞতা । আল্লাহ্ তাআলা পরম দয়াময় ও একচ্ছত্র ক্ষমতার অধিকারী । তিনি যে দিনের যে আমলের যত মূল্য নির্ধারণ করতে চান, তাই করতে পারেন। বছরের একটি রাত লাইলাতুল কৃদরকে তিনি হাজার মাস অর্থাৎ, প্রায় ত্রিশ হাজার দিন ও রাতের চেয়ে উত্তম সাব্যস্ত করেছেন। এটা হচ্ছে তার অপার অনুগহ । সারকথা, হাদীস যদি সহীহ্ হয়, তাহলে এ ধরনের সংশয় মুমিনের অন্তরে না আসা চাই। পনেরই শা"বানের রোযা 45101 54540150১00. 44 এ ০৯5 স০ ৪০ (১১) ১০০০ ৯০৭ 6504।55 ০০ ০০০১ 4৪ 0১০১৫০১:৯০৪ ০৪৯5৫ 41104 91491050551 25 398 সা এ ১১১৫০ ১০ সা 085 ০ (০৩৫০৬) ৯ ১৪12 ১৩১। হযরত আলী (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যখন পনেরই শা*বানের রাত আসে, তখন তোমরা এতে নফল নামায পড় আর দিনে রোযা রাখ । কেননা, এ রাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ্ তাঁআলার বিশেষ তাজাল্লী ও রহ্মত প্রথম আকাশে নেমে আসে । আর তিনি বলতে থাকেন, কোন ক্ষমাপ্রার্থী বান্দা আছে কি যে, আমি তাকে ক্ষমা করে দেব । কোন রিষিকপ্রার্থী আছে কি যে, আমি তাকে রিযিক দান করব । কোন বিপদগ্রস্ত আছে কি যে, আমি তাকে বিপদমুক্ত করে দেব । এভাবে বিভিন্ন প্রয়োজ নের কথা উল্লেখ করে তিনি বান্দাদেরকে ডাকতে থাকেন যে, তারা যেন এ সময় আমার কাছে কিছু চেয়ে নেয় । সুবৃহে সাদেক পর্যন্ত আল্লাহ্ এভাবে ডাকতে থাকেন । _--ইবনে মাজাহ ব্যাখ্যা ৪ এ হাদীসের ভিত্তিতেই অধিকাংশ ইসলামী শহর ও জনপদের দ্বীনদার মহলে পনেরই শা'বানের নফল রোযার প্রচলন রয়েছে। কিন্তু মুহাদ্দিসগণের অভিমত এই যে, এ হাদীসটি সনদের দিক দিয়ে খুবই দুর্বল। এর একজন রাবী আবূ বকর ইবনে আব্দুল্লাহ সম্পর্কে হাদীস সমালোচক ইমামগণ এতটুকু পর্যস্ত বলেছেন যে, সে মনগড়া হাদীস তৈরী করত। পনেরই শা*বানের রোযা সম্পর্কে তো কেবল এ একটি হাদীসই বর্ণিত রয়েছে, তবে শা'বানের পনের তারিখের রাতে নফল এবাদত ও দো'আ, এস্তেগফার সম্পর্কে কোন কোন হাদীসগ্রন্থে আরও কিছু হাদীস বর্ণিত হয়েছে; কিন্তু এগুলোর মধ্যে কোন বর্ণনাই এমন নয়, যার সনদ মুহাদ্দিসদের নীতি ও মাপকাঠি অনুযায়ী নির্ভরযোগ্য হতে পারে । এতদসত্তেও যেহেতু একাধিক হাদীস রয়েছে এবং বিভিন্ন সাহাবী থেকে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে, এজন্য ইবনে সালাহ প্রমুখ বড় বড় মুহাদ্দিসগণ লিখেছেন যে, সম্ভবত এর কোন ভিত্তি রয়েছে। ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।