5010106910105 1১195141125 ইসলামে যাকাতের গুরুত্ব ও এর অবস্থান এটা এক সুবিদিত সত্য যে, তওহীদ ও রেসালতের সাক্ষ্যদান ও নামায কায়েমের পর যাকাত হচ্ছে ইসলামের তৃতীয় রোকন ও খুঁটি । কুরআন মজীদে সত্তরের অধিক জায়গায় নামায কায়েম ও যাকাত আদায়ের উল্লেখ একই সাথে এভাবে করা হয়েছে, যার দ্বারা বুঝা যায় যে, দ্বীন ইসলামে এ উভয়টির স্থান ও মর্যাদা প্রায় একই ৷ এ জন্যই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর কোন কোন অঞ্চলের এমন কিছু লোক-_-যারা বাহ্যতঃ ইসলাম গ্রহণ করে নিয়েছিল এবং তওহীদ ও রেসালতের স্বীকৃতিসহ নামাযও পড়ত-_ যাকাত দিতে অস্বীকার করল, তখন খলীফাতুল মুসলিমীন হযরত আবু বকর সিদ্দীক (রাযিঃ) তাদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত এ ভিত্তিতেই করেছিলেন যে, এরা নামায ও যাকাতের বিধানে পার্থক্য সৃষ্টি করে___ যা আল্লাহ্ ও রাসূলের দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়া তথা মুরতাদ হয়ে যাওয়ার নামান্তর | বুখারী ও মুসলিম শরীফের প্রসিদ্ধ বর্ণনা যে, অভিমত প্রকাশের বেলায় হযরত ওমর (োযিঃ)-কে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন ঃ + 5559115591১ 3 ১০ ৩০৪৫ এ অর্থাৎ, আল্লাহ্র কসম! যারা নামায ও যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে জেহাদ করব। তারপর সকল সাহাবায়ে কেরাম তার এ দৃষ্টিভঙ্গি গ্রহণ করে নিলেন এবং এর উপর ইজমা ও একমত্য প্রতিষ্ঠিত হয়ে গেল। এ মা'আরিফুল হাদীস সিরিজের প্রথম খণ্ডের একেবারে শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এসব হাদীস উল্লেখ করা হয়েছে, যেগুলোর মধ্যে তিনি ইসলামের আরকান এবং মৌলিক বিধান ও দাবীসমূহের আলোচনা করতে গিয়ে তওহীদ ও রেসালতের পর নামায কায়েম ও যাকাত আদায়ের কথাই উল্লেখ করেছেন। যাহোক, কুরআন পাক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ও বক্তব্যে নামায কায়েম ও যাকাত আদায়ের আলোচনাটি সাধারণত এভাবে একসাথে করা হয়েছে, যার দ্বারা বুঝা যায় যে, দ্বীন ইসলামে এ দু'টির স্থান প্রায় একই এবং এ দু'টি বিষয্যর মধ্যে কোন বিশেষ সম্পর্ক রয়েছে। যাকাতের তিনটি দিক যাকাতের মধ্যে পুণ্য ও উপকারিতার তিনটি দিক রয়েছে । (১) মুর্শমন বান্দা যেভাবে নামাযের কেয়াম, রুকু ও সেজদার মাধ্যমে আল্লাহ্ তা'আলার দরবারে নিজের দাসতৃ, দীনতা ও বিনয়ের প্রকাশ দেহ, মন ও মুখ দ্বারা করে, যাতে আল্লাহ্ তা'আলার অন্তুষ্টি, রহমত ও তার ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।