Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 4
/ ১৬৪
📝 লেখা 📖 পিডিএফ

00100910105 মা'আরিফুল হাদীস ৮১ ১২৩ । মুআযাহ আদাবিয়্যাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রতি মাসে তিন দিন রোযা রাখতেন £ তিনি উত্তরে বললেন, হ্যা । আমি জিজ্ঞাসা করলাম, মাসের কোন্‌ দিনগুলোতে তিনি এ রোযা রাখতেন ? আয়েশা উত্তর দিলেন, তিনি এ চিন্তা করতেন না যে, মাসের কোন দিনগুলোতে রোযা রাখবেন । __মুসলিম ব্যাখ্যা ঃ কোন কোন হাদীসে প্রতি মাসের শুরুতে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তিন দিন রোযা রাখার অভ্যাস ছিল বলে উল্লেখ পাওয়া যায়। কোন কোন রেওয়ায়াতে মাসের তের, চৌদ্দ ও পনের তারিখ এবং অপর কোন কোন বর্ণনায় সপ্তাহের বিশেষ বিশেষ তিন দিনের কথাও উল্লেখ করা হয়েছে। কিন্তু হযরত আয়েশা (রাধিঃ)-এর এ বর্ণনা ছারা জানা গেল যে, এগুলোর মধ্য থেকে কোনটাই হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চিরাচরিত অভ্যাস ছিল না। এর একটি কারণ তো এ ছিল যে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনেক সময় বাইরে সফর এবং এ জাতীয় অন্যান্য প্রয়োজন বেশী করে দেখা দিত । এগুলোর কারণে বিশেষ বিশেষ তারিখ ও দিনের নিয়মানুবর্তিতা তার জন্য উপযোগী ছিল না। দ্বিতীয় কারণ এটাও ছিল যে, তিনি যদি সর্বদা বিশেষ বিশেষ দিন ও তারিখে রোযা রাখতেন, তাহলে উম্মতের বিভিন্ন স্তরের মানুষের জন্য এটা কষ্টের কারণ হয়ে যেত এবং এর দ্বারা এ ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারত যে, এ রোযাগুলো ওয়াজিব পর্যায়ের | সারকথা, এ জাতীয় কল্যাণ চিন্তার কারণে তিনি নিজে বিশেষ বিশেষ দিন ও তারিখের পাবন্দী করতেন না এবং হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বেলায় এটাই উত্তম ছিল । তবে সাহাবায়ে কেরামকে তিনি মাসের তিন রোযার ক্ষেত্রে অধিকতর আইয়ামে বীয তথা ১৩, ১৪ ও ১৫ তারিখের প্রতিই উৎসাহ দিতেন- যেমন, নিম্নের হাদীসগুলো দ্বারা এ বিষয়টি জানা যাবে । 12551117752 41701508015155 18 (০১৮ এ২০১৭। ০1৩০) * ৪০০ ০০০১৩ ৪০5০ 0 ৩৪০৩০ ৩৪৮৮৯৪৫ড ১২৪। হযরত আবূ যর গেফারী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন £ হে আবু যর! তুমি যখন মাসে তিন দিন রোযা রাখতে চাও তখন তের, চৌদ্দ ও পনের তারিখে রোযা রাখ । __তিরমিযী, নাসায়ী (প্রায় এ বিষয়বস্তুরই একটি হাদীস নাসায়ী শরীফে হযর্ত আবু হুরায়রা (রাযিঃ) থেকেও বর্ণিত হয়েছে। সেখানে রয়েছে যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকেও এ নির্দেশ দিয়েছিলেন ।) ক তত পাপ ৩ (85515155155) এ ৯০২০ ১০০৯৩ ০০১০ (১2915 8০০2০ ০১৩ ০৯১৭। ১২৫। হযরত কাতাদা ইবনে মিলহান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিতেন যে, আমরা যেন আইয়ামে বীয ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।