00100910105 ৮০ মা'আরিফুল হাদীস দেওয়ার হুকুম দেওয়া হয়েছে। এ দিন যদি হাজী সাহেবান রোযা রাখেন, তাহলে তাদের জন্য আরাফায় উকৃফ করা এবং সূর্যাস্তের সাথে সাথেই মুযদালেফায় রওয়ানা হয়ে যাওয়া খুবই কঠিন হয়ে পড়বে । এ কারণে হাজীদের জন্য আরাফার দিন রোযা রাখা পছন্দনীয় নয়; বরং এক হাদীসে এর প্রতি নিষেধাজ্ঞাও এসেছে । তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে নিজের আমল দ্বারাও এ শিক্ষাই উম্মতকে দান করেছেন । এক হাদীসে এসেছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন ঠিক এ সময়ে যখন তিনি আরাফার ময়দানে উটের উপর সওয়ার ছিলেন এবং উকৃফ করছিলেন- সবার সামনে দুধ পান করে নিলেন, যাতে সবাই দেখে নেয় যে, তিনি আজ রোযা রাখেননি । হাজী ছাড়া অন্যদের জন্য আরাফার দিনের রোযাটি প্রকৃতপক্ষে এ দিনের এসব রহমত ও বরকতে অংশ গ্রহণ করার জন্য হয়ে থাকে, যা আরাফার ময়দানে হাজীদের উপর অবতীর্ণ হয় । আর এর উদ্দেশ্য এটাই হয়ে থাকে যে, আল্লাহ্র যেসব বান্দারা হজ্জে শরীক হতে পারেনি তারা যেন এ দিন রোযা রেখে এ দিনের বিশেষ রহমত ও বরকত থেকে কিছু না কিছু অংশ লাভ করে নেয়। অনুরূপভাবে ইয়াওমুন নাহ্্র তথা কুরবানীর দিন হাজী ছাড়া অন্যদেরকে যে কুরবানীর নির্দেশ দেওয়া হয়েছে, এর রহস্যও অনেকটা এরকমই । আশুরা দিবসের রোযাটি সকল নফল রোযার মধ্যে এ হিসাবে সবচেয়ে গুরুত্পূর্ণ যে, রমযানের রোযা ফরয হওয়ার পূর্বে এটাই ছিল ফরয রোযা । যখন রমযানের রোযা ফরয করা হল, তখন এর ফরয হওয়ার বিধানটি রহিত করে দেওয়া হয়েছে এবং কেবল নফলের পর্যায়ে রেখে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে পৃথক শিরোনামে কিছু হাদীস সামনে উল্লেখ করা হবে । প্রতি মাসে তিন রোযার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রীতি 51252541455 46551525257) (৬০৬০। ১) * ১৯এ। 05 ১০০৩ ১৪০৬৪ ০৪ উট ও খাও ১২২। হযরত হাফছা (রোযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, চারটি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। (১) আশুরার রোযা, (২) যিলহজ্জের (১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত) রোযা, (৩) প্রতি মাসে তিন দিনের রোযা, (8) ফজরের পূর্বের দু' রাকআত সুন্নত । __ নাসায়ী ব্যাখ্যা ৪ মর্ম এই যে, এ চারটি জিনিস যদিও ফরয অথবা ওয়াজিব নয়; কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ব্যাপারে এত যত্ববান ছিলেন যে, কখনো এগুলো ছুটত না। নি 4: 1 | মানি ২:১০ ৬5151 ২১এ। ০5577 ও. 28 জিভ ও পতি ৪৮. £ 68119718147 ৪2212 চা গা 25954 ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।