Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 4
/ ১৬৪
📝 লেখা 📖 পিডিএফ

00100910105 মা'আরিফুল হাদীস ৭৯ ব্যাখ্যা £ হাদীসটির আসল মর্ম ও উদ্দেশ্য তো স্পষ্ট, তবে কয়েকটি আনুষঙ্গিক বিষয় ব্যাখ্যার দাবী রাখে । তাই এগুলোর ব্যাপারেই কিছু নিবেদন করা হচ্ছে। হাদীসের একেবারে শুরুতে বলা হয়েছে যে, এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করল, আপনি কিভাবে রোযা রাখেন ? (অর্থাৎ, নফল রোযার বেলায় স্বয়ং আপনার রীতি ও পদ্ধাতি কি ?) এ প্রশ্ন শুনে তিনি অসন্তুষ্ট হলেন। এ অসস্তুষ্টি ও অপছন্দনীয়তার ধরন ঠিক তেমনই ছিল, যেমন কোন স্নেহশীল উস্তাদ ও দীক্ষাগ্ডরু কোন ছাত্র অথবা দীক্ষা গ্রহণকারী কোন মুরীদের ভুল অথবা অশোভনীয় প্রশ্নের কারণে রাগ অথবা বিরক্তিবোধ করে থাকেন । এখানে প্রশ্বকারীকে আসল কথা জিজ্ঞাসা করা উচিত ছিল, অর্থাৎ এ প্রশ্ন করা উচিত ছিল যে, আমার জন্য নফল রোযার বেলায় কি রীতি অবলম্বন করা উচিত £ কিন্তু সে এর স্থলে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অভ্যাস ও রীতি সম্পর্কে প্রশ্ন করল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের বিভিন্ন শাখায়- নবুওয়তের পদমর্যাদা ও উম্মতের কল্যাণকামিতার স্বার্থে- এমন কর্মপদ্ধতিও অবলম্বন করতেন, যার অনুসরণ করা প্রত্যেকের জন্য সমীচীন নয়। এ জন্য প্রশ্নকারীকে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অভ্যাসের কথা জিজ্ঞাসা করার পরিবর্তে আসল মাসআলা জিজ্ঞাসা করা উচিত ছিল। কোন উস্তাদ ও দীক্ষাপ্তরুর এ ধরনের রাগ ও অসস্তুষ্টিও দীক্ষা ও প্রশিক্ষণেরই একটি ংশ। হযরত ওমর (রাধিঃ) এ প্রশ্নটি যে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে ভাল লাগেনি, এ কথা উপলব্ধি করে সকল মুসলমানের পক্ষ থেকে নিবেদন করলেন ৪ 418 12.4 বা ৮ &€) তারপর তিনি নফল রোযা সম্পর্কে সঠিক নিয়মে জিজ্ঞাসা করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর দান করলেন। যে ব্যক্তি বিরতি ছাড়া দৈনিকই রোযা রাখে, তার ব্যাপারে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন £ 'সে রোযাও রাখল না, বেরোযাও থাকল না, এর দ্বারা এটা যে অপছন্দনীয়, এ কথা প্রকাশ করা উদ্দেশ্য- অর্থাৎ, এ পদ্ধতি ভুল। হযরত ওমর (রাযিঃ)-এর প্রশ্রের উত্তর দেওয়ার পর হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অতিরিক্ত কথাটি বললেন, এর মর্ম এই যে, রোযার বেলায় সাধারণ মুসলমানদের জন্য কেবল এতটুকুই যথেষ্ট যে, তারা রমযানের ফরয রোযাগুলো রাখবে, এ ছাড়া প্রতি মাসে তিনটি নফল রোযা রেখে নিবে- যা একে দশ এর হিসাব অনুযায়ী সওয়াবের ক্ষেত্রে ত্রিশ রোযার সমান হয়ে যাবে এবং এভাবে তারা সারা বছরের রোযার সওয়াব পেয়ে যাবে । আরো অতিরিক্ত লাভ ও বাড়তি সঞ্চয়ের জন্য আরাফার দিবস ও আশুরা দিবসের দু'টি রোযাও রেখে নিবে । হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদ ব্যক্ত করেছেন যে, দয়াময় মালিকের অপার অনুগ্হ থেকে আমি আশা করি যে, আরাফার দিনের রোযা বিগত এক বছর ও আগত এক বছরের গুনাহর এবং আশুরা দিবসের রোযা বিগত এক বছরের গুনাহর কাফ্ফারা হয়ে যাবে। তবে মনে রাখতে হবে যে, আরাফার দিন যা আসলে হজ্জ দিবস- রোযা রাখার এ ফযীলত এবং এর প্রতি এ উৎসাহদান হজ্জ পালনরত ব্যক্তি ছাড়া অন্যদের জন্য | হাজীদের জন্য এ দিনের বিশেষ ও শ্রেষ্ঠ এবাদত হচ্ছে আরাফায় অবস্থান, যার জন্য যোহর ও আছরের নামায এক সাথে এবং কসর করে পড়ে নেওয়ার নির্দেশ এসেছে এবং যোহরের সুন্নতও সে দিন ছেড়ে ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।