Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 4
/ ১৬৪
📝 লেখা 📖 পিডিএফ

00100910105 মা'আরিফুল হাদীস ৭৭ রোযাও রাখ আর বিরতিও দাও । অনুরূপভাবে রাতে নামাযও পড়, ঘুমও যাও । কেননা, তোমার উপর তোমার শরীরেরও হক রয়েছে । তোমার উপর চোখেরও হক রয়েছে, তোমার স্ত্রীরও হক রয়েছে, তোমার উপর তোমার মেহমানদেরও হক রয়েছে। যে ব্যক্তি সর্বদা বিরতিহীনভাবে রোযা রাখে, সে যেন রোযাই রাখে নাই । প্রতি মাসে তিন দিন রোযা রাখা- এটা সারা বছর রোযা রাখার মতই । তাই তুমি প্রতি মাসে তিন দিন নফল রোযা রাখ । আর প্রতি মাসে একবার কুরআন শরীফ (তাহাজ্জুদের নামাযে) খতম করে নাও । আমি বললাম, আমি এর চেয়ে বেশী করার শক্তি রাখি । (তাই আমাকে আরো বেশী কিছু করার অনুমতি দান করুন ।) তিনি বললেন ঃ তাহলে তুমি দাউদ আলাইহিস সালামের মত রোযা রাখ, অর্থাৎ, এক দিন রোযা রাখা আর এক দিন বিরতি দেওয়া । আর তাহাজ্জুদের সাত রাতে একবার কুরআন খতম কর । এর চেয়ে বেশী করতে যেয়ো না। _ বুখারী, মুসলিম ব্যাখ্যা ঃ হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রাযিঃ)-এর এবাদতের প্রতি আগ্রহ খুব বেশী ছিল । তিনি সবসময় দিনে রোযা রাখতেন এবং রাতভর নফল নামায পড়তেন, আর এতে দৈনিক পুরা কুরআন শরীফ খতম করে নিতেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ ব্যাপারে অবগত হলেন, তখন তাকে এ পরামর্শ দিলেন, যা এ হাদীসে বিবৃত হয়েছে এবং তিনি তাকে এবাদতে মিতাচার ও মধ্যমপন্থা অবলম্বনের নির্দেশ দিলেন। তিনি বললেন £ তোমার উপর তোমার দেহ-প্রাণ এবং তোমার সাথে সংশ্লিষ্ট লোকদেরও অনেক দায়িতৃ রয়েছে, যেগুলোর প্রতি লক্ষ্য রাখা এবং যেগুলো পালন করা অতীব জরুরী । তিনি প্রথমে তাকে মাসে তিন দিন রোযা রাখার এবং তাহাজ্জুদে পুরা মাসে একবার কুরআন শরীফ খতম করার নির্দেশ দিলেন । কিন্তু আব্দুল্লাহ (রাযিঃ) যখন বললেন যে, আমি অনায়াসে এর চেয়ে বেশী করতে পারি, তাই আমাকে আরো কিছু বেশী করার অনুমতি দেওয়া হোক, তখন তিনি তাকে দাউদী রোযা (অর্থাৎ, এক দিন রোযা পালন ও এক দিন রোযা ছেড়ে দেওয়া) এবং সপ্তাহে একবার তাহাজ্জদে কুরআন খতম করার অনুমতি দিয়ে দিলেন । কিন্তু এর চেয়ে বেশী কিছু করতে নিষেধ করে দিলেন। কিন্তু এ হাদীস থেকেই এ বিষয়টি স্পষ্ট বুঝা যায় যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ নিষেধ করার উদ্দেশ্য ও অর্থ এই ছিল না যে, বেশী এবাদত করা একটি দোষের কথা; বরং এ নিষেধাজ্ঞা স্নেহ ও দরদের কারণে ছিল । যেমন, ছোট শিশুদেরকে বেশী বোঝা বহন করতে নিষেধ করা হয়ে থাকে । এ কারণেই আব্দুল্লাহ (রাযিঃ) যখন নিবেদন করলেন যে, আমি এর চেয়ে বেশী করতে পারি, তখন তিনি তাকে প্রতি মাসে কেবল তিনটি রোযার স্থলে পনের দিন রোযা রাখার এবং মাসে একবার কুরআন খতম করার স্থলে সপ্তাহে একবার কুরআন খতম করার অনুমতি দিয়ে দিলেন; বরং তিরমিযী শরীফের এক বর্ণনা অনুযায়ী পরে মাত্র পাচ দিনে কুরআন শরীফ খতম করার অনুমতিও দিয়েছিলেন । আর কোন কোন সাহাবীকে তো হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিনেও কুরআন শরীফ খতম করার অনুমতি দিয়েছিলেন। 5585 5854 085155215 40117701815 42158152144) শ০৩.০ প্রত ৮ 285১ ৮ :185087 258 1.7 ০৮ ০ ৮6৮০ 6৮9 ৬০ % 595০ ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।