00100910105 মা'আরিফুল হাদীস ৭৫ শাবান মাসে অধিক পরিমাণে নফল রোযা পক 7:০৩ 2৩০ তু তত ৩ ভরত পপ 8৬ ০ চা ওল (০৩ ৩১১১৪। ০৩০) * ৩৬৪ ও ০৪০ ৭ এ কত ৩৪৭১০ ০৩ ১০৯০০১। ১১৮। হযরত আয়েশা (রোযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (কোন কোন সময় নফল) রোযা এভাবে একাধারে রেখে যেতেন যে, আমরা ধারণা করতাম যে, তিনি আর রোযা ছাড়বেনই না । আর কখনো কখনো এভাবে রোযা ছেড়ে দিতেন যে, আমরা মনে করতাম, তিনি রোযা ছাড়াই থাকবেন । আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই যে, তিনি রমযান ছাড়া অন্য কোন মাসে পূর্ণ মাস রোযা রেখেছেন । আমি তীকে শা*বান মাসেই সবচেয়ে বেশী নফল রোযা রাখতে দেখেছি। (এ হাদীসেরই কোন কোন বর্ণনায় এসেছে যে, তিনি শা'বানের প্রায় পুরা মাসই রোযা রাখতেন। __ বুখারী, মুসলিম ব্যাখ্যা $ হাদীসের প্রথম অংশটির মর্ম তো এই যে, নফল রোযার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ধরাবীধা কোন নিয়ম ছিল না; বরং তিনি কখনো একাধারে বিরতিহীনভাবে রোযা রাখতেন, আর কখনো একাধারে রোযা ছাড়া থাকতেন । উদ্দেশ্য এই ছিল যে, তার অনুসরণ করতে গিয়ে উম্মতের যেন কোন সমস্যা না হয়; বরং প্রশস্ততার পথ খোলা থাকে এবং প্রত্যেকটি মানুষ তার অবস্থা ও সাহস অনুযায়ী তার যে কোন রীতি অবলম্বন করতে পারে। দ্বিতীয় অংশটির অর্থ এই যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ যতু সহকারে পূর্ণ মাসের রোযা কেবল রমযানেই রাখতেন- যা আল্লাহ ফরয করে দিয়েছেন । হ্যা, শা*বান মাসে তিনি অন্যান্য মাসের তুলনায় বেশী রোযা রাখতেন । এমনকি এ হাদীসেরই এক বর্ণনা মতে- তিনি প্রায় পুরা শাবান মাসই রোযা রাখতেন এবং খুব কম দিনই রোযা বাদ দিতেন। শা'বান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অধিক পরিমাণে নফল রোযা রাখার কয়েকটি কারণ ও রহস্য বর্ণনা করা হয়েছে। এগুলোর মধ্যে কোন কোন কারণ এমনও রয়েছে, যেগুলোর প্রতি কোন কোন হাদীসেও ইঙ্গিত রয়েছে। যেমন, হযরত উমামা ইবনে যায়েদ (রাযিঃ)-এর এক হাদীসে রয়েছে যে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেছিলেন £ এ মাসেই বান্দাদের আমলসমূহ আল্লাহ্র দরবারে পেশ করা হয় । তাই আমি এটা পছন্দ করি যে, আমার আমল যখন পেশ করা হয়, তখন যেন আমি রোযা অবস্থায় থাকি। অন্য দিকে হযরত আয়েশা (রোযিঃ) বর্ণিত এক হাদীসে বলা হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শা'বান মাসে এ জন্য বেশী বেশী নফল রোযা রাখতেন যে, সারা বছরে যারা মারা যাবে তাদের তালিকাটি এ মাসেই মালাকুল মওতের কাছে হস্তান্তর করা হয় । তাই তিনি চাইতেন যে, তার ওফাতের ব্যাপারে যখন মালাকুল মওতকে নির্দেশ দেওয়া হবে, তখন যেন তিনি রোযা অবস্থায় থাকেন। ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।