00100910105 ৭৪ মা'আরিফুল হাদীস ১১৬ । হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, একবার আমি রোযা অবস্থায় খাহেশের কাছে কিছুটা পরাভূত হয়ে গেলাম এবং স্ত্রীকে চুমু খেয়ে বসলাম । তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আজ আমি একটি মারাত্মক কাজ করে ফেলেছি, আমি রোযা রেখে স্ত্রীকে চুমু খেয়েছি । তিনি বললেন £ আচ্ছা, বল তো, তুমি যদি মুখে পানি নিয়ে কুলি কর, (তাহলে এতে কি তোমার রোযা নষ্ট হয়ে যাবে ?) আমি উত্তর দিলাম, এতে তো রোযার কোন ক্ষতি হবে না। তিনি তখন বললেন $ঃ তাহলে (শুধু চুমু খাওয়াতে) কি হল ? ___আবু দাউদ ব্যাখ্যা $ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ উত্তর দ্বারা কেবল এ একটি মাসআলাই জানা হয়নি যে, শুধু চুমু খাওয়াতে রোযার ক্ষতি হয় না; বরং একটি মূলনীতি জানা হয়ে গেল যে, রোযা ভঙ্গকারী জিনিস হল খাওয়া, পান করা এবং স্ত্রীসঙ্গম করা । আর যেভাবে পানাহারের কোন জিনিস কেবল মুখে রেখে দিলেই রোযা নষ্ট হয় না, তেমনিভাবে স্ত্রীকে চুমু খাওয়া ও স্পর্শ করাতে (যা কেবল স্ত্রীসঙ্গমের ভূমিকা হয়ে থাকে) রোযা নষ্ট হয় না। হ্যা, যে ব্যক্তির বেলায় এ আশংকা থাকে যে, সে খাহেশের কাছে পরাভূত হয়ে গিয়ে স্ত্রীসঙ্গমৈই লিপ্ত হয়ে যাবে, তার জন্য রোযা অবস্থায় এসব বিষয় থেকেও দূরে থাকতে হবে_ যেমন, উপরের কোন কোন হাদীস দ্বারা এ বিষয়টি আগেও জানা হয়ে গিয়েছে। নফল রোযা প্রসঙ্গ নামায এবং যাকাতের মত রোযার একটি কোর্স ও নেছাৰবকে তো ইসলামের রুকন ও অপরিহার্য শর্ত সাব্যস্ত করে দেওয়া হয়েছে, যেটা ছাড়া কোন মুসলমানের জীবন ইসলামী জীবন হতে পারে না। আর সেটা হচ্ছে রমযানের পুরা মাসের রোযা । এ ছাড়া ইসলামী শরীঅতে আত্মার পরিচর্যা ও এর পরিশুদ্ধি এবং আল্লাহ্ তাআলার বিশেষ নৈকট্য অর্জনের জন্য অন্যান্য নফল এবাদতের মত নফল রোযারও বিধান দেওয়া হয়েছে এবং বিশেষ বিশেষ দিন ও তারিখের বিশেষ ফযীলত ও বরকত বর্ণনা করে এগুলোতে রোযা রাখার উৎসাহ প্রদান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌখিক নির্দেশ ছাড়া নিজের আমল ও কর্ম দ্বারাও উম্মতকে এ নফল রোযাগুলোর প্রতি উৎসাহিত করতেন । তবে এরই সাথে তিনি এ বিষয়ের প্রতি সতর্ক দৃষ্টি রাখতেন যে, লোকেরা যেন নফল রোযার বেলায় সীমা লংঘন করে না যায় এবং এগুলোকে ফরযের পর্যায়ে নিয়ে না যায়; বরং আল্লাহ্র নির্ধারিত সীমারেখার প্রতি লক্ষ্য রেখে ফরযগুলোকে যেন ফরযের মত আদায় করে এবং নফলগুলোকে নফলের পর্যায়েই রাখে । এ সংক্ষিপ্ত ভূমিকার পর এবার এ সংক্রান্ত হাদীসগুলো নিম্নে পাঠ করে নিন £ ১১৬১৩২২১০৮৩ ৭৮০40৮40145 00৪০০৪৪০৮০১ ০1১০ (১৯) (৮০ ০১0৩০) * ৬ এলী। ১১৭। হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ প্রত্যেক জিনিসেরই যাকাত রয়েছে, (যার দ্বারা এ জিনিস পবিত্র হয়ে যায় ।) আর দেহের যাকাত হচ্ছে রোযা । ___ ইবনে মাজাহ্ ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।