00100910105 মা'আরিফুল হাদীস ৭১ খানিকটা স্পষ্ট হয়ে উঠল । (অথচ অভ্যাস হিসাবে তিনি কেবল মুচকি হাসতেন ।) তারপর বললেন ঃ এগুলো নিজের পরিবারের লোকদেরকেই খাইয়ে দাও । __ বুখারী, মুসলিম ব্যাখ্যা $ এ হাদীস থেকে জানা গেল যে, কোন ব্যক্তি যদি রমযানের রোযার মধ্যে প্রবৃত্তির তাড়নায় এমন ভুল করে বসে, তাহলে এর কাফ্ফারা এই যে, যদি একটি গোলাম আযাদ করার সামঞ্থ্য থাকে, তাহলে গোলাম আযাদ করে দেবে । আর যদি এর সামর্থ্য না থাকে, তাহলে একাধারে দু' মাস রোযা রাখবে, যদি এরও শক্তি না থাকে, তাহলে ষাটজন মিসকীনকে খানা খাওয়াতে হবে । অধিকাংশ ইমাম ও ফকীহ্্দের মাযহাব এটাই । তবে এ ব্যাপারে ইমামদের মতবিরোধ রয়েছে যে, এ কাফ্ফারা কি কেবল এ অবস্থায় ওয়াজিব হবে যখন কেউ রোযা রেখে স্ত্রীসঙ্গম করে ফেলে, না এ অবস্থাতেও ওয়াজিব হবে, যখন কেউ ইচ্ছাকৃতভাবে পানাহার করে রোযা ভেঙ্গে ফেলে । ইমাম শাফেয়ী ও ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহঃ)-এর নিকট এ কাফ্ফারা কেবল স্ত্রীসঙ্গমৈর বেলায় প্রযোজ্য হবে । কেননা, হাদীসে যে ঘটনা সাওরী, আব্দুল্লাহ ইবনে মুবারক (রহঃ) প্রমুখ ইমামদের মাযহাব এই যে, এ কাফফারা আসলে রমযানের রোযার প্রতি অমর্ধাদা প্রদর্শনের কারণে এবং এ অপরাধের শাস্তি হিসাবে নির্ধারিত হয়েছে যে, সে নিজের প্রবৃত্তির চাহিদা পূরণ করতে গিয়ে রমযানের রোযার মর্ধাদা রক্ষা করে নাই; বরং রোযা ভেঙ্গে ফেলেছে । আর এ অপরাধটি উভয় অবস্থায়ই সমান । তাই কেউ যদি জেনে-শুনে পানাহার করে রোযা ভেঙ্গে ফেলে, তাহলে তার উপরও কাফ্ফারা ওয়াজিব হবে । এ হাদীসে একটি আশ্চর্য বিষয় এও রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনার সাথে জড়িত এঁ সাহাবীকে গরীব-মিসকীনকে দান করার জন্য খেজুরের যে বিরাট থলেটি দিয়েছিলেন । পরবর্তীতে সে যখন বলল যে, সারা মদীনায় আমার পরিবারের চেয়ে বেশী অভাবী কোন পরিবার নেই, তখন তিনি এগুলো তার নিজের প্রয়োজনেই ব্যবহার করে নেওয়ার অনুমতি দিয়ে দিলেন । এ ব্যাপারে অধিকাংশ ইমামদের মত এই যে, এর অর্থ এই নয় যে, এভাবে তার কাফ্ফারা আদায় হয়ে গেল; বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপস্থিত প্রয়োজন ও অভাবের দিকে লক্ষ্য করে খেজুরগুলো নিজের খরচে নিয়ে আসতে সেই সময়কারমত অনুমতি দিয়ে দিলেন; কিন্তু কাফ্ফারা তার দায়িতে ওয়াজিব রয়ে গেল। আর মাসআলা এটাই যে, যদি রমযানের রোযা এমন কোন ব্যক্তি এভাবে ভেঙ্গে ফেলে, যে উপস্থিত সময়ে গোলাম আযাদ করতে পারে না, একাধারে দু'মাস রোযাও রাখতে পারে না এবং অভাব ও দারিদ্র্যের কারণে ষাটজন মিসকীনকে আহারও করাতে পারে না; তাহলে কাফ্ফারা তার দায়িতে ওয়াজিব থাকবে । সে এটা আদায় করার নিয়ত রাখবে এবং যখনই সামর্থ্য হবে, তখন ষাটজন মিসকীনকে খাবার খাওয়াবে । ইমাম যুহরী প্রমুখ কতিপয় ইমামের মত এই যে, শরীঅতের সাধারণ বিধান ও মাসআলা তো এটাই; কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সাহাবীর সাথে এক ধরনের ব্যতিক্রমী আচরণ করেছেন এবং তার কাফ্ ফারা এভাবেই আদায়. হয়ে গিয়েছে। এ ঘটনাটি বুখারী ও মুসলিমে কিছুটা সংক্ষিপ্তভাবে হযরত আয়েশা (রাযিঃ) থেকেও বর্ণিত হয়েছে। হাফেয ইবনে হাজার (রহঃ) “ফতহুল বারী" গ্রন্থে লিখেছেন, কোন কোন আলেম মনীষী (যাদেরকে আমাদের উস্তাদগণ দেখেছেন) দু" খণ্ড বিশিষ্ট পুস্তক লিখে আবু হুরায়রা ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।