Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 4
/ ১৬৪
📝 লেখা 📖 পিডিএফ

00100910105 ৬৮ মা'আরিফুল হাদীস স্থানে পৌছার আগ পর্যন্ত রোযা অব্যাহত রাখলেন । (সেখান থেকে তিনি রোযা ছেড়ে দিলেন এবং সবাইকে বিষয়টি স্পষ্ট করে বুঝানোর জন্য) তিনি পানি চাইলেন । তারপর এ পানি হাতে নিয়ে উপরের দিকে তুলে ধরলেন- যাতে সবাই দেখতে পারে । (তারপর এ পানি পান করে নিলেন 1) এবং মক্কা না পৌছা পর্যন্ত তিনি আর রোযা রাখলেন না । আর এটা হয়েছিল রমযান মাসে । এ জন্য ইবনে আব্বাস বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে রোযা রেখেছেনও, আবার কাযাও করেছেন । তাই যার ইচ্ছা রোযা রেখে নিক আর যার ইচ্ছা পরে কাযা করে নিক। -_-বুখারী, মুসলিম ব্যাখ্যা ঃ এ হাদীসে মক্কার যে সফরের উন্মেখ রয়েছে এটা মক্কা বিজয়ের সময়কার সফর ছিল- যা অষ্টম হিজরীর রমযান মাসে হয়েছিল । এতে তিনি প্রথমে রোযা রাখতে থাকলেন, কিন্তু যখন উসফান নামক স্থানে পৌছলেন, (যা মক্কা মুকাররমা থেকে ৩৫/৩৬ মাইল সম্মুখে একটি ঝর্ণা ছিল।) এবং সেখান থেকে মক্কা কেবল দুই মন্যিলের দূরত্ব রয়েগেল, আর এ আশংকা দেখা দিল যে, নিকটবর্তী সময়েই কোন প্রতিরোধ অথবা যুদ্ধ শুরু হয়ে যাবে । তাই তিনি তখন রোযা রাখা উপযোগী মনে করলেন না এবং নিজেই রোযা ছেড়ে দিলেন এবং অন্যদেরকে দেখিয়ে পানি পান করে নিলেন- যাতে কারো জন্য রোযা ছেড়ে দেওয়া কঠিন মনে না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ বাস্তব কর্ম দ্বারা জানা গেল যে, যে পর্যন্ত রোযা ছেড়ে দেওয়ার তেমন কোন কারণ ও যুক্তিসিদ্ধতা না থাকে, সে পর্যস্ত রোযা রেখে যাওয়াই উত্তম ৷ এ জন্যই তিনি 'উসফান' পর্যন্ত রোযা রেখে গিয়েছেন । কোন বিশেষ কারণ ও যুক্তিসিদ্ধতা ছাড়াও যদি সফরে রোযা ছেড়ে দেওয়া উত্তম হত, তাহলে তিনি সফরের শুরু থেকেই রোযা ছেড়ে দিতেন । এ ঘটনা সম্পর্কেই হযরত জাবের (রাধিঃ) থেকেও একটি বর্ণনা মুসলিম শরীফে এসেছে। সেখানে এ অতিরিক্ত সংযোজনও রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এভাবে ঘোষণা দিয়ে রোযা ছেড়ে দেওয়ার পর এবং সবাইকে দেখিয়ে পানি পান করার পরও কিছু লোক রোযা অব্যাহত রাখল । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিষয়টি জানতে পারলেন, তখন বললেন ঃ এরা হচ্ছে অবাধ্য ও গুনাহগার । কেননা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উদ্দেশ্য ও অভিপ্রায় প্রকাশ পাওয়ার পরও এর বিপরীত কাজ করেছে- যদিও না জেনে অথবা ভুল বুঝাবুঝির কারণে করেছে । কেননা, নৈকট্যশীলদের সামান্য ভুলও অপরাধ । ১০৬/৭০১৪০৬।০০০৭০০ ৮৪১০৩৩৮০৬০৬ (০) ১৮৬শ। ২১১৮৯এ। ০০০০৭। ০৯৪৪ ১৮ ১০৩৮০ ০ ৬৬৪ ০৮০৯০০০৬৪০০ ৬০৬০ (4-৮5১1৬০) * 7০০। ৮০ ১০৫ । হযরত আবূ সাঈদ খুদরী (রািঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ১৬ই রমযান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে রওয়ানা হলাম । তখন আমাদের মধ্যে কেউ কেউ রোযাদার ছিল, আর কেউ কেউ রোযা ছেড়ে দিয়েছিল । কিন্তু রোযাদাররা বে- ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।