Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 4
/ ১৬৪
📝 লেখা 📖 পিডিএফ

00100910105 ৬০ মা'আরিফুল হাদীস এখানে যাকিছু আলোচনা করা হয়েছে, এর সম্পর্ক রমযানের চাদ দেখার সাথে । কিন্তু ঈদের চাদ প্রমাণিত হওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ ইমামদের নিকট কমপক্ষে দু'জন দ্বীনদার ও নির্ভরযোগ্য মুসলমানের সাক্ষ্য অপরিহার্য । ইমাম দারাকুতনী ও তাবারানী নিজ নিজ সনদে তাবেয়ী ইকরিমা থেকে বর্ণনা করেছেন যে, একবার মদীনার শাসকের সামনে এক ব্যক্তি এসে রমযানের চাদ দেখার সাক্ষ্য দিল। এ সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ও আব্দুল্লাহ ইবনে আব্বাস উভয়ই মদীনায় অবস্থানরত ছিলেন৷ মদীনার শাসক তখন তাদের কাছে মাসআলা জিজ্ঞাসা করলে তারা উভয়েই বললেন যে, এ এক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করে নেওয়া হোক এবং রমযানের ঘোষণা দিয়ে দেওয়া হোক । এর সাথে তারা একথাও বললেন £ ১০৯৫5 06০ 9০554 ০০ ৯১০ ৪%৫5 চজ কি বব ৬৭ 05 2 * ১0 5365 ১1 ১68২1 5005 অর্থাৎ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের চাদ দেখার ক্ষেত্রে একজন ব্যক্তির সাক্ষ্যকে অনুমোদন দিয়েছেন । কিন্তু ঈদের চাদের ক্ষেত্রে দু'ব্যক্তির কম সাক্ষী হলে তিনি তা অনুমোদন করতেন না। রমযান শুরুর এক দু'দিন আগ থেকে রোযা রাখার নিষিদ্ধতা ইসলামী শরীঅতে পূর্ণ রমযান মাসের রোযা ফরয করা হয়েছে এবং যেমন এইমাত্র জানা গেল যে, শরীঅত এ নির্দেশও দিয়েছে যে, রমযানের চাদ দেখার ব্যাপারে বিশেষ যত্ববান থাকতে হবে_ এমনকি এ উদ্দেশ্যে শাবানের চাদ দেখার ব্যাপারেও খুব সতর্ক থাকতে হবে- যাতে কোন প্রকার ভ্রমে পড়ে অথবা উদাসীনতার কারণে রমযানের কোন রোযা ছুটে না যায়। কিন্তু শরীঅতের সীমা রেখার হেফাযতের জন্য এ নির্দেশও দেওয়া হয়েছে যে, রমযানের এক দু'দিন পূর্ব থেকেই যেন রোযা রাখা শুরু করে দেওয়া না হয়। আল্লাহ্র এবাদতে কোন অতি উৎসাহী মানুষ যদি এমনটি করতে যায়, তাহলে এ আশংকা থেকে যায় যে, অজ্ঞ সাধারণ মানুষ এটাকেই শরীঅতের হুকুম ও মাসআলা মনে করে নেবে । এ জন্য এ প্রবণতা থেকে নিষেধ করা হয়েছে। ০৮০০০০৯৫৭৯1 ৮০৬৪৭: 343৮৩ ৭০ 411 ৮1০০ ৭]। ৯০০ ০০৪৭৪ ৪০:১৪ 91১০ (/৭) ০৮৯। ০15০) * এ] এ।১ ১০৯০৪ ০২০০৫৫9০৫০০ 950) ২। ১১০৪ 2৩২ 2০৪ (৮০ ৮৯। হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ তোমাদের কেউ যেন রমযানের এক দু"দিন পূর্ব থেকেই রোযা রাখা শুরু না করে। তবে কেউ যদি পূর্ব থেকেই এ দিন রোযা রাখায় অভ্যস্ত থাকে, তাহলে সে এদিন রোযা রেখে নেবে । (যেমন, একজনের অভ্যাস এই যে, সে প্রতি বৃহস্পতিবার অথবা সোমবার রোযা রাখে । এখন যদি ২৯ অথবা ৩০ শা'বান বৃহস্পতিবার অথবা সোমবার পড়ে যায়, তাহলে এ ব্যক্তির জন্য এ দিন রোযা রাখার অনুমতি রয়েছে । __ বুখারী, মুসলিম ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।