00100910105 মা“আরিফুল হাদীস ৫৭ রাখা হয়েছে। অনুরূপভাবে মাগরিবের ওয়াক্ত সূর্যাস্তের পর থেকে 'শফক' বাকী থাকা পর্যন্ত এবং এশার ওয়াক্ত শফক অদৃশ্য হয়ে যাওয়ার পর বলা হয়েছে। তদ্রীপভাবে রোযার সময় সুবৃহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রাখা হয়েছে। একথা স্পষ্ট যে, এ সময়গুলো জানার জন্য কোন বিদ্যা, কোন দর্শন অথবা কোন যন্ত্র ব্যবহার করার প্রয়োজন পড়ে না; বরং প্রতিটি মানুষ নিজের প্রত্যক্ষ দর্শন দ্বারা এগুলো জেনে নিতে পারে । আর যেভাবে সাধারণ মানুষের সুবিধার লক্ষ্যে নামায ও রোযার এ ওয়াক্তসমূহের জন্য সূর্যের উদয়-অস্ত ও উঠানামাকে মাপকাঠি ও চিহ্ু সাব্যস্ত করা হয়েছে, তেমনিভাবে যাকাত, রোযা এবং হজ্জের মত আমল ও এবাদতের জন্য- যেগুলোর সম্পর্ক মাস অথবা বছরের সাথে- চাদকে মাপকাঠি ধরা হয়েছে এবং সৌরবর্ষ ও সৌরমাসের স্থলে চান্দ্রবর্ষ ও চান্দ্রমাসকে স্থির করা হয়েছে। কেননা, সাধারণ মানুষ নিজেদের চোখে দেখে চান্দ্রমাসকেই ধরতে পারে, সৌরমাসের আগমনের উপর এমন কোন আলামত ও লক্ষণ আসমানে অথবা যমীনে প্রকাশ পায় না, যা দেখে প্রত্যেক মানুষই বুঝে নিতে পারে যে, এখন আগের মাস শেষ হয়ে আরেকটি মাস শুরু হয়ে গিয়েছে। হ্যা, চান্দ্র মাস যেহেতু চাদের উদয় দ্বারা শুরু হয়, এ জন্য একজন নিরক্ষর মানুষও আকাশে নতুন চীদ দেখে বুঝে নেয় যে, গত মাস শেষ হয়ে এখন নতুন মাস শুরু হয়ে গিয়েছে। যাহোক, ইসলামী শরীঅত মাস ও বছরের বেলায় চাদের হিসাবের যে নিয়ম প্রবর্তন করেছে, এর একটি বিশেষ রহস্য ও হেকমত সাধারণ মানুষের এ সহজবোধ্যতাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাহে রমযানের রোযার ফরযিয়্যতের বিধান শুনালেন, তখন এটাও বলে দিলেন যে, রমযানের শুরু অথবা সমাপ্তির নিয়ম ও মাপকাঠি কি। তিনি বলে দিলেন যে, শা*বানের ২৯ দিন পূর্ণ হওয়ার পর যদি চাদ দেখা যায়, তাহলে রমযানের রোযা শুরু করে দাও। আর যদি ২৯ তারিখ চাদ দেখা না যায়, তাহলে মাসের ৩০ দিন পূর্ণ করে রোযা শুরু কর এবং এভাবে রোযা ২৯ অথবা ৩০টি রাখ । তারপর তিনি বিভিন্ন সময় চাদ দেখা সম্পর্কে অন্যান্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। এ ভূমিকার পর এবার নিম্নের হাদীসগুলো পাঠ করে নিন ঃ ৯৪০২৯ টির 085১০০০০৪58 পি খত ঝ]। ০5 ভি ০০ ০৮০৯০ 52 (২) (13 ৪১৯৬ ১133) * 5১-১0 54০ | ১৪ ১১০০ ০৫ (০.১: 3 এঞী। ৮৩। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমযান প্রসঙ্গে আলোচনা করলেন এবং বললেন ঃ তোমরা চাদ না দেখে রোযা রাখবে না এবং (শাওয়ালের) চাদ না দেখে রোযা ছাড়বে না। যদি (২৯ তারিখে) চাদ দেখা না যায়, তাহলে এর হিসাৰ পূর্ণ করে নাও (অর্থাৎ, ৩০ দিনের মাস মনে করে নাও ।) __বুখারী, মুসলিম 591৮80400৮5 4 ধ এব 15405038505 1 54) যা নে তে ০ স্ট 220০০ প 5 এ রি (/-০5 ৪১৮৯| ১15১) * ০০ ০৩৬৪ ৪১০ 1১12৩ 4০15 ৩৩ ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।