00100910105 ৫৬ মা'আরিফুল হাদীস বর্ণনা করা হয়েছে, এগুলো হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দিকনির্দেশনামূলক বক্তব্য হিসাবেই গণ্য হবে। হাদীসের শেষে “মসজিদে জামে' বলে যে শব্দটি এসেছে, এর দ্বারা জামাআতের মসজিদ উদ্দেশ্য । অর্থাৎ, যে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাযই নিয়মিত জামাআতের সাথে আদায় করা হয়। হযরত ইমাম আবূ হানীফা (রেহঃ)-এর মতে এতেকাফের জন্য রোযাও শর্ত এবং জামাআতের মসজিদ হওয়াও শর্ত । ০01 34555 55 খথ। ০0675 বি || ৪5 এ] 1৮০ 9১০৫০ ৯৮ 2 (না) (০০ ০১1৬১) * কৃত ০৫০। ০৬৫ ০৬৯ ৩ এ ০৯ ৮২। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফকারীর ব্যাপারে বলেছেন ঃ সে (এতেকাফের কারণে এবং মসজিদে বন্দী হয়ে যাওয়ার দরুন) গুনাহ থেকে বেঁচে থাকে এবং পুণ্য অর্জনকারীদের মত পুণ্য তার জন্যও অব্যাহত থাকে | __ইবনে মাজাহ্ ব্যাখ্যা $ যখন একজন বান্দা এতেকাফের নিয়তে নিজেকে মসজিদে বন্দী করে নেয়, তখন সে যদিও এবাদত, যিকির, তেলাওয়াত ইত্যাদির মাধ্যমে নিজের পুণ্যের মধ্যে নতুন নতুন সংযোজন ঘটায়; কিন্তু অনেক বড় বড় পুণ্যের কাজ থেকে সে অক্ষম ও অপারগও হয়ে যায়। যেমন, সে রোগীদের সেবা করতে পারে না-__যা বিরাট পুণ্যের কাজ । অনুরূপভাবে সে কোন অসহায়, মিসকীন, ইয়াতীম ও বিধবার সাহায্যের জন্য ছুটাছুটি করতে পারে না, কোন মুর্দাকে গোসল দিতে পারে না-_ যা সওয়াবের নিয়্যতে এবং এখলাছের সাথে করা হলে বিরাট প্রতিদান লাভের ওসীলা হয়। তদ্রপভাবে সে জানাযায় অংশ গ্রহণ করার জন্য বাইরে যেতে পারে না- মৃত ব্যক্তিকে দাফনের উদ্দেশ্যে কবরস্থানে যেতে পারে না- যেখানে গেলে প্রতি কদমে গুনাহ মাফ হয় এবং সওয়াব লিখা হয়। কিন্তু এ হাদীসে এতেকাফকারীকে সুসংবাদ দেওয়া হয়েছে যে, তার আমলনামায় আল্লাহ্ তা'আলার হুকুমে এসব পুণ্যও লিখে দেওয়া হয়, এ'তেকাফের কারণে যেগুলো করতে সে অপারগ ও অক্ষম হয়ে যায়, অথচ অন্য সময় সে এগুলো করতে অভ্যস্ত ছিল। আল্লাহু আকবার! কত বড় সৌভাগ্য ও পুণ্য অর্জনের কত বিরাট সুযোগ । চাদ দেখা প্রসঙ্গ ইসলামী শরীঅত বিশেষ আমল ও এবাদতসমূহের জন্য যে বিশেষ সময় অথবা দিন তারিখ অথবা সময়কাল নির্ধারণ করেছে, এগুলো নির্ধারণ করার সময় এ বিষয়টির প্রতি লক্ষ্য রাখা হয়েছে যে, এ সময় অথবা দিন অথবা সময়কালকে জানার জন্য যেন কোন বিদ্যা, কোন দর্শন অথবা কোন যন্ত্র ব্যবহার করার প্রয়োজন না হয়; বরং একজন সাধারণ ও নিরক্ষর গ্রাম্য মানুষও চোখে দেখে যেন এটা জেনে নিতে পারে । এ জন্যই নামায ও রোযার সময় ও ওয়াক্ত সূর্যের হিসাব দ্বারা নির্ণয় করা হয়েছে। যেমন, ফজরের ওয়াক্ত সুবৃহে সাদেক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। যোহরের ওয়াক্ত সূর্য মধ্য গগণ থেকে ঢলে পড়ার পর থেকে এক মিছাল অথবা দুই মিছাল (সদৃশ) ছায়া পর্যন্ত এবং আসরের ওয়াক্ত এরপর থেকে সূর্যাস্ত পর্যন্ত ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।