Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 4
/ ১৬৪
📝 লেখা 📖 পিডিএফ

00100910105 ৫৪ মা'আরিফুল হাদীস বস্তুতঃ হেরা গুহার এ এতেকাফের শেষ দিনগুলোতেই আল্লাহ্‌র ওহীবাহক ফেরেশতা হযরত জিবরাঈল সূরা “আলাক'-এর প্রাথমিক আয়াতগুলো নিয়ে আগমন করলেন । সঠিক অনুসন্ধান অনুযায়ী এটা রমযানের মাস ও এর শেষ দশক ছিল এবং এ রাতটি শবে কৃদর ছিল । এ কারণেও এতেকাফের জন্য রমযান শরীফের শেষ দশককে নির্বাচন করা হয়েছে। আত্মার লালন ও এর উন্নতি এবং জৈবিক শক্তির উপর এটাকে প্রবল ও বিজয়ী রাখার জন্য রমযানের সারা মাসের রোযা তো উম্মতের প্রতিটি ব্যক্তির জন্য ফরয করা হয়েছে । এভাবে যেন নিজের অন্তরে ফেরেশ্তা শক্তিকে বিজয়ী ও পশু-চরিত্রকে দমন করার জন্য এতটুকু সাধনা ও নফ্সের এতটুকু কুরবানীকে প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য করে দেওয়া হয়েছে যে, তারা যেন এ পবিত্র মাসে আল্লাহ্‌র হুকুম পালন ও তার এবাদতের নিয়্যতে দিনের বেলায় পানাহার না করে, স্ত্রী-সম্তোগ থেকে বিরত থাকে এবং সর্বপ্রকার গুনাহর কাজ- এমনকি অহেতুক কথাবার্তাও বর্জন করে চলে, আর এ নিয়মেই সারাটি মাস অতিবাহিত করে । বস্তুতঃ এটা হচ্ছে রমযানে আত্মার লালন ও এর পরিশুদ্ধির একটি সাধারণ ও বাধ্যতামূলক কোর্স। এর চেয়ে আরো উচ্চু পর্যায়ে আল্লাহ্‌র সাথে সম্পর্ক উন্নয়নে এবং উর্ধজগতের সাথে সম্বন্ধ স্থাপনের জন্য এতেকাফের রীতি বিধিবদ্ধ করা হয়েছে। এতেকাফকালে একজন মানুষ সবার নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে এবং সকলের নিকট থেকে দূরত্ব অবলম্বন করে আপন মালিক ও মাওলার ঘরে এবং যেন তারই পদপ্রান্তে পড়ে থাকে, তাকেই স্মরণ করে, তারই ধ্যানে মগ্ন থাকে, তারই তসবীহ ও প্রশংসা করে, তাঁর দরবারে তওবা-এস্তেগফার করে, নিজের অন্যায়-অপরাধ ও গুনাহ খাতার জন্য কান্নাকাটি করে, দয়াময় মালিকের কাছে রহমত ও মাগফেরাত প্রার্থনা করে, তার সন্তুষ্টি ও নৈকট্য কামনা করে । এভাবেই তার দিন কাটে এবং এ অবস্থায়ই তার রাত চলে । আর একথা স্পষ্ট যে, এর চেয়ে সৌভাগ্য একজন বান্দার আর কী হতে পারে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর খুবই যত্ু ও গুরুত্বসহকারে রমযানের শেষ দশকে এতেকাফ করতেন ৷ এমন কি এক বছরে যখন কোন কারণে এতেকাফ ছুটে গেল, তখন পরবর্তী বছর তিনি বিশ দিন এতেকাফ করলেন । এ ভূমিকার পর এবার এ সংক্রান্ত কিছু হাদীস পাঠ করে নিন 55705751531 ১৬৭84 0৫ 1945 41115528101 215 85555 (5) (4০০ 5১৬৪) ১15১) * ৯4০ ০০ 21 9 55 2585 ০ ৭৯। হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশকে এতেকাফ করতেন। তার এ রীতি মৃত্যু পর্যন্ত অব্যাহত ছিল। পরবর্তীতে তীর স্ত্রীণণও এতেকাফ করেছেন । -_ বুখারী, মুসলিম ব্যাখ্যা ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীগণ নিজেদের হুজরায় এতেকাফ করতেন, আর মহিলাদের জন্য এ'তেকাফের স্থান হচ্ছে তাদের ঘরের এ জায়গাটিই, সাধারণত যা তারা নামায পড়ার জন্য নির্দিষ্ট করে রাখে । আর যদি ঘরে নামাযের কোন স্থান নির্ধারিত না থাকে, তাহলে এতেকাফকারী মহিলাগণ গৃহের যে কোন একটি স্থান নির্বাচন করে নিবে । ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।