Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 4
/ ১৬৪
📝 লেখা 📖 পিডিএফ

00100910105 মা'আরিফুল হাদীস ৪৫ (১) এ ভাষণে রমযান মাসের সবচেয়ে বড় ফযীলত ও মাহাত্ম্য এ বর্ণনা করা হয়েছে যে, এর মধ্যে এমন একটি রাত রয়েছে, যা হাজার দিন ও হাজার রাত নয়; বরং হাজার মাস থেকে উত্তম। একথাটি কুরআন মজীদের সূরা কৃদরে বলা হয়েছে; বরং এ সম্পূর্ণ সূরাটিতে এ বরকতময় রজনীর মাহাত্ম্য ও ফযীলতের কথাই বর্ণনা করা হয়েছে। তাই এ রাতের মর্যাদা, ফযীলত ও গুরুত্ব অনুধাবনের জন্য এ বিষয়টিই যথেষ্ট । এক হাজার মাসে প্রায় ত্রিশ হাজার রাত হয়। এ লায়লাতুল কৃদর এক হাজার মাসের চেয়ে উত্তম হওয়ার অর্থ এ বুঝতে হবে যে, আল্লাহ্‌ তা'আলার সাথে সম্পর্কধারী এবং তার নৈকট্য ও সন্তুষ্টি অবেষণকারী বান্দারা এ এক রাতে আল্লাহ্‌র নৈকট্যের এতটুকু পথ অতিক্রম করতে পারে, যা অন্য হাজার হাজার রাতেও অতিক্রম করা যায় না। আমরা যেভাবে এ বস্তু জগতে প্রত্যক্ষ করে থাকি যে, দ্রুতগামী বিমান অথবা রকেটের মাধ্যমে বর্তমানে এক দিনে; বরং এক ঘন্টায় এর চেয়ে বেশী দূরত্ব অতিক্রম করা যায়, যা প্রাচীন যুগে বহু বছরেও অতিক্রম করা সম্ভব হত না। তেমনিভাবে আল্লাহ্‌র সন্তুষ্টি ও নৈকট্য লাভের সফরের গতি এ লায়লাতুল কৃদরে এত দ্রুত করে দেওয়া হয় যে, আল্লাহ্‌ প্রেমিকদের যে বিষয়টি হাজার মাসেও অর্জিত হতে পারে না সে বিষয়টি এ এক রাতে অর্জিত হয়ে যায়। এরই আলোকে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ কথার মর্মও বুঝতে হবে যে, এ মুবারক মাসে যে ব্যক্তি কোন নফল আমল করবে, এর সওয়াব ও প্রতিদান অন্য সময়ের ফরয আমলের সমান পাওয়া যাবে । আর ফরয আমলকারী অন্য সময়ের সত্তরটি ফরয আদায় করার সওয়াব পাবে । মনে হয় যে, লায়লাতুল কৃদরের বৈশিষ্ট্য তো রমযানের একটি বিশেষ রাতের বৈশিষ্ট্য; কিন্তু পুণ্যের সওয়াব সত্তর গুণ লাভ করা রমযানের প্রতিটি দিন ও রাতের বৈশিষ্ট্য ও ফযীলত । আল্লাহ্‌ তা'আলা আমাদেরকে এ বাস্তব বিষয়সমূহের বিশ্বাস ও ইয়াকীন নছীব করুন এবং এগুলো থেকে লাভবান ও উপকৃত হওয়ার তওফীক দান করুন। (২) এ ভাষণে রমযান সম্পর্কে বলা হয়েছে যে, এটা ধের্য ও সহানুভূতির মাস। ধর্মীয় পরিভাষায় সবর ও ধৈর্যের আসল অর্থ হচ্ছে আল্রাহ্‌র সন্তুষ্টির জন্য নিজের নফ্‌সের খাহেশকে দমন করা এবং তিক্ততা ও কষ্ট স্বীকার করা । এ কথা স্পষ্ট যে, রোযার শুরু ও শেষ মূলত এটাই । অনুরূপভাবে রোযা রেখে প্রতিটি রোযাদারই বুঝতে পারে যে, অভুক্ত থাকা কেমন কষ্টের জিনিস । তাই এর দ্বারা তার মধ্যে এসব গরীব-মিসকীনদের প্রতি সহানুভূতির আবেগ সৃষ্টি হওয়া উচিত, যারা নিঃস্ব হওয়ার কারণে নিত্য উপোস করে দিন কাটায়। এ দৃষ্টিতে রমযান মাস নিঃসন্দেহে ধের্য ও সহানুভুতির মাস। (৩) এ হাদীসে একথাও বলা হয়েছে যে, এ বরকতময় মাসে মুমিনদের রিযিক বাড়িয়ে দেওয়া হয়। এর অভিজ্ঞতা তো প্রতিটি মু'মিন রোযাদারের রয়েছে যে, রমযান মাসে যতটুকু ভাল ও তৃপ্তির খাবার ভাগ্যে জুটে, বছরের অন্য এগার মাসে এতটুকু জুটে না। এ উপকরণ জগতে সেটা যে পথেই আসুক, সবকিছু আল্লাহরই হুকুমে এবং তারই ফায়সালায় এসে থাকে । (৪) ভাষণের শেষে বলা হয়েছে যে, রমযানের প্রথম অংশটি রহমতের, দ্বিতীয় অংশটি মাগফেরাতের আর শেষ অংশটি জাহান্নাম থেকে পরিত্রাণ লাভের সময় । এ অধম সংকলকের নিকট এর প্রাধান্যশীল ও বেশী মনঃপৃত ব্যাখ্যা এই যে, রমযানের বরকত দ্বারা উপকার লাভকারী মানুষ তিন ধরনের হতে পারে £ (১) এসব পৃণ্যবান ও মুত্তাকী ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।