Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 4
/ ১৬৪
📝 লেখা 📖 পিডিএফ

00100910105 ৪২ মা'আরিফুল হাদীস ব্যাখ্যা £ প্রখ্যাত মনীষী হযরত শাহ্‌ ওয়ালী উল্লাহ (রহঃ) হুজ্জাতুল্লাহিল বালিগা' গ্রন্থে এ হাদীসের ব্যাখ্যা করতে গিয়ে যা লিখেছেন, এর সারমর্ম হচ্ছে এই যে, আল্লাহ্‌র পুণ্যবান ও অনুগত বান্দারা রমযানে যেহেতু আল্লাহ্‌র এবাদত ও পুণ্যকাজে অধিক মনোযোগী ও ব্যস্ত হয়ে যায়। তারা দিনের বেলায় রোযা রেখে যিকির ও তেলাওয়াতে সময় কাটায় এবং রাতের একটা বিরাট অংশ তারাবীহ, তাহাজ্জুদ ও দো“আ এস্তেগফারে কাটিয়ে দেয় । আর তাদের এবাদতের নূর ও বরকতের প্রভাবে সাধারণ মুমিনদের অন্তরও রমযান শরীফে এবাদত ও পুণ্যের দিকে বেশী আগ্রহী হয়ে উঠে এবং অনেক গুনাহ থেকে দূরে সরে থাকে । এ অবস্থায় ঈমান ও ইসলামের ভুবনে কল্যাণ ও তাক্ওয়ার এ ব্যাপক অনুরাগ এবং পুণ্য ও এবাদতের এ পরিবেশ সৃষ্টি হয়ে যাওয়ার কারণ । এঁসব মানুষের অন্তরও যাদের মধ্যে সামান্য যোগ্যতাও রয়েছে- আল্লাহ্‌র সন্তুষ্টির দিকে ধাবিত এবং মন্দ কাজ থেকে বিরত হয়ে যায় । তাছাড়া এ মুবারক মাসে সামান্য নেক কাজের মুল্যও আল্লাহ্‌র পক্ষ থেকে অন্যান্য মাসের তুলনায় অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়। তাই এর ফল এই হয় যে, এসব লোকদের জন্য জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তান তদেরকে পথত্রষ্ট করতে অপারগ ও অক্ষম হয়ে যায়। এ ব্যাখ্যা অনুযায়ী এই তিনটি বিষয়ের (অর্থাৎ, জান্নাতের দরজা খুলে যাওয়া, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাওয়া এবং শয়তানকে বন্দী করে নেওয়ার) সম্পর্ক এসব মু'মিনদের সাথে, যারা রমযানে কল্যাণ ও সৌভাগ্য অর্জনের দিকে অগ্রসর হয় এবং রমযানের রহমত ও বরকত থেকে উপকৃত হওয়ার জন্য আল্লাহ্‌র এবাদত ও আনুগত্যকে নিজের কাজ বানিয়ে নেয়। বাকী রইল এসব কাফের, খোদাবিমুখ ও উদাসীনতায় অভ্যস্ত লোকেরা, যারা রমযান এবং এর বিধি- বিধান ও বরকতের সাথে কোন সম্পর্কই রাখে না এবং রমযানের আগমনে তাদের জীবনে কোন পরিবর্তনই আসে না। একথা স্পষ্ট যে, এ ধরনের সুসংবাদের তাদের সাথে কোন সম্পর্ক নেই । তারা যখন নিজেরাই নিজেদেরকে বঞ্চিত করে দিয়েছে এবং বার মাসই শয়তানের আনুগত্য করে নিশ্চিন্তে বসে আছে, তখন আল্লাহ্‌র কাছেও তাদের জন্য বঞ্চিত হওয়া ছাড়া আর কি থাকতে পারে ? ১৬৮০৫৮০৩0০৮ 41৮৮44৮-5359482৯ ৮5 () ৩০৪৩৩ 4 4৪৪০৩। ০ 5 ডা 8৪১১০০1০০৪০ ৩০০০ ০ (4০ ১21 ৬-৮৯১এ| ১19১) * ২1 ৩৫ এ) ৬২। হযরত আবু হুরায়রা (রাধিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যখন রমযানের প্রথম রাত আসে, তখন শয়তান ও দুষ্ট জিনদেরকে শৃঙ্খলে আবদ্ধ করে নেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং এগুলোর কোন দরজাই খোলা রাখা হয় না। জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয় এবং এগুলোর কোন দরজাই বন্ধ রাখা হয় না । আর আল্লাহ্‌র পক্ষ থেকে একজন ঘোষণাকারী এ ঘোষণা দিতে থাকে £ হে ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।