00100910105 ঘ] করার পর অন্য কোন কিতাবের বরাত উল্লেখ করা হয়নি । কেননা, এগুলোর বরাত উল্লেখ করার পর অন্য কোন কিতাবের বরাত দেওয়ার প্রয়োজন থাকে না । কোন কোন হাদীস কানযুল উম্মাল থেকেও নেওয়া হয়েছে এবং কিছু হাদীস সরাসরি ছেহাহ্ সিত্তা অর্থাৎ, বুখারী, মুসলিম, তিরমিযী, আবূ দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্ থেকেও নেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে প্রসব হাদীস, যেগুলো এ শব্দমালায় মেশকাত শরীফ অথবা জমউল ফাওয়ায়েদে উল্লেখিত হয়নি। পাঠকদের খেদমতে শেষ নিবেদন সম্মানিত ও ভাগ্যবান পাঠকদের খেদমতে আমার নিবেদন এই যে, হাদীসের অধ্যয়ন যেন কেবল জ্ঞান চর্চা হিসাবে না করা হয়, বরং এটা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজের ঈমানী সম্পর্ক তাজা করার উদ্দেশ্যে এবং আমল ও হেদায়াত লাভের নিয়্যতে। তাছাড়া হাদীস অধ্যয়নের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও ভালবাসাকে অন্তরে অবশ্যই জাগ্রত রাখতে হবে । হাদীস এভাবে পড়তে হবে এবং অন্যকে শুনাতে হবে যে, আমরা যেন হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মজলিসে উপস্থিত, তিনি হাদীস বলছেন, আর আমরা শুনে যাচ্ছি। এমন যদি করা হয়, তাহলে হাদীসের নূর ও হেদায়াত ইনশাআল্লাহ্ নগদে লাভ হয়ে যাবে । আল্লাহ্ আমাদেরকে সেই তওফীক দান করুন। সকলের দো'আ প্রার্থী অধম ও গুনাহগার বান্দা মুহাম্মদ মনযূর নোমানী ২২শে জুমাদাল উখরা ১৩৭৩ হিজরী মোতাবেক ২৫শে ফেব্রুয়ারী, ১৯৫৪ ইং ড/ড/৬৬.91177001109.00100
— Page 5 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.