Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 4
/ ১৬৪
📝 লেখা 📖 পিডিএফ

00100910105 মা'আরিফুল হাদীস ৪১ হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরয করা হল, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরয করা হয়েছিল । (রোযার এ নির্দেশ তোমাদেরকে এজন্য দেওয়া হয়েছে,) যাতে তোমরা তাক্ওয়া অর্জন করতে পার । (সুরা বাকারা) যাহোক, রোযা যেহেতু মানুষের পশুশক্তিকে তার ফেরেশ্তাশক্তির অধীনে রাখার এবং আল্লাহ্‌র বিধি-বিধানের সামনে নফ্সের চাহিদা এবং উদর ও যৌন তাড়নার দাবীকে পরাস্ত করার একটি বিশেষ মাধ্যম, এ জন্য পূর্ববর্তী উম্মতসমূহকেও এর হুকুম দেওয়া হয়েছিল । যদিও রোযার সময়কাল এবং অন্যান্য বিস্তারিত বিধি-বিধানে এসব উম্মতের বিশেষ অবস্থা ও প্রয়োজন বিবেচনায় কিছুটা পার্থক্যও ছিল । এ আখেরী উম্মতের জন্য- যার যুগ দুনিয়ার শেষ দিন পর্যন্ত বিস্তৃত বছরে এক মাসের রোযা ফরয করা হয়েছে এবং রোযার সময় শেষ রাত থেকে সূর্যাস্ত পর্যন্ত রাখা হয়েছে। আর নিঃসন্দেহে এ মেয়াদ ও এ সময়সূচী উপরে উন্মলেখিত উদ্দেশ্য লাভের ক্ষেত্রে এ যুগের জন্য অত্যন্ত উপযোগী ও খুবই ভারসাম্যপূর্ণ । কেননা, এর চেয়ে কম সময়ে সাধনা ও আত্মশুদ্ধির উদ্দেশ্যই অর্জিত হয় না। আর মেয়াদকাল যদি এর চেয়ে দীর্ঘ রাখা হত- যেমন, রোযার মধ্যে দিনের সাথে রাতকেও যুক্ত করে দেওয়া হত এবং কেবল সেহ্রীর সময় পানাহারের অনুমতি দেওয়া হত অথবা বছরে দু" চার মাস একাধারে রোযা রাখার হুকুম দেওয়া হত, তাহলে অধিকাংশ মানুষের জন্য এটা অসহনীয় এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যেত। যাহোক, শেষ রাত থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় এবং বছরে এক মাসের মুদ্দত এ যুগের সাধারণ মানুষের অবস্থা বিবেচনায় সাধনা ও আত্মশুদ্ধির উদ্দেশ্য সাধনের জন্য খুবই উপযোগী ও ভারসাম্যপূর্ণ । এবং যে মাসে অসংখ্য রহমত ও বরকত সমৃদ্ধ একটি রাত (লায়লাতুল কৃদর) থাকে । এ কথা স্পষ্ট যে, এ বরকতময় মাসটিই এর জন্য সবচেয়ে উপযোগী ছিল । তাছাড়া এ মাসে দিনের বেলার রোযা ছাড়া রাতের বেলায়ও একটি বিশেষ এবাদতের সাধারণ ও জামা“আতী ব্যবস্থাপনাও রাখা হয়েছে- যা “তারাবীহ রূপে উম্মতের মধ্যে প্রচলিত রয়েছে। দিনের রোযার সাথে রাতের তারাবীহের বরকত যুক্ত হয়ে এ মাসের দীপ্তিময়তা ও প্রভাবে এ সংযোজন ঘটে, যা নিজেদের দৃষ্টি ও অনুভূতি অনুযায়ী প্রত্যেক এঁ বান্দাই অনুভব করতে পারে, যাদের এসব বিষয়ের সাথে কিছুটা সম্পর্ক ও পরিচয় রয়েছে। এ সংক্ষিপ্ত ভূমিকার পর এবার রমযান ও রোযা সম্পর্কে রাসূলুল্লাহ সান্বাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কিছু হাদীস নিম্নে পাঠ করে নিন ঃ মাহে রমযানের ফযীলত ও বরকত রি ২১৪ দিছে । 53 নি 41 ০০ 4411 ০১০০০] 005 8০:০১ 1 ০ (১) (4-53 ০৯২ ১13০) * ২০৯০ ২1921 52139 ৬৪৪ ১১০০) ০৫ ৩৬৯ ০1৮1 2251 ৬১। হযরত আবু হুরায়রা (রাধিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যখন রমযান মাস আসে, তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে নেওয়া হয়। (অন্য এক বর্ণনায় বলা হয়েছে, রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয় ।) __ বুখারী, মুসলিম ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।