Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 4
/ ১৬৪
📝 লেখা 📖 পিডিএফ

00100910105 মা'আরিফুল হাদীস ৩৭ ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে তশরীফ নিয়ে যেতেন এবং এর সুমিষ্ট পানি পান করতেন ৷ আনাস (রাযিঃ) বলেন, যখন কুরআন মজীদের এ আয়াতটি নাধিল হল ঃ ১৫15 চি এ 29115 % অর্থাৎ, তোমরা কখনো পুণ্য অর্জন করতে পারবে না, যে পর্যন্ত তোমাদের প্রিয়বস্তু থেকে তোমরা ব্যয় না কর, তখন আবু তালহা (রোিঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন এবং বললেন, আল্লাহ্‌ তো বলছেন, তোমরা পুণ্য অর্জন করতে পারবে না, যে পর্যন্ত না তোমাদের প্রিয়বস্তু থেকে খরচ কর । আর আমার সকল সম্পদের মধ্যে সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে বায়রুহা নামক বাগানটি । তাই এটাই আমি আল্লাহ্‌র নামে দান করে দিচ্ছি। আমি আশা করি যে, আখেরাতে এর সওয়াব পাব এবং এটা আমার জন্য সঞ্চয় হয়ে থাকবে । অতএব, আপনি এটা এঁ খাতে খরচ করে ফেলুন, যেখানে ব্যয় করা আপনি ভাল মনে করেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ সাবাস! সাবাস! এটা তো খুবই উপকারী ও কাজের সম্পদ! আমি তোমার কথা শুনে নিয়েছি (এবং তোমার উদ্দেশ্যও বুঝে ফেলেছি ।) আমি এটাই ভাল মনে করি যে, তুমি এটা তোমার ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে ভাগ বন্টন করে দিয়ে দেবে । আবূ তালহা বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি তাই করব । তারপর আবু তালহা এটা তার নিকটাত্মীয় ও চাচাতো ভাইদের মধ্যে বন্টন করে দিলেন । _ বুখারী, মুসলিম ব্যাখ্যা ৪ কোন কোন রেওয়ায়তে বিস্তারিতভাবে বলা হয়েছে যে, হযরত আবু তালহা (রাযিঃ) এ বাগানটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরামর্শ অনুযায়ী নিজের বিশেষ ঘনিষ্ঠজন- উবাই ইবনে কাব, হাস্সান ইবনে সাবেত, শাদ্দাদ ইবনে আউস ও নবীত ইবনে জাবেরের মধ্যে বন্টন করে দিয়েছিলেন । এ বাগানটি কেমন মুল্যবান ছিল, এর অনুমান এর দ্বারা করা যায় যে, পরবর্তী সময়ে হযরত মুআবিয়া (রাযিঃ) কেবল হযরত হাস্সান ইবনে সাবেতের অংশটি এক লাখ দেরহাম দিয়ে কিনে নিয়েছিলেন । শিক্ষা ঃ যেহেতু মানুষের বেশী সম্পর্ক ও মাখামাখি নিজের আত্মীয় স্বজনের সাথেই থাকে এবং অনেক লেন-দেনের প্রয়োজনও তাদের সাথেই পড়ে । এ জন্য মতবিরোধ ও ঝগড়াও আত্মীয় ও ঘনিষ্ঠজনদের মধ্যেই বেশী হয়ে থাকে, যার দরুন এ দুনিয়ার জীবনটাও একটা আযাব হয়ে যায়, আর আখেরাতও ধ্বংস হয়ে যায়। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ শিক্ষা ও দর্শনের উপর আমল করা হয় এবং মানুষ আপন আত্মীয়-স্বজনের উপর নিজের উপার্জিত সম্পদ খরচ করাকে আল্লাহ্‌র সত্তুষ্টি লাভের মাধ্যম মনে করে, তাহলে তারা দুনিয়া ও আখেরাতের বিরাট আযাব ও অশান্তি থেকে নিরাপদ থাকতে পারবে । হায়! পৃথিবীবাসী যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শিক্ষা ও হেদায়াতের মূল্য বুঝত এবং এর দ্বারা উপকৃত হত! মৃত ব্যক্তিদের পক্ষ থেকে দান-সদাকা সদাকা ও দান-খয়রাত কি ? আল্লাহ্‌র বান্দাদের উপর এ নিয়তে ও এ আশায় অনুগ্রহ করা যে, এর বিনিময়ে আল্লাহ্‌ তা'আলার সন্তুষ্টি, রহমত ও অনুগহ লাভ হবে । আর নিঃসন্দেহে এটা আল্লাহ্‌র রহমত, দয়া ও অনুগহ-অনুকম্পা লাভের একটা বিশেষ মাধ্যম । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও বলে দিয়েছেন যে, যেভাবে একজন মানুষ নিজের পক্ষ থেঁকে দান-খয়রাত করে এর বিনিময় ও সওয়াব আশা করতে পারে, তেমনিভাবে কোন মৃত ব্যক্তির ৪_8 ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।