00100910105 [গ] থাকে যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হেদায়াত ও শিক্ষা এবং তার পয়গাম্বরী জি ন্দেগীর চিত্রটি যেন এভাবে সামনে এসে যায় যে, এটা যে স্কভাবধর্মের অনুকূল, সম্পূর্ণ প্রজ্ঞাপূর্ণ ও মানবতার জন্য কল্যাণকর, এ বিষয়টি যেন স্পষ্ট হয়ে যায় এবং পাঠকদের অন্তরে ঈমানের নূর, প্রশান্তি ও আমলের আগ্রহও জন্ম নেয় । এ সিরিজের তিনটি খণ্ড আগেই প্রকাশিত হয়েছে। প্রথম খণ্ডে ঈমান ও আখেরাত সম্পকীয় হাদীসসমূহ এবং দ্বিতীয় খণ্ডে আখলাক-নৈতিকতা ও রেকাক সম্পকীয় হাদীসসমূহ সংকলন করে পেশ করা হয়েছিল । তৃতীয় খণ্ডে ত্বাহারাত অধ্যায় এবং এবাদত চতুষ্টয় নোমায, রোযা, যাকাত ও হজ্জ) এর সাথে সংশ্লিষ্ট হাদীসসমূহ একত্রিত করে পাঠকদের কাছে পেশ করার ইচ্ছা ছিল, কিন্তু কলেবর খুব বেশী বড় হয়ে যাওয়ার কারণে এ খণ্ডটি নামায অধ্যায় পর্যস্তই শেষ করে দিতে হয়েছে। বাকী অংশ (অর্থাৎ, কিতাবু্ যাকাত, কিতাবুস্ সাওম ও কিতাবুল হজ্জ) এ চতুর্থ খণ্ডে পেশ করা হচ্ছে। দুনিয়াতে নবী-রাসূলদেরকে প্রেরণ করার বিশেষ উদ্দেশ্য এই যে, তারা মানুষকে তাদের মালিক ও প্রতিপালকের সাথে পরিচিত করে দিবেন এবং তার দাসত্বের অনুশীলনকারী বানিয়ে দিবেন__ যা হচ্ছে তাদের সৃষ্টির উদ্দেশ্য । আল্লাহ্ তা'আলা বলেন 8 ১:/১৩ 3 ০4300 ১৪1 ০৪১ ০ এ জন্য তারা ঈমান ও তওহীদের প্রতি দাওয়াত দেওয়ার পর সর্বপ্রথম তাদেরকে আল্লাহ্র এবাদতের প্রতি আহ্বান করতেন । মানুষের আমলসমূহের মধ্যে এবাদতেরই এ বৈশিষ্ট্য যে, এর মাধ্যমে বান্দা আল্লাহ্ তা“আলার দরবারে নিজের দাসতৃ্ ও আনুগত্যের বিষয়টি প্রকাশ করে এবং এগুলোর প্রভাবে তার জীবন দাসত্বের রঙে রঞ্জিত হয় । তাছাড়া এবাদতের মাধ্যমেই উর্ধ্ব জগতের সাথে বিশেষ সম্পর্ক ও আল্লাহ্ তা'আলার নৈকট্য অর্জিত হয় এবং এতে অব্যাহত উন্নতি হতে থাকে । এ জন্যই আসমানী শরীঅতগুলোর মধ্যে ঈমানের পর সবচেয়ে গুরুত্পূর্ণ ও অগ্রগণ্য হুকুম ও দাবী এবাদতেরই ছিল । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তওহীদ ও রেসালাতের সাক্ষ্য প্রদানের পর নামায, যাকাত, রোযা ও হজ্জকে ইসলামের মৌলিক ভিত্তি সাব্যস্ত করেছেন। প্রকৃতপক্ষে এ চারটিই হচ্ছে মৌলিক এবাদত এবং মানুষের সৌভাগ্য ও দুর্ভাগ্যের অনেক কিছুই নির্ভর করে এই চারটি জিনিসের উপর । এ আরকান চতুষ্টয়ের মধ্য থেকে নামায সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হেদায়াত ও শিক্ষা এবং তার অভ্যাস ও রীতি সম্পকীয় হাদীসগুলো তৃতীয় খণ্ডে উল্লেখ করে আসা হয়েছে। অবশিষ্ট আরকানত্রয় (যাকাত, রোযা ও হজ্জ) সংশ্লিষ্ট হাদীসগুলো এ খণ্ডে পেশ করা হচ্ছে । আগে ধারণা ছিল যে, যিকির ও দো“আ সম্পর্কীয় হাদীসগুলোও এ খণ্ডে এসে যাবে; কিন্তু যখন এগুলো একত্রিত করা হল, তখন অনুমান করলান্ যে, এগুলো একটি পৃথক খণ্ডেই কেবল আসতে পারে । তাই পরবর্তী ৫ম খণ্ডটি “কিতাবুল আয্কার ওয়াদ্ দাওয়াত" শিরোনামেই হবে ইনশাআল্লাহ । আল্লাহ্ তা“আলা তওফীক দান করুন, যেন এটা প্রস্তুত করতে ও প্রকাশ করতে বেশী দেরী না হয়। এ চতুর্থ খণ্ডের হাদীসগুলোও প্রথম তিন খণ্টের মত অধিকতর মেশকাত শরীফ অথবা জমউল ফাওয়ায়েদ থেকে নেওয়া হয়েছে এবং বরাতের বেলায় এগুলোর উপরই নির্ভর করা হয়েছে। এ ব্যাপারে মেশকাত প্রণেতার নীতিই অনুসরণ করা হয়েছে যে, বরাত উল্লেখের ক্ষেত্রে বুখারী শরীফ ও মুসলিম শরীফ অথবা এগুলোর মধ্য থেকে কোন একটির বরাত উল্লেখ ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।