00100910105 মা'আরিফুল হাদীস ২৫ তালিকায় ঈমানের পর ইয়াতীম মিসকীন, মুসাফির, সাহায্যপ্রার্থী ইত্যাদি শ্রেণীসমূহের আর্থিক সাহায্যের কথা বলা হয়েছে । এরপর নামায কায়েম ও যাকাত আদায়ের কথাও উল্লেখ করা হয়েছে । এর দ্বারা বুঝা গেল যে, এখানে এসব দুর্বল ও অভাবী শ্রেণীর মানুষদের আর্থিক সাহায্যের যে কথা বলা হয়েছে, এটা যাকাতের বাইরে অন্যান্য দান-খয়রাত । কেননা, যাকাতের আলোচনা এ আয়াতেই স্বতন্ত্রভাবে বর্তমান রয়েছে। আমীর-গরীব প্রতিটি মুসলমানের জন্য সদাকা অপরিহার্য ০০৫ এত পিন 0 ০ 400৮0500১৯8 ০০৮০ ১5 (ও) ০5008555755 06 35548 25 4৬ 50 ৭9516 ০ 2৭1০০ এ 06৮57 55 স6 ৮৭৮55 বি 55 96 একান। ৭ (1475 ৩১০। ১১) * ২০ এ 28 ৩২। হযরত আবু মূসা আশআরী (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৪ প্রতিটি মুসলমানের উপর সদাকা জরুরী । লোকেরা বলল, কারো কাছে যদি সদাকা করার মত কিছু না থাকে, তাহলে সে কি করবে? তিনি উত্তরে বললেন ঃ পরিশ্রম করে নিজের হাতে উপার্জন করবে এবং তা দিয়ে নিজেও উপকৃত হবে এবং সদাকাও করবে। লোকেরা জিজ্ঞাসা করল, এটাও যদি করতে না পারে, তাহলে কি করবে ? তিনি উত্তর দিলেন £ কোন বিপদপ্রস্ত.ও অভাবী মানুষের কোন কাজ করে দিয়ে তার সাহায্য করবে । (এটাও এক ধরনের সদাকা ।) তারা আবার প্রশ্ন করল, সে যদি এটাও করতে না পারে, তাহলে কি করবে? তিনি বললেন ঃ তাহলে নিজের মুখ দিয়েই মানুষকে ভাল কাজের কথা বলবে । তারা আবার জিজ্ঞাসা করল, সে যদি এটাও করতে না পারে ? তিনি উত্তর দিলেন ঃ (কেমপক্ষে) নিজেকে মন্দ থেকে ফিরিয়ে রাখবে । (অর্থাৎ, সে এ ব্যাপারে চেষ্টা করবে যে, তার দ্বারা যেন কারো কষ্ট না হয়।) কেননা, তার জন্য এটাও এক ধরনের সদাকা | __ বুখারী, মুসলিম ব্যাখ্যা ৪ এ হাদীস থেকে জানা গেল যে, অর্থবিত্ত না থাকার কারণে যাদের উপর যাকাত ফরয হয় না, তাদেরকেও সদাকা করতে হবে । যদি টাকা-পয়সা থেকে হাত একেবারে শূন্য থাকে, তাহলে কষ্ট ও পরিশ্রম করে এবং নিজের পেট কেটে হলেও সদাকার সৌভাগ্য অর্জন করা চাই । যদি নিজের বিশেষ অবস্থার কারণে কেউ এরূপ করতেও অক্ষম হয়, তাহলে কোন দুস্থ মানুষের সেবাই করে দিবে । আর যদি হাত-পা দিয়ে কোন কাজ করতে না পারে, তাহলে মুখ দিয়েই তার উপকার ও খেদমত করবে । হাদীসটির প্রাণবন্ত ও এর মর্মবাণী এটাই যে, প্রতিটি মুসলমান___ চাই সে বিস্তবান হোক অথবা গরীব, শক্তি সামর্থ্যের অধিকারী হোক অথবা দুর্বল-__ তার জন্য উচিত, সে যেন অর্থ দিয়ে, নৈতিক সাহায্য সমর্থন দিয়ে, মুখের কথা দিয়ে-_ এক কথায় যেভাবে সন্ভব এবং যতদূর সম্ভব__ আল্লাহ্র অভাবী ও বিপদগস্ত বান্দাদের সাহায্যে এগিয়ে আসে এবং এতে পিছপা না হয়। ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।