Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 4
/ ١٦٤
📝 نص 📖 PDF

00100910105 খা] এ মা'আরিফুল হাদীস সিরিজও (যার চতুর্থ খণ্ড এখন আপনার সামনে,) (সংকলকের এলমের দৈন্মতা ও নিজের অবস্থানের কথা বাদ দিলে) নিজস্ব বিষয়বস্তুর দিক দিয়ে এ ধারারই একটি ক্ষুদ্র প্রয়াস। এ মহান করুণাময় আল্লাহ্‌র শুকরিয়া আদায় করতে ভাষা অক্ষম, ধিনি তার এক অযোগ্য ও গুনাহগার বান্দাকে এ তওফীক ও সৌভাগ্য দান করেছেন যে, সেও হাদীসের খাদেমদের কাতারে শামিল হতে পেরেছে। সুব্হানাল্লাহ্‌! এক দীনহীন বুড়ীরও এ তওফীক হয়েছে যে, সে নিজের সকল সম্বল-_ হাতে তৈরী কয়েক গাছি সুতা নিয়ে ইউসুফ (আঃ)-এর খরিদ্দারদের কাতারে দাড়িয়ে গিয়েছে। »১১-.১॥ কবির ভাষায় £ আমি এক মৃত্তিকাখণ্ড অনুগ্রহের বারিপাত আমার জীবনে নব বসন্ত এনে দিয়েছে । শত মুখেও যদি এর প্রশংসা করি, তাহলেও তা যথেষ্ট হবে না। হাদীসে নববীর নির্ভরযোগ্য ভাপ্তার আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পয়গান্বরী জীবনের একটি প্রামাণ্য রেকর্ড--- যা তার জীবন্ত ব্যক্তিত্র স্থলাভিষিক্ত ৷ যেসব ঈমানদারগণ এ দুনিয়ার হায়াতে তাকে পায়নি, তারা এ হাদীসের ভান্ডারের মাধ্যমে তাকে অনেকটা পেতে পারে এবং প্রায় এ চিত্ত প্রত্যয়ের সাথে তার হুকুম পালন এবং উসওয়ায়ে হাসানার অনুসরণ করতে পারে, যে চিত্ত প্রত্যয়ের সাথে প্রথম যুগের ভাগ্যবান মু'মিনরা করত-__ যারা ঈমানের সাথে তাকে এ জীবনেই পেয়ে গিয়েছিল। এ “মা'আরিফুল হাদীস” সকংলনের আসল উদ্দেশ্য এটাই যে, আমাদের যেসব ভাই হাদীসের মূল কিতাব পাঠ করে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবন এবং তার শিক্ষা ও আদর্শ সম্পর্কে এ অবগতি ও অভিজ্ঞতা লাভ করতে পারে না-__ যা হাদীসপ্রস্থ থেকেই লাভ করা সম্ভব এবং এ পথে নবীর দরবার পর্যন্ত পৌঁছতে পারে না, তাদের জন্যও যেন রাস্তা খুলে যায় এবং তারাও যেন এ মহান দরবার পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়। আশা করি, যেসব ঈমানদার বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত ও শ্রেষ্ঠত্বকে অন্তরে জাত করে খাটি অনুসন্ধিংসা ও আদবের সাথে এ সিরিজ পাঠ করবে, ইন্শাআল্লাহ্‌ তাদের ভাগ্যে এ দৌলত নসীব হবে এবং হাদীসের বিশেষ নূর ও বরকত থেকে তারাও অংশ পাবে। তারা হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এক বিশেষ নৈকট্য ও সংযোগ সম্পর্ক অনুভব করবে । মা'আরিফুল হাদীসের পাঠকদের জানা আছে যে, এ কিতাবটির ধরন এই নয় যে, হাদীসের কোন একটি কিতাব সামনে রেখে নেওয়া হয়েছে এবং ব্যাখ্যাসহ এর অনুবাদ করে যাওয়া হচ্ছে; বরং এর সংকলনে এ ধারা ও রীতি অবলম্বন করা হয়েছে যে, প্রথমে বিষয়বস্তু ও অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট বিশাল হাদীস ভাগ্তার অনুসন্ধান করে এসব হাদীস নির্বাচন করা হয়, যেগুলো উপরোল্লিখিত উদ্দেশ্যের বিবেচনায় এখানে অন্তর্ভুক্ত করা উপযোগী মনে হয়। এ দৃষ্টিকোণ থেকেই এগুলো বিন্যাস করা হয় এবং এগুলোর অনুবাদ ও প্রয়োজনানুসারে ব্যাখ্যায় কিছু লিখা হয়। অধিকাংশ সময় প্রতিটি অধ্যায়ের শুরুতে বর্তমান যুগের বিশেষ চিন্তা- প্রবণতাকে সামনে রেখে হযরত শাহ্‌ ওয়ালী উল্লাহ (রহঃ)-এর রীতি অনুযায়ী এ অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা ও হেদায়াতের হেকমত, রহস্য ও উপযোগিতার উপরও কিছু আলোকপাত করা হয়। এ পুরো কাজটিতে মৌলিক দৃষ্টিভঙ্গি এটাই ড/ড/৬৬.91177001109.00100

— صفحة ٣ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.