00100910105 ২০ মা'আরিফুল হাদীস সম্পদের কথাও উল্লেখিত হয়েছে । আর একথা স্পষ্ট যে, এ দু'টির মধ্যে তেমন কোন পার্থক্য নেই । কিন্তু আবু দাউদ শরীফে সাহ্ল ইবনুল হান্যালিয়্যা বর্ণিত অপর এক হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল 8 2০ ৯ 5 5৩ এ 0০ 1: :. 9॥ (ধনী হওয়ার এ মাপকাঠিটি কি, যা বর্তমান থাকলে সওয়াল করা উচিত নয় ?) তিনি উত্তরে বলেছিলেন £ «::554 ১ ০9 (এতটুকু যে, এর দ্বারা দুপুরের খানা ও রাতের খানা চলতে পারে ।) এর দ্বারা জানা গেল যে, যদি কারো কাছে এক দিনের খাবারের ব্যবস্থাও থাকে, তাহলে তার জন্য সওয়াল করা বৈধ নয়। এ অর্থ-বিত্ত যার ফলে যাকাত ফরয হয়, এর মাপকাঠি তো নির্ধারিত রয়েছে এবং এ সম্পর্কে অনেক হাদীসও আগেই বর্ণিত হয়েছে। কিন্তু এ পরিমাণ বিত্ত, যা বর্তমান থাকলে সওয়াল করা উচিত নয়, এর মাপকাঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্নভাবে বর্ণনা করেছেন। হাদীস ব্যাখ্যাতাগণ এ ভিন্ন ভিন্ন মাপকাঠির কয়েকটি ব্যাখ্যা দিয়েছেন। আমি অভাজনের নিকট এগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা এই যে, এটা বিভিন্ন ব্যক্তি ও বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে বলা হয়েছে অর্থাৎ, কোন কোন অবস্থা ও কোন কোন ব্যক্তি এমন হতে পারে যে, অল্প বিস্তর সম্পদ থাকলেও তাদের জন্য সওয়াল করার অবকাশ থাকতে পারে; কিন্তু এ সম্পদ যদি ৪০/৫০ দেরহামের কাছাকাছি হয়, তাহলে একেবারেই এর কোন অবকাশ নেই । আর কোন কোন অবস্থা ও কোন কোন ব্যক্তি এমনও হতে পারে যে, তাদের কাছে যদি একদিনের খোরাকীও থাকে, তবুও তাদের জন্য সওয়াল করার কোন অবকাশ নেই । এর আরেকটি ব্যাখ্যা এভাবেও দেওয়া যায় যে, যেসব হাদীসে ৪০ অথবা ৫০ দেরহামকে মাপকাঠি সাব্যস্ত করা হয়েছে, সেখানে অবকাশ ও ফত্ওয়া হিসাবে তা বলা হয়েছে । আর যেখানে একদিনের খোরাকী থাকলেও সওয়াল করতে নিষেধ করা হয়েছে, সেটা উচুস্তরের তাকওয়া ও কঠোর অনুশীসনের দিকে লক্ষ্য করে বলা হয়েছে। সওয়ালে সর্বাবস্থাযই অপমান রয়েছে 41852 ৫8৩৫ ০9 তত পঠিত 2) তরি ৪ ৩০০৮৬ ০ ৬,408 4124৩ 9৫ ৮ ৮৩১০৬৯৩ ৯৮। ৬০ 5৯৩ 00510 বএ৪ এ]। ৮1০4414৮০০৪ ১৩০ (5) 1৯০41 ২৩২১৭ ৯ চ্েখ। এ15 এ৯০এ। সী। ০০ ১১৮ ভ্খ। এ খপ ১০০ ৪5113 2১০ (১৮০০৪ ৪১৯৭। ১৩০) * ০০এ। ০১ ২৪ । হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দান খয়রাত এবং সওয়াল থেকে বিরত থাকার প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে মিম্বরে দাড়িয়ে বললেন £ উপরের হাত নীচের হাত থেকে উত্তম । আর উপরের হাত হচ্ছে দানের হাত এবং নীচের হাত হচ্ছে ভিক্ষার হাত। __ বুখারী, মুসলিম ব্যাখ্যা ঃ মর্ম এই যে, দাতার অবস্থান উপরে এবং সম্মানের, আর গ্রহীতার অবস্থান নীচে এবং অপমানের । তাই মু'মিন ব্যক্তিকে দাতা হতে হবে এবং যতদূর সম্ভব নিজেকে সাহায্যপ্রার্থী হওয়ার অপমান থেকে বাচাতে হবে। ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।